BENGAL INFO
  • News
  • ক্যালেন্ডার
  • Hospitals
  • Schools
  • কবিতা
  • গান
  • দুর্গাপূজা
  • KOLKATA WEATHER
  • News from West Bengal | 06 Sep, 2026 | ২২ ভাদ্র, ১৪৩৩
  • বাংলা (?)    
  • খেলা | ব্যবসা | বিনোদন | রাজ্য | কলকাতা | দেশ
  • চায়না মাস্টার্স ব্যাডমিন্টনের ফাইনালে ভারতের রানকিরেড্ডি ও চিরাগ শেট্টি জুটি

    শেনঝেন: চায়না মাস্টার্স ব্যাডমিন্টনের ফাইনালে ভারতের সাত্ত্বিকসাইরাজ রানকিরেড্ডি ও চিরাগ শেট্টি জুটি। শনিবার মালয়েশিয়ার নুর মহম্মদ আজরিয়ান আয়ুব ও ট্যান উই কিয়ংকে এক ঘণ্টা পাঁচ মিনিটের লড়াইয়ে তাঁরা হারান ২১-১৫, ১৮-২১, ২১-১১ গেমে। এই নিয়ে তৃতীয়বার চায়না মাস্টার্সের ফাইনালে ...

    ০৬ সেপ্টেম্বর ২০২৬ বর্তমান
    ক্যামাক স্ট্রিট কাণ্ড: সাত সকালে প্রাক্তন আইপিএস হুমায়ুন কবীরের বাড়িতে পুলিশ

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ক্যামাক স্ট্রিটের ঘটনায় এবার পুলিশের নোটিস গেল প্রাক্তন আইপিএস হুমায়ুন কবীরের কাছে। রবিবার সকালে তাঁর বাড়িতে গিয়ে নোটিস ধরায় শেক্সপিয়র সরণি থানার পুলিশ। আগামী সপ্তাহেই তাঁকে থানায় হাজির হয়ে জিজ্ঞাসাবাদে অংশ নিতে বলা হয়েছে বলে জানা ...

    ০৬ সেপ্টেম্বর ২০২৬ বর্তমান
    বধূর অস্বাভাবিক মৃত্যু, ২৩ বছর পর ৩ অভিযুক্ত বেকসুর খালাস

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আমহার্স্ট স্ট্রিট থানা এলাকায় এক বধূর অস্বাভাবিক মৃত্যু মামলায় দীর্ঘ ২৩ বছর পর অভিযুক্তরা বেকসুর খালাস পেলেন। শনিবার কলকাতার বিচারভবনের অতিরিক্ত জেলা ও দায়রা (ফাস্ট ট্র্যাক কোর্ট) বিচারক কৌস্তভ মুখোপাধ্যায় জামিনে থাকা তিন অভিযুক্তকে মামলা থেকে ...

    ০৬ সেপ্টেম্বর ২০২৬ বর্তমান
    শহিদ বেদির পতাকা নিয়ে বিজেপি ও সিপিএম সংঘাত, শিবপুরে উত্তেজনা

    নিজস্ব প্রতিনিধি, হাওড়া: শহিদ বেদির পাশে টাঙানো পতাকা খোলাকে কেন্দ্র করে শুক্রবার রাতে উত্তেজনা দেখা দেয় হাওড়ার শিবপুর বাজার এলাকায়। শিবপুর রোডে সিপিএমের দলীয় কার্যালয়ের সামনেই দু’পক্ষের মধ্যে বচসা ও হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় শিবপুর ...

    ০৬ সেপ্টেম্বর ২০২৬ বর্তমান
    জ্যোতিষীর কাছে ভাগ্য গণনার নামে হোটেলে তরুণীকে ধর্ষণের অভিযোগ, ধৃত যুবক

    নিজস্ব প্রতিনিধি,কলকাতা: জ্যোতিষীর কাছে ভাগ্য গণনার নামে হোটেলে তুলে এক তরুণীকে ধর্ষণ করার অভিযোগ উঠেছে। নরম পানীয়তে মাদক মিশিয়ে তরুণীকে বেঁহুশ করা হয়। এরপর তাঁর ওয়ালেট থেকে ৪৪ হাজার টাকাও নিজের অ্যাকাউন্টে ট্রান্সফার করে নেয় অভিযুক্ত যুবক। তরুণীর অভিযোগের ...

    ০৬ সেপ্টেম্বর ২০২৬ বর্তমান
    আয় বহির্ভূত সম্পত্তি, বেলেঘাটায় তৃণমূলের প্রাক্তন কাউন্সিলারের বাড়িতে তদন্ত কমিশন

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কলকাতার প্রাক্তন মেয়রের পর এবার প্রাক্তন কাউন্সিলার। আয় বহির্ভূত সম্পত্তির খোঁজে বিশেষ তদন্ত কমিশনের স্ক্যানারে ৩৪ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলার অলকানন্দা দাস। শনিবার বেলেঘাটায় তাঁর বাড়ি অভিযান চালায় প্রাতিষ্ঠানিক দুর্নীতিদমন কমিশন। ওই বাড়ি সংক্রান্ত কিছু ...

    ০৬ সেপ্টেম্বর ২০২৬ বর্তমান
    অসামাজিক কাজকর্মের প্রতিবাদ, যাদবপুরে আক্রান্ত ২ বিজেপি কর্মী

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: যাদবপুর থানা এলাকার লায়েলকা মাঠে অসামাজিক কার্যকলাপের প্রতিবাদ করায় প্রহৃত হলেন দুই যুবক। শুক্রবার রাতে ঘটনাটি ঘটে। দুই আক্রান্তের নাম সৌম্যদীপ সাহা ও রাতুল মণ্ডল। তাঁরা দু’জনই যাদবপুর বিধানসভা এলাকার বিজেপির যুব মোর্চার নেতৃস্থানীয় কর্মী বলে ...

    ০৬ সেপ্টেম্বর ২০২৬ বর্তমান
    পুজোর অগ্রিমের সঙ্গে ২০ শতাংশ ডিএ রাজ্য কর্মীদের, ঘোষণা মুখ্যমন্ত্রীর, বকেয়ার আশ্বাস শিক্ষকদেরও

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ক্ষমতায় এসে প্রথম পূর্ণাঙ্গ বাজেটেই রাজ্য সরকারি কর্মচারীদের ২০ শতাংশ হারে ডিএ বৃদ্ধির ঘোষণা করেছিল শুভেন্দু অধিকারীর সরকার। তা কার্যকর হবে ১ অক্টোবর থেকে। কিন্তু আরও একধাপ এগিয়ে শনিবার মহার্ঘ ভাতা নিয়ে বড়ো ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী ...

    ০৬ সেপ্টেম্বর ২০২৬ বর্তমান
    ফরাক্কার জেরে জাতীয় সড়কে তীব্র যানজট, ৬০ ঘণ্টার ভোগান্তি শেষে স্বাভাবিক হল ট্রেন চলাচল

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা ও সংবাদদাতা জঙ্গিপুর: বৃহস্পতিবার ভোরে ঘটেছিল বিপত্তি। প্রবল বৃষ্টির কারণে মুর্শিদাবাদে উত্তরবঙ্গগামী আপ লাইনে তিনডাঙা ও নিউ ফরাক্কা স্টেশনের মাঝে রেললাইন বসে যায়। তখন থেকেই মারাত্মকভাবে ব্যাহত হচ্ছিল ট্রেন যোগাযোগ। দূরপাল্লার বহু ট্রেন, বিশেষত উত্তরবঙ্গগামী একের ...

    ০৬ সেপ্টেম্বর ২০২৬ বর্তমান
    গেরুয়া পতাকার জোরে প্রার্থী নয়, ‘নতুন’দের সতর্ক করলেন শমীক

    নিজস্ব প্রতিনিধি, বারাসত: পুরভোটের দামামা বাজতে এখনও কিছুটা বাকি। তার আগেই দলের অন্দরে ‘টিকিটের দাবিদার’দের উদ্দেশে সতর্কবার্তা দিলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। জানালেন, অন্য দল থেকে এসে গেরুয়া পতাকা হাতে নিয়েই নিজেকে ‘ভবিষ্যৎ প্রার্থী’ হিসাবে তুলে ধরলে চলবে ...

    ০৬ সেপ্টেম্বর ২০২৬ বর্তমান
    বাঁকুড়ায় ডিএম অফিস ঘেরাওয়ের পরিকল্পনা, রাজ্যে বড়ো আন্দোলনের পথে ককরোচ জনতা পার্টি

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বড়ো আন্দোলনের পথে হাঁটতে চলেছে বাংলার ককরোচ জনতা পার্টি। শনিবার তারা জানিয়েছে, বাঁকুড়ার ইন্দাসের ঘটনায় আগামী দু’দিনের মধ্যে যদি রাজ্যের মুখ্যসচিব তাদের সঙ্গে কথা না বলেন তাহলে ৮ সেপ্টেম্বর বাঁকুড়ার জেলা শাসকের দপ্তর ঘেরাও হবে।অভিযোগ, ককরোচ ...

    ০৬ সেপ্টেম্বর ২০২৬ বর্তমান
    রাত পোহালেই ডার্বি, উৎসাহী বারাসত

    নিজস্ব প্রতিনিধি, বারাসত: রাত পোহালেই ডার্বি বারাসতে। আট বছর পর ফুটবলের বড়ো ম্যাচের হাত প্রাণ ফিরছে বারাসত স্টেডিয়ামের সবুজ মাঠের। এই স্টেডিয়াম তথা বিদ্যাসাগর ক্রীড়াঙ্গনের ইতিহাসে এটাই প্রথম ইস্টবেঙ্গল-মোহনবাগান ম্যাচ। ১৬ বছর পর ফ্লাডলাইটের আলোয় ম্যাচ হবে। সোমবারের নৈশ ...

    ০৬ সেপ্টেম্বর ২০২৬ বর্তমান
    বনগাঁয় তৃণমূলের দলীয় কার্যালয়ে ভাঙচুর, চাঞ্চল্য

    সংবাদদাতা, বনগাঁ: শনিবার বিকালে চাকদহ রোডের পাশে বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূল কার্যালয়ে ভাঙচুর চালানো হয়। জিনিসপত্রে আগুনও ধরিয়ে দেয় উত্তেজিত জনতা। ভেঙে ফেলা হয় অফিসের চেয়ার, টেবিল, টিভি, কাচের দরজা-জানালা। অফিসের হোর্ডিং খুলে তাতেও আগুন ধরিয়ে দেওয়া হয়। দলীয় ...

    ০৬ সেপ্টেম্বর ২০২৬ বর্তমান
    তৃণমূল নেতাকে বেধড়ক মারধর

    নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: শনিবার সকালে কাঁকিনাড়া বাজারে তৃণমূল নেতা মন্নু সাউকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল। সকালে চা খেতে বেরলে কয়েকজন তাঁর ব্যাপক মারধর করে। রড, বাঁশ দিয়ে এমনভাবে পেটানো হয় যে তাঁর মাথায় ছ’টি সেলাই পড়েছে। পায়েও লেগেছে জোরালো ...

    ০৬ সেপ্টেম্বর ২০২৬ বর্তমান
    সচিবেরও গ্রেপ্তারি চাইলেন অভয়ার মা

    নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: ফের বিস্ফোরক মন্তব্য আর জি কর কাণ্ডে খুন হওয়া ডাক্তারি পড়ুয়ার মা তথা পানিহাটির বিজেপি বিধায়ক রত্না দেবনাথের। এক বেসরকারি বৈদ্যুতিন মাধ্যমে সাক্ষাৎকার পর্বে রত্নাদেবীর দাবি,  রাজ্যের স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগম এবং প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী ...

    ০৬ সেপ্টেম্বর ২০২৬ বর্তমান
    কলকাতার ডেকার্স লেনে মাখা সন্দেশে ছাতা, লিলুয়ার রেস্তরাঁয় পচা মাছ-মাংস

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা ও হাওড়া: রেস্তরাঁ, খাবারের স্টল, দোকানে লাগাতার অভিযান। শহর থেকে জেলা— ছবিটা একই। কোথাও মিষ্টিতে ছাতা পড়ে গিয়েছে, কোথাও আবার ফ্রিজে মজুত করা মাছ, মাংস সব পচে গিয়েছে। অস্বাস্থ্যকর খাবার পরিবেশন রুখতে কড়া প্রশাসন। শনিবার চলল ...

    ০৬ সেপ্টেম্বর ২০২৬ বর্তমান
    জীবনতলায় আইএসএফ ও বিজেপির সংঘর্ষ, আহত ৯

    নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: আইএসএফ এবং বিজেপির সংঘর্ষে উত্তেজনা ছড়াল ক্যানিং পূর্বের জীবনতলায়। ন’জন আহত হয়েছেন। সূত্রের খবর, শনিবার সকালে বিজেপির পার্টি অফিসের সামনে মিছিল করে যাওয়ার সময় স্লোগান দিচ্ছিলেন আইএসইএফের কর্মী-সমর্থকরা। পাল্টা স্লোগান দেয় বিজেপিও। অভিযোগ, এরপরই ...

    ০৬ সেপ্টেম্বর ২০২৬ বর্তমান
    ডিভিসির জলে প্লাবনের কবলে জাঙ্গিপাড়া

    সংবাদদাতা, তারকেশ্বর, উলুবেড়িয়া ও বসিরহাট: বর্যার দুই জেলায় দামোদরের দুইরকম চিত্র। হুগলির জাঙ্গিপাড়ায় ডিভিসির ছাড়া জলে ভেসে গিয়েছে কিছু গ্রাম। অন্যদিকে হাওড়ার উদয়নায়ারণপুর এবং আমতায় জল কিছুটা কমেছে। জাঙ্গিপাড়া বিধানসভা এলাকার রসিদপুর ও রাজবলহাট পঞ্চায়েতে গ্রামগুলির মধ্যে আঁকনা, সেনপুর, ...

    ০৬ সেপ্টেম্বর ২০২৬ বর্তমান
    ছাত্রীকে শ্লীলতাহানি, অভিযুক্ত গৃহশিক্ষককে গণপিটুনি

    নিজস্ব প্রতিনিধি, হাওড়া: শিক্ষক দিবসের দিনেই গৃহশিক্ষকের বিরুদ্ধে উঠল পঞ্চম শ্রেণির এক ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ। ঘটনায় চাঞ্চল্য ছড়াল হাওড়ার জগৎবল্লভপুরের মুন্সিরহাট এলাকায়। অভিযুক্ত গৃহশিক্ষককে ধরে বেধড়ক মারধর করেন স্থানীয় বাসিন্দারা। জগৎবল্লভপুর থানার পুলিশ তাঁকে উদ্ধার করে গ্রেপ্তার করে। অভিযুক্তের ...

    ০৬ সেপ্টেম্বর ২০২৬ বর্তমান
    শহিদ বেদির পতাকা নিয়ে সিপিএম বিজেপি সংঘাত, শিবপুরে উত্তেজনা

    নিজস্ব প্রতিনিধি, হাওড়া: শহিদ বেদির পাশে টাঙানো পতাকা খোলাকে কেন্দ্র করে শুক্রবার রাতে উত্তেজনা দেখা দেয় হাওড়ার শিবপুর বাজার এলাকায়। শিবপুর রোডে সিপিএমের দলীয় কার্যালয়ের সামনেই দু’পক্ষের মধ্যে বচসা ও হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় শিবপুর ...

    ০৬ সেপ্টেম্বর ২০২৬ বর্তমান
    পুরভোটের আগে এসআইআর ইস্যুতে শান, সিইও দপ্তরে অভিযান করবে বামেরা

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পুরভোটের আগে ফের এসআইআর নিয়ে আন্দোলনে নামতে চলেছে বামেরা। বিধানসভা ভোটের আগেও তারা কমিশনের দপ্তরে ধরনা দিয়েছিল। গণতান্ত্রিক মহিলা সমিতি এসআইআর নিয়ে রাজ্যজুড়ে একটি সমীক্ষা চালায়। সমীক্ষায় উঠে এসেছে, কমিশন নির্ধারিত নথি থাকা সত্ত্বেও বহু মানুষের নাম ...

    ০৬ সেপ্টেম্বর ২০২৬ বর্তমান
    হাবড়ায় বাড়ি গিয়ে শিক্ষকদের প্রতি শ্রদ্ধা পড়ুয়াদের

    নিজস্ব প্রতিনিধি ও সংবাদদাতা: শিক্ষক দিবসে ফুল, মালা নিয়ে স্কুলে গিয়ে শিক্ষকদের শুভেচ্ছা জানানোর চল বহুদিনের। কিন্তু হাবড়ার টুনিঘাটায় শনিবার ছবিটা ছিল অন্যরকম। প্রয়াত তিন ছাত্রদরদী শিক্ষকের বাড়িতে তাঁদের ছবি ও বেদিতে মালা দিয়ে শ্রদ্ধা জানাল কচিকাঁচারা। টুনিঘাটা আদর্শ ...

    ০৬ সেপ্টেম্বর ২০২৬ বর্তমান
    শিক্ষাকে সহজ ও আকর্ষণীয় করতে এ আই জয়ফুল লার্নিং, গাইঘাটা শশাডাঙা এফ পি স্কুল

    সংবাদদাতা, বনগাঁ: শিক্ষক দিবসে পড়ুয়াদের জন্য গাইঘাটা শশাডাঙা এফ পি স্কুলে চালু হল এ আই জয়ফুল লার্নিং। পড়াশোনা আরও সহজ, দ্রুত ও আকর্ষণীয় করে তুলতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।স্কুল সূত্রে জানা গিয়েছে, প্রযুক্তি নির্ভর শিক্ষণ পদ্ধতি শিক্ষকদের বিকল্প নয়। ...

    ০৬ সেপ্টেম্বর ২০২৬ বর্তমান
    ২০ কোটি টাকার বেশি খরচের প্রকল্পে নজরদারি প্রজেক্ট ম্যানেজমেন্ট গ্রুপের, দলে ১৪ দপ্তরের সচিব, নেতৃত্বে মুখ্যসচিব

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যে ২০ কোটি টাকা বা তার বেশি খরচের সমস্ত সরকারি প্রকল্পের অগ্রগতির উপর সরাসরি নজরদারি এবং প্রশাসনিক জট দ্রুত কাটাতে মুখ্যসচিবের নেতৃত্বে ‘স্টেট প্রজেক্ট মনিটরিং গ্রুপ’ (স্টেট পিএমজি) গঠন করল নবান্ন। ২৮ আগস্ট এই গ্রুপ গঠন ...

    ০৬ সেপ্টেম্বর ২০২৬ বর্তমান
    বিদ্যাসাগর শিক্ষা সম্মান উলুবেড়িয়ার শিক্ষককে

    সংবাদদাতা, উলুবেড়িয়া: শিক্ষকতার পাশাপাশি পরিবেশকে নির্মল রাখার বার্তা দিয়ে চলেছেন উলুবেড়িয়া ১ ব্লকের বাড়মাংরাজপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজদূত সামন্ত। এই অবদানের জন্য এবার বিদ্যাসাগর শিক্ষা সম্মান পেলেন তিনি। শনিবার শিক্ষক দিবসে কলকাতায় এক অনুষ্ঠানে তাঁর হাতে এই পুরস্কার ...

    ০৬ সেপ্টেম্বর ২০২৬ বর্তমান
    মেসেজ পাঠিয়ে নিয়োগ হবে না, নিয়োগে বিচার্য হবে একমাত্র মেধা আর পরীক্ষাই: মুখ্যমন্ত্রী

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: তৃণমূল আমলে এসএমএস এবং ইমেলের মাধ্যমে ইন্টারভিউয়ের ইন্টিমেশন লেটার পাঠানোর ব্যবস্থার সমালোচনা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার নিউটাউন কনেভনশন সেন্টারে শিক্ষক দিবসের সরকারি অনুষ্ঠানে তিনি বলেন, আমি বলেছি, মোবাইল ফোনে মেসেজ দিয়ে নিয়োগ হয় না। নিয়োগের ...

    ০৬ সেপ্টেম্বর ২০২৬ বর্তমান
    জয়নগরে শিশুদের কম্পিউটার শেখালেন বিডিও, ফলতায় পড়ুয়াদের পাতে ইলিশ

    সংবাদদাতা, বারুইপুর: শিক্ষক দিবসে অন্য ছবি সুন্দরবনের কুলতলি, জয়নগর ও ফলতায়। জয়নগর ১ নম্বর ব্লকের গাববেড়িয়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে কম্পিউটার ক্লাসের সূচনা করলেন জয়নগর ১ নম্বরের বিডিও শুভদীপ দাস। তিনি পড়ুয়াদের কম্পিউটার প্রশিক্ষণ দিলেন এবং তাদের সঙ্গে বসে ফ্রায়েডরাইস, ...

    ০৬ সেপ্টেম্বর ২০২৬ বর্তমান
    নৈহাটিতে সাফাই কর্মীদের কর্মবিরতি

    নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: নৈহাটি পুরসভার সাফাই কর্মীরা বকেয়া বেতনের দাবিতে কর্মবিরতি পালন করছেন। ফলে আবর্জনায় নাজেহাল নৈহাটির বাসিন্দারা। অবশেষে শনিবার সেই জঞ্জাল সাফাই করতে দলীয় কর্মীদের নিয়ে রাস্তায় নেমে পড়লেন নৈহাটির বিধায়ক সুমিত্র চট্টোপাধ্যায়। তিন মাস ধরে বেতন পাচ্ছেন ...

    ০৬ সেপ্টেম্বর ২০২৬ বর্তমান
    দেশে সার্বিকভাবে বৃষ্টি কম, ছাড়াবে ২০১৫-র রেকর্ডও? চিন্তা বাড়াচ্ছে এল নিনো

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পশ্চিমবঙ্গসহ দেশের কয়েকটি রাজ্যে বর্ষাকালীন বৃষ্টির পরিমাণ এখনও  স্বাভাবিক। দক্ষিণবঙ্গ, ওড়িশার মতো কিছু জায়গায় দীর্ঘকালীন গড়ের থেকে বেশি বৃষ্টিপাত হয়েছে। কিন্তু দেশের একটা বড়ো অংশে বৃষ্টির ঘাটতি রয়েছে। ফলে জুন মাস থেকে এখনও পর্যন্ত দেশে সার্বিকভাবে ...

    ০৬ সেপ্টেম্বর ২০২৬ বর্তমান
    বসিরহাটে তৃণমূল ও আইএসএফ ছেড়ে কংগ্রেসে যোগ ৩০০ নেতা-কর্মীর

    সংবাদদাতা বসিরহাট: তৃণমূল এবং আইএসএফ ছেড়ে বসিরহাটের তিনশোর মতো নেতা-কর্মী যোগ দিলেন কংগ্রেসে। এর ফলে তৃণমূল ও আইএসএফে ভাঙন ধরেছে। শনিবার বসিরহাট ১ নম্বর ব্লকের ইটিন্ডা পানিতর গ্রাম পঞ্চায়েতের কলবাড়িতে হয় যোগদান কর্মসূচি। প্রয়াত কংগ্রেস নেতা অসিত মজুমদারের স্মরণে ...

    ০৬ সেপ্টেম্বর ২০২৬ বর্তমান
    রাতে আলো জ্বলছে কেন? তথ্য লোপাট হচ্ছে? প্রশ্ন তুলেই অশোকনগর পুরসভার কর্মীদের মার, প্রতিবাদে কর্মবিরতি

    নিজস্ব প্রতিনিধি, বারাসত: ‘বহিরাগতদের’ হামলার প্রতিবাদে কর্মবিরতি শুরু করেছেন অশোকনগর পুরসভার স্থায়ী ও অস্থায়ী কর্মীরা। শনিবার সকাল থেকে ‘পেন ডাউন’ কর্মসূচিতে শামিল হন তাঁরা। কর্মীদের দাবি, পুরসভায় ঢুকে তাঁদের মারধর করা হয়েছে। অথচ দুষ্কৃতীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ...

    ০৬ সেপ্টেম্বর ২০২৬ বর্তমান
    বাড়বাড়ন্ত হবে ‘মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট’ ব্যাকটেরিয়ার! নেপাল বিপর্যয়ের আবহে ইঙ্গিত আন্তর্জাতিক গবেষণায়

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নেপালে হড়পা বানে অসংখ্য প্রাণ ও সম্পত্তিহানি ঘটেছে। তবে এতেই বিপদের শেষ হচ্ছে না! এই ধরনের বিপর্যয়ের পিছনে লুকিয়ে রয়েছে আরও বড়ো বিপদ। আন্তর্জাতিক একটি গবেষণায় জানা গিয়েছে, ওষুধ প্রতিরোধী ব্যাকটেরিয়ার বাড়বাড়ন্তের পিছনে রয়েছে ভূমিক্ষয়ের মতো ...

    ০৬ সেপ্টেম্বর ২০২৬ বর্তমান
    নতুন আইন এবং প্রেস সেবা পোর্টাল নিয়ে কর্মশালার আয়োজন পিআইবির

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শনিবার প্রেস ইনফরমেশন ব্যুরো (পিআইবি), কলকাতার উদ্যোগে ‘প্রেস অ্যান্ড রেজিস্ট্রেশন অফ পিরিয়ডিক্যালস অ্যাক্ট, ২০২৩’ এবং ‘প্রেস সেবা পোর্টাল’-এর উপর একটি বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হল। নতুন এই আইনি কাঠামো ও নিয়ন্ত্রক ব্যবস্থা সম্পর্কে প্রকাশকদের ওয়াকিবহাল করা এবং ...

    ০৬ সেপ্টেম্বর ২০২৬ বর্তমান
    ‘আই লাভ ইউ উত্তম’ প্রতিযোগিতা স্বর উচ্চগ্রামে উঠলেই মিলবে পুরস্কার

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নন্দন চত্বরে স্বয়ংক্রিয় যন্ত্রের সামনে দাঁড়িয়ে উচ্চস্বরে ‘আই লাভ ইউ উত্তমকুমার’ বললে মিলবে আকর্ষণীয় পুরস্কার। বারুইপুর থেকে নন্দনে এসেছিলেন সোমা হালদার। তাঁর ‘আই লাভ ইউ উত্তমকুমার’ ডাক ১২০ ডেসিবেল পৌঁছয়। পান মহানায়কের ছবি দেওয়া কলম। রাজ্য ...

    ০৬ সেপ্টেম্বর ২০২৬ বর্তমান
    হোল্ডিং সেন্টারে পাঠিয়ে দিন! গুচ্ছ গুচ্ছ আবেদন মঞ্জুর করল হাইকোর্ট

    শুভঙ্কর বসু, কলকাতা: হোল্ডিং সেন্টারে পাঠিয়ে দিন! গত কয়েক দিনে ঠিক এমনই আবেদন জানিয়ে গুচ্ছ গুচ্ছ মামলা দায়ের হয়েছে কলকাতা হাইকোর্টে। কিন্তু হঠাৎ কেন সাধ করে হোল্ডিং সেন্টারে যেতে চাওয়ার আবেদন? আসলে এ যেন ‘কারও পৌষ মাস, কারও সর্বনাশ’! ক্ষমতায় আসার ...

    ০৬ সেপ্টেম্বর ২০২৬ বর্তমান
    পার্কিং নিয়ে বচসা, পর্যটকদের উপর হামলার অভিযোগ

    সংবাদদাতা, কাঁথি: শনিবার মন্দারমণির একটি রিসর্টে গাড়ি পার্কিংকে কেন্দ্র করে ধুন্ধুমার ঘটে। দক্ষিণ ২৪ পরগনার বজবজ থেকে যাওয়া পর্যটকদের উপর হামলা চালানো হয় বলে অভিযোগ। লাঠিসোঁটা নিয়ে রিসর্টের ম্যানেজার, নিরাপত্তারক্ষী ও কর্মীরা পর্যটক দলের সদস্যদের উপর চড়াও হন। এই ঘটনায় ...

    ০৬ সেপ্টেম্বর ২০২৬ বর্তমান
    গোপন সূত্রে অভিযান, কেজি কেজি গাঁজা সহ গ্রেপ্তার ২

    নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: ২৬ কেজি গাঁজা উদ্ধার করল আরামবাগ থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ বাসস্ট্যান্ড চত্বরে অভিযান চালায়। শনিবার বিকেলে আরামবাগ বাসস্ট্যান্ড চত্বর থেকে সেগুলি বাজেয়াপ্ত করা হয়। এই ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম ...

    ০৬ সেপ্টেম্বর ২০২৬ বর্তমান
    মেদিনীপুরের রামকৃষ্ণ মিশন বিদ্যাভবন পেল সেরার সম্মান

    সংবাদদাতা, খড়্গপুর: ঐতিহ্য, শৃঙ্খলা ও চরিত্রগঠনের পথ বেয়েই এসেছে সাফল্য। রাজ্যের স্কুলশিক্ষা দপ্তরের বিচারে এবার পশ্চিম মেদিনীপুরের সেরা স্কুল নির্বাচিত হয়েছে মেদিনীপুর শহরের ‘রামকৃষ্ণ মিশন বিদ্যাভবন’। শনিবার শিক্ষক দিবস উপলক্ষ্যে কলকাতার নিউটাউন কনভেনশন সেন্টারে স্কুল কর্তৃপক্ষকে ‘বিদ্যাসাগর সেরা বিদ্যালয় ...

    ০৬ সেপ্টেম্বর ২০২৬ বর্তমান
    বাঁকুড়া জেলার সমস্ত চাষির তথ্যভাণ্ডার তৈরি করবে কৃষিদপ্তর

    নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: এবার বাঁকুড়া জেলার সমস্ত চাষির তথ্যভাণ্ডার তৈরি করতে চলেছে জেলা কৃষিদপ্তর। তারা ফার্মার্স রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু করতে উদ্যোগী হয়েছে। এজন্য একটি নির্দিষ্ট পোর্টালে চাষিদের নাম নথিভুক্ত করা হবে। সেখানে চাষিদের জমির পরিমাণ, ফসলের বিবরণ সহ যাবতীয় ...

    ০৬ সেপ্টেম্বর ২০২৬ বর্তমান
    নভেম্বরে সুইডেনে যাচ্ছে বিশ্বভারতীর ২ প্রতিনিধি দল

    সংবাদদাতা, বোলপুর: একশো বছর পর ফের সুইডেনের মাটিতে রবীন্দ্রনাথকে ঘিরে বড়োসড়ো আয়োজন। কবিগুরুর সুইডেন সফরের শতবর্ষ উপলক্ষ্যে একাধিক অনুষ্ঠানের উদ্যোগ নিয়েছে সে দেশের সরকার। সেই অনুষ্ঠানে শামিল হচ্ছে বিশ্বভারতীও। শুক্রবার কেন্দ্রীয় গ্রন্থাগারে সাংবাদিক বৈঠকে একথা জানান বিশ্বভারতীর উপাচার্য প্রবীর ...

    ০৬ সেপ্টেম্বর ২০২৬ বর্তমান
    শর্তসাপেক্ষে তারাপীঠের ১৫টি হোটেল খোলার অনুমতি

    সংবাদদাতা, রামপুরহাট: তারাপীঠের চণ্ডীপুর মৌজায় বন্ধ করে দেওয়া ১৫টি হোটেলের ‘ক্লোজিং নোটিশ’ সাময়িকভাবে প্রত্যাহার করে নেওয়া হল। আসন্ন কৌশিকী অমাবস্যায় লক্ষ লক্ষ পুণ্যার্থীর সমাগম ঘটে। সেই সময় যাতে থাকার সমস্যা তীব্র না হয় তারজন্যই এই ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ...

    ০৬ সেপ্টেম্বর ২০২৬ বর্তমান
    জন্মান্ধ ছাত্রের চোখের আলো জ্বালিয়ে আউশগ্রামের শিক্ষক নবকুমার ‘মসিহা’

    অনিমেষ মণ্ডল, আউশগ্রাম: অন্ধজনে দেহ আলো...। জন্মান্ধ পড়ুয়া। বাবা পেশায় দিনমজুর৷ ছেলের চিকিৎসা করাতে গিয়ে সর্বস্বান্ত হয়েছেন৷ এই পরিস্থিতিতে স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অসহায় ওই পড়ুয়ার কাছে দেখা দিলেন ‘মসিহা’ রূপে। শিক্ষক নিজের বেতনের দেড় লক্ষ টাকা খরচা করে ...

    ০৬ সেপ্টেম্বর ২০২৬ বর্তমান
    উদ্যোগী সাংসদ জগন্নাথ, রেলের আন্ডারপাস তৈরি হবে পান্থপাড়ায়

    সংবাদদাতা রানাঘাট: দীর্ঘদিনের দাবি ও অপেক্ষার অবসান হতে চলেছে।  রানাঘাটের পান্থপাড়া সংলগ্ন এলাকায় হতে চলেছে রেলের আন্ডারপাস। ফলে সমস্যা থেকে মুক্তি পাবে ওখানকার প্রায় হাজারটি পরিবার। তাদের জীবনের ঝুঁকি নিয়ে রেললাইন পারাপার করতে হয়। নিরাপত্তার কারণে  কিছুদিন আগে রেলের ...

    ০৬ সেপ্টেম্বর ২০২৬ বর্তমান
    বেতাইয়ের স্কুলে স্মার্ট অ্যাটেনডেন্স ও ক্লাসরুমের উদ্বোধন করলেন স্পিকার

    সংবাদদাতা, তেহট্ট: স্কুলের গেটে মুখ দেখালেই হয়ে যাবে হাজিরা। পড়ুয়া কোন সময়ে স্কুলে ঢুকল, কখন বের হল সেই তথ্য পৌঁছে যাবে অভিভাবকের মোবাইলে। পড়াশোনায় ব্যবহার হবে ডিজিটাল ও কৃত্রিম বুদ্ধিমত্তা(এআই) প্রযুক্তি। শনিবার তেহট্টের বেতাই উচ্চ বিদ্যালয়ে এমনই আধুনিক ব্যবস্থার ...

    ০৬ সেপ্টেম্বর ২০২৬ বর্তমান
    উত্তর সিকিমে ভয়াবহ ধস, তিস্তার জলপ্রবাহে বাধা, সতর্কতা জারি প্রশাসনের

    নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: উত্তর সিকিমে তিস্তা নদীর কাছে পাহাড়ে ভয়াবহ ধস নামল রবিবার ভোরে। চিয়াকুং নদীর উপর পাহাড়ের একটি বিশাল অংশ ধসে নদীখাতে গিয়ে পড়ে। ধসের জেরে তিস্তার স্বাভাবিক জলপ্রবাহ সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। পরিস্থিতির গুরুত্ব বুঝে এই নদীর ...

    ০৬ সেপ্টেম্বর ২০২৬ বর্তমান
    নন্দ উৎসবের মধ্যদিয়ে জলপাইগুড়ি রাজবাড়ির ৫১৭তম দুর্গাপুজোর সূচনা

    তারক চক্রবর্তী, জলপাইগুড়ি: জলপাইগুড়ির বৈকুণ্ঠপুর রাজবাড়ির ৫১৭তম বর্ষের দুর্গাপুজোর ঢাকে কাঠি পড়ল। নন্দ উৎসব ও কাঠাম পুজোর মধ্যেদিয়ে শনিবার আনুষ্ঠানিকভাবে এবারে দুর্গোৎসবের সূচনা হল। পারিবারিক নিয়ম  মেনে জন্মাষ্টমীর পরের দিন সকালে নন্দ উৎসবের অঙ্গ হিসেবে কাদা খেলার আয়োজন হয় রাজবাড়িতে। ...

    ০৬ সেপ্টেম্বর ২০২৬ বর্তমান
    শিলিগুড়ি শহরের ‘শিরা’ জোড়াপানি, ফুলেশ্বরী কার্যত ‘ক্যান্সারে’ আক্রান্ত, টনক নড়ল সেচদপ্তরের

    নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: শিলিগুড়ি শহরের দুই ‘শিরায়’ কার্যত বাসা বেঁধেছে ‘ক্যান্সার’! শিরা দু’টির মধ্যে একটি জোড়াপানি, অপরটি ফুলেশ্বরী নদী। অভিযোগ, নিয়মিত সংস্কারের অভাবে সংশ্লিষ্ট নদী দু’টির পাড় ঢেকেছে আগাছা ও জঞ্জালে। বুক বুজে গিয়েছে আবর্জনা ও পাকে। এনিয়ে স্থানীয়দের ...

    ০৬ সেপ্টেম্বর ২০২৬ বর্তমান
    দুই দিনের পক্ষী গণনা শুরু, পরিযায়ীর সংখ্যা বৃদ্ধির আশা

    নির্মাল্য সেনগুপ্ত, রায়গঞ্জ: নিজস্ব প্রতিনিধি, রায়গঞ্জ: গ্লসি আইবিস বা ওপেন বিল স্টোর্ক, নাইট হেরোন, ইগ্রেটস, কর্মরান্ট নয়। কুলিক পক্ষীনিবাস ও আশপাশের এলাকায় এবার দেখা মিললো পানকৌড়ি প্রজাতির ওরিয়েন্টাল ডারটারের। শনিবার থেকে দু’দিন ব্যাপী পক্ষীগণনা শুরু হওয়ার পর এমনই তথ্য উঠে ...

    ০৬ সেপ্টেম্বর ২০২৬ বর্তমান
    কুশমণ্ডি এগ্রিকালচার কো-অপারেটিভ মার্কেটিং সোসাইটিতে কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ

    সংবাদদাতা, গঙ্গারামপুর: কুশমণ্ডি এগ্রিকালচার কো-অপারেটিভ মার্কেটিং সোসাইটিতে কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। দক্ষিণ দিনাজপুর জেলা সমবায় দপ্তরের বিভাগীয় তদন্তে আর্থিক অনিয়মের একাধিক অভিযোগ উঠে আসার পর প্রাক্তন দুই চেয়ারম্যান এবং তৎকালীন সিনিয়র ম্যানেজারের বিরুদ্ধে কুশমণ্ডি থানায় ...

    ০৬ সেপ্টেম্বর ২০২৬ বর্তমান
    শিক্ষক দিবসে টয় ট্রেনে বসে এআই নির্ভর সমাধানের অভিনব উদ্যোগ ডিএইচআরের

    সংবাদদাতা, শিলিগুড়ি: হেরিটেজ টয় ট্রেনের ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা হল শনিবার। শিক্ষক দিবসের দিনেই দার্জিলিং হিমালয়ান রেলওয়ের (ডিএইচআর) ঐতিহ্যবাহী খেলনা ট্রেনে বসে প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-নির্ভর সমাধান তৈরির অভিনব উদ্যোগ নেওয়া হল। ডিএইচআর ও গুগল ডেভেলপার গ্রুপস শিলিগুড়ির ...

    ০৬ সেপ্টেম্বর ২০২৬ বর্তমান
    স্কুলের নীল-সাদা ভবন বদলে হয়ে গেল গেরুয়া, ধূপগুড়ির ঝাড়মাগুরমারী প্রাথমিক বিদ্যালয়

    সংবাদদাতা, ধূপগুড়ি: ‌রাজ্যে পালাবদলের পর এবার কি তার ছাপ পড়তে শুরু করেছে সরকারি স্কুলের দেওয়ালেও? ধূপগুড়ির মাগুরমারী-১ গ্রাম পঞ্চায়েতের ঝাড়মাগুরমারী এসসি প্রাথমিক বিদ্যালয় ভবনে নীল-সাদার পরিবর্তে দেখা গেল গেরুয়া-সাদা রং। স্কুল সংস্কারের কাজের অংশ হিসেবে ভবনে এই রং করা ...

    ০৬ সেপ্টেম্বর ২০২৬ বর্তমান
    সার বিক্রি বন্ধের হুঁশিয়ারি ব্যবসায়ীদের, চিন্তায় কৃষকরা

    সংবদাদাতা, ময়নাগুড়ি: সার বিক্রি বন্ধের হুমকি দিলেন জলপাইগুড়ির ব্যবসায়ীরা। কোম্পানিগুলি পরিবহণ খরচ না বাড়ালে আগামী মাস থেকে তাঁরা দোকানে পণ্য তুলবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন। এই খবরে স্বাভাবতই উদ্বিগ্ন জেলার কৃষকরা।রাঙাপানি, ফালাকাটা, ধূপগুড়িতে বিভিন্ন কোম্পানির রেক পয়েন্ট আছে। ...

    ০৬ সেপ্টেম্বর ২০২৬ বর্তমান
    শিশু মৃত্যুর জেরে অপসারিত এমএসভিপি-বিভাগীয় প্রধান

    নিজস্ব প্রতিনিধি, মালদহ: মালদহ মেডিকেলে শিশু মৃত্যু কাণ্ডের জের। সরিয়ে দেওয়া হল এমএসভিপিকে। বদলি শিশু বিভাগের প্রধানও। গত আগস্ট মাসে ৮৯ শিশুর মৃত্যু হয় মালদহ মেডিকেলে। একদিনেই মারা যায় ১০ টি শিশু। খবর চাউর হতেই এনিয়ে তোলপাড় শুরু হয়। ঘটনার ...

    ০৬ সেপ্টেম্বর ২০২৬ বর্তমান
    মদ্যপানের পরেই অস্বাভাবিক মৃত্যু একাধিক ব্যক্তির, ফের বিষমদ কাণ্ড না অন্যকিছু? তদন্তে পুলিশ

    ভোপাল, ৬ সেপ্টম্বর: মধ্যপ্রদেশের সাগর জেলায় মদ্যপানের পর একের পর এক ব্যক্তির মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়াল শনিবার। জানা গিয়েছে শনিবার রাতে এই ঘটনায় এখনো পর্যন্ত ৯ জনের মৃত্যু হয়েছে। মৃতদের সকলেই মদ্যপ অবস্থায় ছিলেন বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।স্থানীয় ...

    ০৬ সেপ্টেম্বর ২০২৬ বর্তমান
    পারান্দুর বাতিল হওয়ার পরেই চেন্নাইয়ের কাছে নতুন বিমানবন্দরের প্রস্তাবনা, দু'টি জায়গা বেছে নিল বিজয়ের সরকার

    চেন্নাই, ৬ সেপ্টম্বর: তামিলনাড়ুর পারান্দুরে প্রস্তাবিত গ্রিনফিল্ড বিমানবন্দর প্রকল্প বাতিল হয়েছিল কিছুদিন আগেই। এবার সেই প্রকল্প বাতিল হওয়ার কয়েক দিনের মধ্যেই চেন্নাইয়ের দ্বিতীয় বিমানবন্দরের জন্য নতুন করে তৎপরতা শুরু করল তামিলনাড়ুর বিজয়ের সরকার। সূত্রের খবর, নতুন বিমানবন্দরের সম্ভাব্য স্থান ...

    ০৬ সেপ্টেম্বর ২০২৬ বর্তমান
    লিভ ইন পার্টনারকে প্রকাশ্যে পিটিয়ে খুন, ঘটনার পুনর্নির্মাণ করতে গিয়ে অভিযুক্তকে বেধড়ক মার পুলিশের!

    আমেদাবাদ, ৬ সেপ্টম্বর: খুনের ঘটনা পুনর্নির্মাণ করতে ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয়েছিল অভিযুক্তকে। সেই পক্রিয়া শেষ হতেই বাসস্ট্যান্ডে প্রকাশ্যে অভিযুক্তকে দড়ি দিয়ে বেঁধে লাগাতার লাঠিপেটা করল পুলিশ। চলল লাথি, চড়, ঘুষি। সাম্প্রতি এমনই এক ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। জানা ...

    ০৬ সেপ্টেম্বর ২০২৬ বর্তমান
    মোদি জমানায় গণতন্ত্র বিপন্ন, বলছে সমীক্ষা, সি ভোটারের রিপোর্টে মূল্যবৃদ্ধি, বেকারত্ব ও জেন জি আন্দোলনকে কারণ হিসাবে ব্যাখ্যা

    নয়াদিল্লি: মূল্যবৃদ্ধি, বেকারত্ব এবং অবশ্যই জেন জি আন্দোলন। এই ত্র্যহস্পর্শে কি ধস নেমেছে মোদি সরকারের প্রতি ‘আস্থা’য়? এই প্রশ্ন তুলে দিল সি ভোটারের একটি সমীক্ষা। আগস্ট মাসে তাদের ‘মুড অব দি নেশন’ (এমওটিএন) সমীক্ষায় তারা মতামত নিয়েছিল দেশজুড়ে ১ ...

    ০৬ সেপ্টেম্বর ২০২৬ বর্তমান
    যন্তরমন্তরে পড়ুয়াদের উপর পুলিশি বর্বরতা চরম উদ্বেগের

    নয়াদিল্লি: পেলেট গান, কাঁদানে গ্যাস, লাঠিচার্জ, জটিল ধারায় মামলা— যন্তরমন্তরে দেশের ছাত্র-যুবদের ‘জব্দ’ করতে সরকার ও পুলিশি দমন-পীড়নের তালিকা দীর্ঘ। জেন জি-দের উপর বর্বরতার ক্ষতচিহ্নও স্পষ্ট। একের পর এক প্রমাণ তুলে ধরে সরব বিরোধীরা। ককরোচদের হুমকিতে পড়ুয়াদের উপর মামলা ...

    ০৬ সেপ্টেম্বর ২০২৬ বর্তমান
    ‘বেআইনি’ মসজিদ ভাঙার ঘটনায় উত্তপ্ত উত্তরপ্রদেশের সাহারানপুর

    লখনউ: জেলাশাসকের অফিস চত্বরে থাকা মসজিদ গুঁড়িয়ে দিল প্রশাসন। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে উত্তরপ্রদেশের সাহারানপুরে। মসজিদটি সরকারি জমিতে বেআইনি ভাবে নির্মাণ করা হয়েছিল বলে অভিযোগ। বজরং দলের এক প্রাক্তন পদাধিকারী সদস্য এ নিয়ে মামলা করেন। গত ১৭ জুলাই ...

    ০৬ সেপ্টেম্বর ২০২৬ বর্তমান
    গুলির লড়াইয়ে খতম লস্কর কমান্ডার ইয়াসির

    বিশেষ সংবাদদাতা, শ্রীনগর: নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে মৃত  জঙ্গির পরিচয় জানা গেল। নিরাপত্তা বাহিনী সূত্রে খবর, ইয়াসির নামে ওই জঙ্গি আদতে পাকিস্তানের বাসিন্দা। সে লস্কর-ই-তোইবার কমান্ডার। পুলিশ জানিয়েছে, ইয়াসির লস্করের সুলেমান মুসা গ্রুপের সঙ্গে যুক্ত ছিল। যদিও গত ...

    ০৬ সেপ্টেম্বর ২০২৬ বর্তমান
    শিশুদের মোবাইল আসক্তি কাটাতে সাহায্য করুন, পরামর্শ প্রধানমন্ত্রীর, স্ক্রিনটাইম বৃদ্ধির কু-প্রভাব নিয়ে উদ্বিগ্ন শুভেন্দুও

    নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি ও কলকাতা: উপলক্ষ্য শিক্ষক দিবস। শনিবার জাতীয় পুরস্কার জয়ী শিক্ষকদের সঙ্গে দেখা করলেন প্রধানমন্ত্রী মোদি। দিল্লির লোক কল্যাণ মার্গের বাসভবনে বৈঠকে শিক্ষকদের একাধিক পরামর্শ দেন তিনি। প্রধানমন্ত্রী পড়ুয়াদের মোবাইল-কম্পিউটারে স্ক্রিনটাইম কমানো এবং শিক্ষা প্রতিষ্ঠানে মাদকের ব্যবহার ...

    ০৬ সেপ্টেম্বর ২০২৬ বর্তমান
    ভারতে পৌঁছনোর আগেই গলল ইন্ডিয়া গেটের রেপ্লিকা, সরস মন্তব্য বেলজিয়ামের প্রধানমন্ত্রীর

    নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্য একটি বেলজিয়াম চকোলেটের তৈরি ইন্ডিয়া গেটের রেপ্লিকা উপহার হিসাবে এনেছিলেন বেলজিয়ামের প্রধানমন্ত্রী বার্ট ডে ওয়েভার। কিন্তু মোদির কাছে পৌঁছানোর আগেই গলে গেল সেই চকোলেট। তা নিয়ে মজার ছলে বেলজিয়াম প্রধানমন্ত্রী বলেন, ‘চকোলেট কূটনীতির জন্য ...

    ০৬ সেপ্টেম্বর ২০২৬ বর্তমান
    বয়সের গরমিল, ক্রিকেটারদের শাস্তি নিয়ে দু’রকম নীতি সিএবি’র

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বয়স ভাঁড়ানো নিয়ে উত্তাল সিএবি। বাংলার লেগস্পিনার রোহিত যাদবকে এই অপরাধে দু’বছরের জন্য নির্বাসিত করেছে বিসিসিআই। অথচ, সপ্তাহখানেক আগেই অস্ট্রেলিয়ায় বিরুদ্ধে আসন্ন সিরিজের জন্য ভারতের অনূর্ধ্ব-১৯ দলে ঘোষিত হয়েছিল তাঁর নাম। উত্তপ্রেদেশে জন্মানো রোহিত অবশ্য এরই ...

    ০৫ সেপ্টেম্বর ২০২৬ বর্তমান
    রফাসূত্র অধরা, ব্যাংক ধর্মঘটে অনড় ইউনিয়নগুলি

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ব্যাংকে কাজের ক্ষেত্রে উৎসাহ ভাতাকে কেন্দ্র করে কর্মী ও অফিসারদের মধ্যে বিভেদ সৃষ্টির অভিযোগ তুলেছে ইউনাইটেড ফোরাম অব ব্যাংক ইউনিয়নস। পাশাপাশি সপ্তাহে পাঁচ দিন ব্যাংক পরিষেবা চালু করার দাবিতে চলতি মাসে ব্যাংক ধর্মঘট ডাকা হয়েছে। তারই ...

    ০৫ সেপ্টেম্বর ২০২৬ বর্তমান
    ভূলুন্ঠিত বিদ্যাসাগর, ঝোপ-জঙ্গলে ফেলে দেওয়া হল বর্ণপরিচয়ের স্রষ্টার মূর্তি

    সংবাদদাতা, বারুইপুর: শিক্ষক দিবসে ভূলুন্ঠিত বর্ণপরিচয়ের স্রষ্টা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এমনই ছবি ধরা পড়ল বারুইপুর পুরসভার ১১ নম্বর ওয়ার্ডের বিদ্যাসাগর শিশু উদ্যানে। সেখান থেকে বারুইপুর মহকুমা শাসকের অফিস ও বারুইপুর পুরসভা ঢিল ছোড়া দূরত্বে অবস্থিত। বিদ্যাসাগরের মূর্তি জায়গা থেকে তুলে ...

    ০৫ সেপ্টেম্বর ২০২৬ বর্তমান
    সাইবার জালিয়াতিতে ফ্রিজ হওয়া টাকা পাইয়ে দেওয়ার নামে আরও ৬ লক্ষ গায়েব! হাওড়া থেকে গ্রেপ্তার অভিযুক্ত যুবক

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ব্যাংকে ফ্রিজ হয়ে যাওয়া টাকা পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ছ’লক্ষ টাকা হাতানোর অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। অভিযুক্ত যুবক সুদীপ বিশ্বাসকে বৃহস্পতিবার রাতে গ্রেপ্তার করেছে ভবানীপুর থানা। তার সঙ্গে জড়িত বাকি অভিযুক্তদের খোঁজ চলছে। ধৃত নিজেকে ...

    ০৫ সেপ্টেম্বর ২০২৬ বর্তমান
    শোভাবাজারে ভাঙল বিপজ্জনক বাড়ির দেওয়াল

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ফের শহরে হুড়মুড়িয়ে ভাঙল পুরানা বিপজ্জনক বাড়ির একাংশ। শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটেছে শোভাবাজারে রাজা নবকৃষ্ণ স্ট্রিটে। বাড়িটিতে বিপজ্জনক বলে পুরসভার তরফে বোর্ড লাগানো হয়েছিল অনেক দিন আগেই। তা সত্ত্বেও বাড়িতে থাকতেন কয়েক জন। এদিন দুপুর ৩টে ...

    ০৫ সেপ্টেম্বর ২০২৬ বর্তমান
    ‘বিপ্লবী কমরেড’দের বিরুদ্ধে ক্ষোভ সিপিএম বিধায়কের

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দলের একাংশের বিরুদ্ধে সামাজিক মাধ্যমে ক্ষোভপ্রকাশ করলেন সিপিএমের একমাত্র বিধায়ক মোস্তাফিজুর রহমান (রানা)। শুক্রবার রাত সাড়ে দশটা নাগাদ সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, ‘বেশি জ্ঞান না দিয়ে নিজের বুথগুলো দেখেন বিপ্লবী কমরেডরা। নিজেদের বুথে আপনি সিপিএম, এটা ...

    ০৫ সেপ্টেম্বর ২০২৬ বর্তমান
    উত্তরবঙ্গে রেল যোগাযোগ বিপর্যস্ত, ৫ হাজার টাকা পর্যন্ত বাসভাড়া, বিমান খরচ ছুঁল ১৫ হাজার

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা ও বহরমপুর: নিউ ফরাক্কার কাছে রেললাইনের নীচে ধস। আর তার জেরে বৃহস্পতি ও শুক্রবার কার্যত বিপর্যস্ত উত্তর থেকে দক্ষিণবঙ্গের ট্রেন পরিষেবা। গত ৪০ ঘণ্টায় একগুচ্ছ উত্তরবঙ্গগামী ট্রেন বাতিল হয়েছে। তার মধ্যে রয়েছে—শতাব্দী, তেভাগা, তিস্তা-তোর্সা এক্সপ্রেস সহ ...

    ০৫ সেপ্টেম্বর ২০২৬ বর্তমান
    জলপাইগুড়ি থেকে নিউটাউন, সাধারণের আয়ত্তেই ৩৫০০ ফ্ল্যাট রাজ্যের

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নাগালের মধ্যেই ‘মাথার ছাদ’। এই সুযোগ করে দিতে বড়ো পদক্ষেপ নবান্নের। সাধারণের আয়ত্তের মধ্যে তৈরি হচ্ছে সাড়ে তিন হাজার ফ্ল্যাট। ঠাকুরপুকুর থেকে নিউটাউন হয়ে উত্তরবঙ্গ। একাধিক নতুন আবাসন প্রকল্প হাতে নেওয়ার ঘোষণা করে দিল শুভেন্দু অধিকারীর ...

    ০৫ সেপ্টেম্বর ২০২৬ বর্তমান
    ট্রান্সফার পোস্টিংয়ে টাকার লেনদেন চলছে, সতর্ক করলেন স্বাস্থ্যমন্ত্রী

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: স্বাস্থ্যদপ্তরে ট্রান্সফার পোস্টিংয়ের জন্য টাকাপয়সার লেনদেনের অভিযোগ দীর্ঘদিনের। এবার রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ডাঃ শারদ্বত মুখোপাধ্যায়ের মুখেই শোনা গেল সেই কথা। ২ সেপ্টেম্বর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ ইনস্টিটিউটে একটি সরকারি অনুষ্ঠানে বহু জেলার সিএমওএইচ এবং বিভিন্ন মেডিকেল কলেজের ...

    ০৫ সেপ্টেম্বর ২০২৬ বর্তমান
    ব্রিগেডে ১০ লক্ষ মানুষকে নিয়ে ধর্মসভার ডাক মুখ্যমন্ত্রী শুভেন্দুর

    নিজস্ব প্রতিনিধি, হাওড়া: লিলুয়ার রেল কোয়ার্টারের মাঠে এক ধর্মীয় অনুষ্ঠানে গিয়ে রাজনৈতিক বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্য সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে তিনি উদ্যোক্তাদের ব্রিগেড ময়দানে ১০ লক্ষ মানুষকে নিয়ে ধর্মসভা করার আহ্বান জানান। মুখ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ ...

    ০৫ সেপ্টেম্বর ২০২৬ বর্তমান
    রোগী মৃত্যুতে গাফিলতি! বারাসত মেডিকেল কলেজ ও বনগাঁ হাসপাতালে উত্তেজনা

    নিজস্ব প্রতিনিধি, বারাসত ও সংবাদদাতা, বনগাঁ: দুই হাসপাতালে চিকিৎসায় গাফিলতির অভিযোগে উঠল। সেখানে দু’টি রোগীর মৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়েছে। প্রথম ঘটনাটি বনগাঁ সুপার স্পেশালিটি হাসপাতালের। মৃতার আত্মীয়দের পক্ষ থেকে হাসপাতাল সুপারের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে তদন্তের ...

    ০৫ সেপ্টেম্বর ২০২৬ বর্তমান
    পার্ক স্ট্রিটের নামী রেস্তরাঁয় মেয়াদ উত্তীর্ণ মাংস, অভিযান জেলাতেও

    নিজস্ব প্রতিনিধি ও সংবাদদাতা: শুক্রবারও রাজ্যজুড়ে চলল খাদ্য সুরক্ষা দপ্তরের অভিযান। এদিন কলকাতার ৯০টি খাবারের দোকান, হোটেল, রেস্তরাঁয় হানা দেন পুরসভার স্বাস্থ্যকর্তারা। পার্ক স্ট্রিটের একাধিক নামী রেস্তরাঁ, দোকানে চলে অভিযান। জানা গিয়েছে, বিভিন্ন দোকানের ফ্রিজারে পচা মাংস রাখার অভিযোগ ...

    ০৫ সেপ্টেম্বর ২০২৬ বর্তমান
    ট্রাক থেকে তোলাবাজি কাণ্ডে ট্রাফিক গার্ড কর্মীদের যোগ? তদন্তে নয়া তথ্য

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কলকাতা পুলিশ সহ বিভিন্ন জেলার ট্রাফিক গার্ডের পুলিশ কর্মীদের হয়ে টাকা তুলত ডজনখানেক অপারেটর। তদন্তে নেমে এমনই তথ্য হাতে পেয়েছে রাজ্য দুর্নীতি দমন শাখা। বৃহস্পতিবার দালাল সঞ্জীব নন্দীকে গ্রেপ্তারের পর অন্যান্য অপারেটরদের কাউকেই ফোনে পাওয়া যায়নি। ...

    ০৫ সেপ্টেম্বর ২০২৬ বর্তমান
    ৩ মাসে রাজ্যের রাজস্ব আদায় বৃদ্ধি ১৮ শতাংশ

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নতুন সরকারের তিন মাসেই রাজ্যের রাজস্ব আদায় ১৮ শতাংশ বৃদ্ধি হল। রাজ্যে পালাবদলের পর থেকেই রাজস্ব বৃদ্ধির ক্ষেত্রে বিশেষ জোর দিয়েছে শুভেন্দু অধিকারীর সরকার। ক্ষমতায় এসে প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করার দিনই রাজস্ব বৃদ্ধির লক্ষ্যে রাজ্যের ...

    ০৫ সেপ্টেম্বর ২০২৬ বর্তমান
    পর্যটন ক্ষেত্রে সর্বশ্রেষ্ঠ করতে হবে পশ্চিমবঙ্গকে: মুখ্যমন্ত্রী

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দেশের পর্যটন মানচিত্রে পশ্চিমবঙ্গকে আরও উজ্জ্বল করে তুলে ধরার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুক্রবার তিনি বলেন, ‘দার্জিলিংয়ের থেকে গ্যাংটকে বেশি পর্যটক যাচ্ছে। রাজ্যের উপর দিয়েই যাচ্ছে। এই জায়গা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। দেশের পর্যটন ...

    ০৫ সেপ্টেম্বর ২০২৬ বর্তমান
    ডেঙ্গু: অর্ধেক আক্রান্তই কলকাতা সহ লাগোয়া জেলাগুলির বাসিন্দা

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যে ডেঙ্গু আক্রান্তদের অর্ধেকই কলকাতা সহ লাগোয়া ৬ জেলার বাসিন্দা। সেই তথ্যই জানা যাচ্ছে স্বাস্থ্যদপ্তরের সরকারি হিসাব থেকে। গত বছরের তুলনায় সংখ্যায় কম হলেও, ডেঙ্গু যে বাড়ছে, তা নিয়ে সন্দেহ নেই। উল্লেখযোগ্য বিষয় হল, সবচেয়ে বেশি ...

    ০৫ সেপ্টেম্বর ২০২৬ বর্তমান
    চোখের চিকিৎসায় বিদেশে অভিষেক, ক্যামাক স্ট্রিটের অফিস খালি করতে দমকলের চিঠি বাড়ির মালিককে

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: অগ্নি নির্বাপণ ব্যবস্থায় ত্রুটি রয়েছে। তাই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের কার্যালয় খালি করার নির্দেশ দিয়েছে দমকল বিভাগ। ওই বিল্ডিংয়ের মালিকের কাছে রাজ্যের দমকল দপ্তর থেকে চিঠি পাঠানো হয়েছে। শুক্রবার এই চিঠি সামনে এসেছে। ৯, ক্যামাক স্ট্রিটের ...

    ০৫ সেপ্টেম্বর ২০২৬ বর্তমান
    শিক্ষক দিবসের শুভেচ্ছা রাষ্ট্রপতির

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ‘শিক্ষাদান কেবল একটি পেশা নয়, এটি একটি ব্রত। ভবিষ্যৎ প্রজন্মের জন্য সঠিক পথের দিশা দেখানোর এক মহান দায়িত্ব। শিক্ষকরাই মানুষের ভাগ্য গড়ে দেন। এই শিক্ষক দিবসে, সমস্ত ভারতবাসীর পক্ষ থেকে আমি সেইসব শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা জানাই, ...

    ০৫ সেপ্টেম্বর ২০২৬ বর্তমান
    এবার অভয়া কাণ্ডে গ্রেপ্তার পানিহাটির প্রাক্তন চেয়ারম্যানকে লক্ষ্য করে ডিম, তোলাবাজি, ক্লাবের জমি দখলের অভিযোগ

    নিজস্ব প্রতিনিধি, বরানগর ও বারাকপুর: শুক্রবার খড়দহ থানার সামনে বিক্ষোভের মুখে পড়লেন অভয়া কাণ্ডে ধৃত পানিহাটির প্রাক্তন চেয়ারম্যান সোমনাথ দে। বিজেপি কর্মীরা তাঁকে দেখে ‘চোর’ ‘চোর’ স্লোগান দেওয়ার পাশাপাশি ডিম, কাদা ও ইট ছোড়ে। সোমনাথবাবুর মাথায় হেলমেট থাকায় বড়ো ...

    ০৫ সেপ্টেম্বর ২০২৬ বর্তমান
    বোমাতঙ্ক কলকাতা বিমানবন্দরে

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শুক্রবার সন্ধ্যায় বোমাতঙ্ক ছড়াল কলকাতা বিমানবন্দরে। এদিন কলকাতা থেকে গোরক্ষপুর যাচ্ছিল একটি বিমান। ওই বিমানের শৌচালয়ে টিস্যু পেপারে লেখা ছিল বোমা রাখা আছে। ঘটনাটি নজরে আসার পর বিমানটিকে নির্দিষ্ট স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়। বিমানে থাকা ...

    ০৫ সেপ্টেম্বর ২০২৬ বর্তমান
    সবুজ বাজির দুর্নীতি, আইনানুগ ব্যবস্থা গ্রহণের ইঙ্গিত জিপিটির

    সংবাদদাতা, বজবজ: সবুজ বাজির নাম করে দীর্ঘসময় ধরে রাজ্যজুড়ে দেদার লুটের রাজত্ব চলেছে। পাশাপাশি সাধারণ কর্মীদের লাইসেন্স পাইয়ে দেওয়ার লোভ দেখিয়ে আর্থিক শোষণ করেছেন তথাকথিত মাতব্বররা। সেই লুট ও দুর্নীতি চক্রের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ গ্রহণে উদ্যোগী হয়েছে গ্রিন পাইরোটেক ...

    ০৫ সেপ্টেম্বর ২০২৬ বর্তমান
    লেকটাউনের ফ্ল্যাটে চুরি, শোরগোল

    নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: লেকটাউনের দক্ষিণদাঁড়ি এলাকায় একটি ফ্ল্যাটে চুরির অভিযোগ উঠল। বৃহস্পতিবার বাড়ি মালিক পরিচারিকার বিরুদ্ধে লেকটাউন থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ, গত ডিসেম্বরে তাঁদের বাড়ির আলমারি থেকে ৫ লক্ষ টাকা নগদ চুরি হয়েছিল। কীভাবে হল প্রথমে তাঁরা বুঝতে ...

    ০৫ সেপ্টেম্বর ২০২৬ বর্তমান
    অন্যের নামে সিম তুলে দেশজুড়ে অপরাধমূলক কাজ, গ্রেপ্তার যুবক

    সংবাদদাতা, বনগাঁ: অন্যের নামে সিম তুলে ব্যবহার করে দেশজুড়ে অপরাধমূলক কাজে যুক্ত থাকার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করল বনগাঁ সাইবার ক্রাইম থানার পুলিশ। ধৃতের নাম মজনু মণ্ডল ওরফে সুজন। বাগদা থানার বেয়াড়ার বাসিন্দা সে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার ...

    ০৫ সেপ্টেম্বর ২০২৬ বর্তমান
    বনগাঁ হাসপাতালে জটিল অস্ত্রোপচার, মূত্রথলি থেকে বেরল ৩০০ গ্রামের পাথর

    সংবাদদাতা, বনগাঁ: বনগাঁ সুপার স্পেশালিটি হাসপাতালে একটি জটিল অস্ত্রোপচার হল শুক্রবার। এক ব্যক্তির মূত্রথলি থেকে বের করা হল দৈর্ঘ্য প্রস্থ মিলিয়ে প্রায় ৬ সেন্টিমিটার ও ওজনে প্রায় ৩০০ গ্রামের পাথর।জানা গিয়েছে, বনগাঁ রামচন্দ্রপুরের বাসিন্দা ওই ব্যক্তি দীর্ঘদিন ধরে তলপেটের ...

    ০৫ সেপ্টেম্বর ২০২৬ বর্তমান
    হাসপাতালের রান্নাঘরে ঢুকে ক্ষুব্ধ মন্ত্রী

    সংবাদদাতা, কল্যাণী: চাকদহ স্টেট জেনারেল হাসপাতালে রোগীদের খাবারের মান ও পরিমাণ নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন রাজ্যের স্বাস্থ্য দপ্তরের প্রতিমন্ত্রী সুমনা সরকার। শুক্রবার সন্ধ্যায় ওই হাসপাতাল পরিদর্শনে গিয়ে রান্নাঘরে ঢুকে ৬৫ জন রোগীর জন্য রান্না হওয়া ডাল ও ডিম দেখে ...

    ০৫ সেপ্টেম্বর ২০২৬ বর্তমান
    তোলাবাজির অভিযোগে মগরাহাট ১ নম্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ ধৃত, উদ্ধার একাধিক আগ্নেয়াস্ত্র

    নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: অস্ত্র দেখিয়ে তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার মগরাহাট ১ নম্বর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ তৌফিক আহমেদ ওরফে বাচ্চু। তাঁর কাছ থেকে উদ্ধার হয়েছে একাধিক আগ্নেয়াস্ত্র। শুক্রবার সাংবাদিক বৈঠক করে একথা জানিয়েছেন ডায়মন্ডহারবার পুলিশ জেলার সুপার চন্দ্রশেখর ...

    ০৫ সেপ্টেম্বর ২০২৬ বর্তমান
    বারাসত মেডিকেল ও বনগাঁ হাসপাতালে দুই রোগীর মৃত্যু, গাফিলতির অভিযোগ

    নিজস্ব প্রতিনিধি, বারাসত ও সংবাদদাতা, বনগাঁ: দুই হাসপাতালে চিকিৎসায় গাফিলতির অভিযোগে উঠল। সেখানে দু’টি রোগীর মৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়েছে। প্রথম ঘটনাটি বনগাঁ সুপার স্পেশালিটি হাসপাতালের। মৃতার আত্মীয়দের পক্ষ থেকে হাসপাতাল সুপারের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে তদন্তের ...

    ০৫ সেপ্টেম্বর ২০২৬ বর্তমান
    ডিভিসির জলে প্লাবিত হাওড়া-হুগলির বিস্তীর্ণ অংশ, বিপর্যস্ত স্বাভাবিক জীবন, ভাসছে উদয়নারায়ণপুর, আমতা ও তারকেশ্বর

    সংবাদদাতা, উলুবেড়িয়া ও তারকেশ্বর: ডিভিসির ছাড়া জলে হাওড়া ও হুগলি জেলার বিস্তীর্ণ অংশ প্লাবিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছিল। সেই আশঙ্কাই সত্যি হল! বৃহস্পতিবার রাত এবং শুক্রবার সারাদিনে হাওড়ার উদয়নারায়পুর ও আমতা ২ নং ব্লক, হুগলির তারকেশ্বর, জাঙ্গিপাড়া, ধনেখালি ব্লকের ...

    ০৫ সেপ্টেম্বর ২০২৬ বর্তমান
    বিজেপি কর্মী খুনে গ্রেপ্তার আরও তিন

    সংবাদদাতা, বারুইপুর: বারুইপুরের টাঙ্গারবেড়িয়ায় বিজেপির কর্মী বাপি প্রামাণিক খুনের ঘটনায় পুলিশ আরও তিনজনকে গ্রেপ্তার করল। এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯। কুলতলি থেকে দুজনকে ও একজনকে বারুইপুর থেকে ধরা হয়। পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম সনাতন মণ্ডল, কিঙ্কর প্রসাদ ...

    ০৫ সেপ্টেম্বর ২০২৬ বর্তমান
    স্কুলের ভল্ট থেকে টাকা উদ্ধারের ঘটনায় পুলিশের জালে সেক্রেটারি

    নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: গত ১২ জুন কাঁচরাপাড়ার একটি ইংরেজি মিডিয়াম স্কুলের ভল্ট থেকে ১ কোটি ৭৭ লক্ষ টাকা উদ্ধার হয়েছিল। সেই সময় পুলিশ গ্রেপ্তার করেছিল স্কুলের দুই অ্যাকাউন্ট্যান্ট অভীক নাগ এবং সায়ন পালকে। তাঁদের জেরা করে স্কুল পরিচালন সমিতির ...

    ০৫ সেপ্টেম্বর ২০২৬ বর্তমান
    ত্রাণ-উদ্ধার কাজে ঝাঁপানোর নির্দেশ শুভেন্দুর, ডিভিসি’র ছাড়া জলে ভাসল হাওড়া ও হুগলির বিস্তীর্ণ অংশ

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা ও সংবাদদাতা: দামোদর ভ্যালি কর্পোরেশনের (ডিভিসি) দুর্গাপুর জলাধার থেকে ছাড়া জলে প্লাবিত হল হাওড়া ও হুগলি জেলার বিস্তীর্ণ অংশ। ডিভিসি’র ছাড়া জলে বানভাসি হয়েছেন বাঁকুড়ার সোনামুখী ব্লকের একটা বড়ো অংশের মানুষ। অপরদিকে ফরাক্কা ব্যারেজের ছাড়া জলে ...

    ০৫ সেপ্টেম্বর ২০২৬ বর্তমান
    ইসরো-নাসার উপগ্রহে তোলা ছবিতে ধরা  পড়ে নেপাল পর্বতের হিমবাহের পরিবর্তন, রিপোর্ট প্রকাশ মার্কিন গবেষকের

    কৌশিক ঘোষ, কলকাতা: ২০২৫ সালের ২৯ জুলাই। শ্রীহরিকোটা থেকে ইসরোর রকেটে মহাকাশে পাঠানো হয়েছিল ভারত ও আমেরিকার (ইসরো-নাসা) যৌথ উদ্যোগে তৈরি উপগ্রহ ‘নিসার’ (নাসা ইসরো সিন্থেটিক অ্যাপারাচার রেডার)। সেই উপগ্রহ থেকে তোলা ছবি ব্যবহার করে নেপালের হিমবাহ ধসের বহু ...

    ০৫ সেপ্টেম্বর ২০২৬ বর্তমান
    আজ ও কাল ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস উত্তরবঙ্গে

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ৯ সেপ্টেম্বরের পর বঙ্গোপসাগরে ফের একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর  পূর্বাভাসে জানিয়েছে, দক্ষিণ ওড়িশা-উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূল লাগোয়া উত্তর পশ্চিম ও সংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপটি তৈরি হবে। যে জায়গায় এটি তৈরি হচ্ছে, সেখান থেকে ...

    ০৫ সেপ্টেম্বর ২০২৬ বর্তমান
    আগামী সপ্তাহ থেকে শুরু হচ্ছে ‘সারথি’ প্রকল্পের সাইকেল বিলি

    নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: ফের শুরু হতে চলেছে স্কুল পড়ুয়াদের সাইকেল বিলি। পূর্বতন সরকারের ‘সবুজসাথী’ প্রকল্পের যেসব সাইকেল জেলায় জেলায় পড়ে আছে, সেগুলি বিলি করার পরই নতুনভাবে বাকি সাইকেল দেওয়া শুরু করবে বিজেপি সরকার। ভোটের আগে তৃণমূল সরকার ...

    ০৫ সেপ্টেম্বর ২০২৬ বর্তমান
    ঋতব্রতর বিরুদ্ধে অভিযোগ, কুণালের চিঠিতে কেন্দ্র থেকে বার্তা মুখ্যসচিবকে

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যের বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এক মহিলার অভিযোগের বিষয়টি এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নজরে আনলেন তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। তাঁর দাবি, ‘আমার চিঠির ভিত্তিতেই বিরোধী দলনেতার বিরুদ্ধে ওঠা অভিযোগটি রাজ্যের মুখ্যসচিবকে খতিয়ে দেখার নির্দেশ ...

    ০৫ সেপ্টেম্বর ২০২৬ বর্তমান
    নিউ ফরাক্কার ধসে রেল পরিষেবা ব্যাহত, যাত্রী দুর্ভোগ কমাতে অতিরিক্ত বাস নামাল পরিবহণ দপ্তর

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নিন্মচাপে অতিবৃষ্টির জেরে নিউ ফরাক্কায় রেল লাইনে ধস নেমে কার্যত ব্যাহত রেল পরিষেবা। বাতিল করা হয়েছে উত্তরবঙ্গগামী একাধিক ট্রেন। এর ফলে উত্তরবঙ্গগামী যাত্রীদের অতিরিক্ত চাপ সামাল দিতে জরুরি ভিত্তিতে একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে রাজ্য পরিবহণ দপ্তর। ...

    ০৫ সেপ্টেম্বর ২০২৬ বর্তমান
    নিউটাউনে তৈরি হতে চলেছে অত্যাধুনিক 'উত্তমকুমার ফিল্ম সেন্টার'! শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মহানায়ক উত্তমকুমারের স্মৃতিকে চিরস্মরণীয় করে রাখতে কলকাতার নিউটাউনে গড়ে উঠছে অত্যাধুনিক 'উত্তমকুমার ফিল্ম সেন্টার'। শুক্রবার সকালে নিউটাউনে এক অনুষ্ঠানের মাধ্যমে এই প্রকল্পের ভূমিপুজো ও শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিনের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ...

    ০৫ সেপ্টেম্বর ২০২৬ বর্তমান
    নিউ ফারাক্কায় ভূমিধসের জেরে আজও ভোগান্তি,  বাতিল একাধিক দূরপাল্লা ট্রেন

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নিউ ফারাক্কায় ভূমিধসের জেরে বড়সড় প্রভাব পড়ল ট্রেন চলাচলে। ফলে ভোগান্তির শিকার হচ্ছেন প্রচুর রেল যাত্রী পর্যটকরা। কী ভাবে ঘুরতে যাবেন তা নিয়ে যথারীতি চিন্তায় পড়ে গিয়েছেন তাঁরা। মালদা ডিভিশনের নিউ ফারাক্কা এলাকায় ভূমি ধসের কারণে ...

    ০৫ সেপ্টেম্বর ২০২৬ বর্তমান
  • বর্তমান | 1-100

News/খবর All News এই সময় বর্তমান প্রতিদিন আজকাল দৈনিক স্টেটসম্যান আজ তক Times of India Indian Express The Statesman

BENGAL INFO | Information about West Bengal, India | bengalinfo1@gmail | Privacy Policy