BENGAL INFO
  • News
  • ক্যালেন্ডার
  • Hospitals
  • Schools
  • কবিতা
  • গান
  • দুর্গাপূজা
  • KOLKATA WEATHER
  • News from West Bengal | 19 Aug, 2026 | ৪ ভাদ্র, ১৪৩৩
  • বাংলা (?)    
  • খেলা | ব্যবসা | বিনোদন | রাজ্য | কলকাতা | দেশ
  • সিইএসসি, কলকাতা পুরসভা কীভাবে অনুমতি দিল? নিউ মার্কেটের অগ্নিকাণ্ডে তৃণমূলকেই দুষলেন অগ্নিমিত্রা

    নিয়মনীতির বালাই ছিল না! মানা হয়নি পুরসভা, দমকলের নির্দেশিকাও! মধ্যরাতে কলকাতার নিউ মার্কেটের হোটেলের আগুনে ৯জন মারা গিয়েছেন। একাধিক অব্যবস্থার ছবি এখনও অবধি সামনে এসেছে। এদিন সকালেই ঘটনাস্থলে গিয়েছেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। পরিস্থিতি খতিয়ে দেখার ...

    ১৯ আগস্ট ২০২৬ প্রতিদিন
    পেটের টানে ঝাড়খণ্ড থেকে নিউমার্কেটের হোটেলে এসে মৃত্যু! অঝোরে কান্না সন্দীপের কাকা-দাদার

    পেটের তাগিদে ঝাড়খণ্ড থেকে কলকাতায় কাজে এসেছিলেন সন্দীপ পাসওয়ান। ভাবতেই পারেননি বছর পেরনোর আগেই বাড়িতে পৌঁছবে দেহ। কিন্তু হল ঠিক তেমনটাই। নিউমার্কেটের হোটেল শিখা ইন-এর আগুন প্রাণ কাড়ল সন্দীপের। হাসপাতাল চত্বরে বসে কান্নায় ভেঙে পড়লেন যুবকের কাকা ও দাদা। ...

    ১৯ আগস্ট ২০২৬ প্রতিদিন
    ঘুপচি ঘর, সংকীর্ণ পথ, নেই অগ্নিনির্বাপণ ব্যবস্থাও! নিউ মার্কেট অগ্নিকাণ্ডে ৯ মৃত্যুতে সামনে ছত্রে ছত্রে অব্যবস্থা

    নিউ মার্কেটের মির্জা গালিব স্ট্রিটের হোটেলের (Kolkata Hotel Fire) আগুনে চলে গেল ৯টি তরতাজা প্রাণ। জখম হয়ে হাসপাতালে ভর্তি অনেকে। ওই ‘মৃত্যুপুরী’তে ঢুকে দেখা গেল ছত্রে ছত্রে অব্যবস্থা। পাঁচতলা ওই বহুতলের প্রত্যেকটি তলাতেই কার্যত ভয়াবহ পরিস্থিতি। প্রশাসন ও পুরসভার ...

    ১৯ আগস্ট ২০২৬ প্রতিদিন
    ‘দাউদাউ আগুন সিঁড়িতে, মরেই যেতাম’, বিভীষিকাময় মুহূর্ত ভুলতে পারছেন না আবাসিকরা

    ঘড়ির কাঁটায় রাত পৌনে ২ টো। ঘুমোচ্ছে তিলোত্তমা। নিউ মার্কেটের মির্জা গালিব স্ট্রিটের ঘুপচি হোটেলে অঘোরে ঘুমোচ্ছিলেন বহু আবাসিক। তাঁদের মধ্যে কেউ চিকিৎসার জন্য শহরে এসেছেন, কেউ আবার অন্য কোনও কাজে। আচমকা ধোঁয়ায় দমবন্ধ পরিস্থিতি তৈরি হতে ঘুম ভাঙে ...

    ১৯ আগস্ট ২০২৬ প্রতিদিন
    তারাপীঠের পর নিউ মার্কেট, গভীর রাতে হোটেলে বিধ্বংসী আগুন! মৃত কমপক্ষে ৯

    তারাপীঠের পর এবার নিউ মার্কেটের মির্জা গালিব স্ট্রিট (Kolkata Hotel Fire)। গভীর রাতে দাউদাউ করে জ্বলে উঠল হোটেল শিখা ইন। ভিতরে আটকে পড়েন বহু আবাসিক। শেষ পাওয়া খবর অনুযায়ী, দমবন্ধ হয়ে মৃত্যু হয়েছে ৯ জনের। তাদের মধ্যে বেশ কয়েকজন ...

    ১৯ আগস্ট ২০২৬ প্রতিদিন
    ‘ঘোষবাবু খুন হয়েছেন…’, ভয় দেখিয়ে লাখ টাকার কেপমারি, পলাতক দুই ভুয়ো গোয়েন্দা পুলিশ

    ঘোষবাবু খুন হয়েছেন। বেশি গয়না পরে ঘুরলে আপনার গলায় চাকু বসিয়ে দিতে পারে ডাকাতরা। নিজেদের লালবাজারের গোয়েন্দা বিভাগের অফিসার বলে পরিচয় দিয়ে খুনের ভয় দেখিয়ে কেপমারি। এক ব‌্যক্তির কয়েক লাখ টাকার গয়না হাতিয়ে পালাল দুই ভুয়ো পুলিশ। এই ব‌্যাপারে ...

    ১৯ আগস্ট ২০২৬ প্রতিদিন
    চা বাগানের জমি বিক্রির টাকা তৃণমূল ফান্ডে! উত্তরে কেলেঙ্কারির অভিযোগ মন্ত্রী শংকরের

    তৃণমূল কংগ্রেস জমানায় চা-বাগানের জমি কেলেঙ্কারি! জমি বিক্রির টাকা গিয়েছে তৃণমূলের ফান্ডে? মঙ্গলবার উত্তরবঙ্গের এই জমি কেলেঙ্কারি নিয়ে সরব হলেন রাজ্যের পর্যটনমন্ত্রী শংকর ঘোষ। তাঁর অভিযোগ, “বেআইনি ভাবে জমি বিক্রির টাকা তৃণমূলের নির্বাচনী কাজে ব্যবহার করা হয়েছে।” চা-বাগানের জমি ...

    ১৯ আগস্ট ২০২৬ প্রতিদিন
    তৃতীয় সন্তানের জন্মে এক বছর মাতৃত্বকালীন ছুটি! বিরাট ঘোষণা তামিলনাড়ু সরকারের

    রাজ্যের মহিলা সরকারি কর্মীদের জন্য বিরাট ঘোষণা তামিলনাড়ুর থলপতি বিজয়ের সরকারের। ঘোষণা করা হয়েছে, এখন থেকে তৃতীয় সন্তানের জন্মেও একবছর মাতৃত্বকালীন ছুটি পাবেন মহিলা সরকারি কর্মীরা। পূর্বে প্রথম ও দ্বিতীয় সন্তানের জন্মে এই সুবিধা দেওয়া হত। এবার তৃতীয় সন্তানের ...

    ১৯ আগস্ট ২০২৬ প্রতিদিন
    জল দুর্নীতিতে গ্রেপ্তার সত্যেন্দ্র জৈন! ‘মিথ্যে অভিযোগ’, বিজেপিকে তোপ দেগে দাবি কেজরির

    জল বোর্ডের টেন্ডার প্রক্রিয়ায় কারচুপির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে সত্যেন্দ্র জৈনকে। কেবল তিনিই নন, তদন্তের পর এই ঘটনায় মোট ছ’জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই পরিস্থিতিতে সত্যেন্দ্রর পাশে দাঁড়িয়ে দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী ও আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল দাবি করলেন, ভুয়ো ...

    ১৯ আগস্ট ২০২৬ প্রতিদিন
    প্রোমোটারের কাছ থেকে ১ লক্ষ টাকা ঘুষ! কনস্টেবলকে হাতেনাতে ধরল দুর্নীতি দমন শাখা

    সাব ইন্সপেক্টরের পর এবার কনস্টেবল। ঘুষ নিতে গিয়ে হাতেনাতে ধরা পড়লেন সাঁকরাইল থানার নাজিরগঞ্জ ফাঁড়ির কনস্টেবল শুভময় মণ্ডল। অভিযুক্তকে গ্রেপ্তার করেছে রাজ্য দুর্নীতি দমন শাখা। জানা গিয়েছে, এক প্রোমোটারের কাছ থেকে তিনি ১ লক্ষ টাকা ঘুষ চেয়েছিলেন। সেই খবর ...

    ১৯ আগস্ট ২০২৬ প্রতিদিন
    বাংলার পর অসমের মামলাতেও জামিন, ১৩ বছর পর বিরাট স্বস্তিতে সারদা কর্তা সুদীপ্ত সেন

    বাংলার সব মামলায় জামিন মিলেছিল আগেই। এবার সিবিআইয়ের হাতে থাকা অসমের মামলাতেও জামিন পেয়ে গেলেন সারদা কর্তা সুদীপ্ত সেন। শীর্ষ আদালত তাঁর জামিন মঞ্জুর করে জেলমুক্তির শর্ত নির্ধারণের নির্দেশ দিয়েছে নিম্ন আদালতকে।সুদীপ্ত সেনের বিরুদ্ধে ২০১৬ সাল থেকে চিটফান্ড সংক্রান্ত ...

    ১৯ আগস্ট ২০২৬ প্রতিদিন
    চলতি মাসেই গ্রেপ্তার! বিজেপি কর্মী অভিজিৎ খুনে আরও ২ জনের বিরুদ্ধে চার্জগঠন

    বিজেপি কর্মী অভিজিৎ সরকার হত্যাকাণ্ডে আরও দুই অভিযুক্তের বিরুদ্ধে চার্জগঠন করা হল। সিবিআইয়ের হাতে গ্রেপ্তার অরূপ দাস ও বিশাল পালের বিরুদ্ধে চার্জগঠন করা হয়েছে। এ দিন মঙ্গলবার নগর দায়রা আদালতে চার্জগঠন করা হয়েছে।২০২১ সালের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার দিন ...

    ১৯ আগস্ট ২০২৬ প্রতিদিন
    নিমেষে সমস্যা মিটিয়েছেন অর্জুন! ঋতর প্রশংসা করে মদনের দাবি, ‘মমতা জমানায় হত না ‘

    কামারহাটির পানীয় জল সরবরাহের পাইপ ফেটে নাজেহাল অবস্থা। এ দিকে মাসের ১৮ তারিখ হয়ে গেলেও কর্মীরা বেতন পাননি। এই সমস্যা নিয়ে নোয়াপাড়ার বিধায়ক তথা শ্রম ও পরিবহণ দপ্তরের মন্ত্রী অর্জুন সিংয়ের সঙ্গে দেখা করলেন কামারহাটি বিধায়ক মদন মিত্র। তারপরই ...

    ১৯ আগস্ট ২০২৬ প্রতিদিন
    ২৩-এর মধ্যে ১৫ আসনেই জয়, রাজ্য বার কাউন্সিল দখল মমতাপন্থী তৃণমূলের!

    সদ্য হওয়া বিধানসভা নির্বাচনে ভরাডুবি হয়েছে তৃণমূল কংগ্রেসের। ক্ষমতা হারিয়ে এই মুহূর্তে কার্যত ব্যাকফুটে মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, তৃণমূল দু’ভাগে ভাগ হয়ে গিয়েছে। হাতে গোনা নেতৃত্বের মুখ রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাট শিবিরে। তবে রাজ্য বার কাউন্সিলের ভোটে জয় ...

    ১৯ আগস্ট ২০২৬ প্রতিদিন
    কলকাতা বিমানবন্দরে সৌগত রায়কে ঘিরে তুমুল বিক্ষোভ, ‘শুধু ভূরিভোজে দেখা যেত,’ তোপ বিজেপি বিধায়কের

    তৃণমূলের কালীঘাটপন্থী সাংসদ সৌগত রায় (Saugata Roy) ফের একবার বিক্ষোভের মুখে। এবার কলকাতা বিমানবন্দরে তাঁকে ঘিরে কালো পতাকা, জুতো দেখালেন বিক্ষোভকারীরা। উঠল ‘গো ব্যাক’, ‘চোর চোর’ স্লোগান। মঙ্গলবার কলকাতা বিমানবন্দর চত্বরে সৌগত নিজের গাড়িতে করে পৌঁছতেই জনরোষ আছড়ে পড়ে। ...

    ১৯ আগস্ট ২০২৬ প্রতিদিন
    পুকুরে ভেসেই কাটছিল জীবন! অনন্ত আম্বানির হস্তক্ষেপে মুম্বইয়ে চিকিৎসা পাচ্ছে মুর্শিদাবাদের সেই ইকবাল

    গায়ে তীব্র জ্বালাপোড়া। এর ফলে ৫ বছর ধরে বেশিরভাগ সময়ই জীবন কাটছিল পুকুরের জলে। জল থেকে উঠলেই অসহ্য কষ্ট। মুর্শিদাবাদের ১৭ বছরের এক কিশোরের এরকম বিরল রোগ নিয়ে চিন্তায় পড়েছিলেন পরিবারের সদস্য ও স্থানীয়রা। সম্প্রতি সোশাল মিডিয়ায় তার একাধিক ...

    ১৯ আগস্ট ২০২৬ প্রতিদিন
    জলে ভেসেই ইউএসজি, রক্ত পরীক্ষা! দুর্গম দ্বীপ থেকে হাসপাতালে নিয়ে আসবে ফ্লোটিং অ্যাম্বুল্যান্স

    আল্ট্রাসোনোগ্রাফি থেকে সব ধরণের রক্ত পরীক্ষা। সবই হবে জলের মাঝখানে। সুন্দরবনের একাধিক দ্বীপে জনবসতি থাকলেও তা অত‌্যন্ত দুর্গম। চারদিকে জল দিয়ে পরিবেষ্টিত। দুর্ভেদ‌্য সেসব দ্বীপের মানুষদের চিকিৎসা দিতে স্বাস্থ‌্য দপ্তর নিয়ে এল ফ্লোটিং বা ভাসমান অ‌্যাম্বুল‌্যান্স। স্বাস্থ‌্যমন্ত্রী ডা. শারদ্বত মুখোপাধ‌্যায় ...

    ১৯ আগস্ট ২০২৬ প্রতিদিন
    অন্নপূর্ণার অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা! মুখ্যমন্ত্রী শুভেন্দুকে ধন্যবাদ মমতা বন্দ্যোপাধ্যায়ের

    শিরোনাম দেখে চমকে উঠলেও ঘটনাটি সম্পূর্ণ সত্যি। চুঁচুড়া বড় বাজারের বাসিন্দা অন্নপূর্ণা কাহারের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকল অন্নপূর্ণা যোজনার টাকা। তিনি পরিচারিকার কাজ করেন। ভাড়া ঘরে কাটে দিন। সেই ঘরেরও বেহাল দশা। কোনও রকমে ত্রিপল দিয়ে আটকায় বৃষ্টির জল। বিভিন্ন ...

    ১৯ আগস্ট ২০২৬ প্রতিদিন
    পরকীয়ায় বাধা! স্বামীকে বিষ খাইয়ে ‘খুনে’র চেষ্টা স্ত্রীর, মাকে সাহায্য মেয়েরও!

    স্ত্রী পরকীয়ায় জড়িয়ে গিয়েছিল বলে অভিযোগ। সেই বিষয়টি জানতে পেরে স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তিও হয়। স্ত্রীকে ওই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে অনুরোধ করেছিলেন ওই ব্যক্তি। কিন্তু কোনও কথাই কানে তোলেনি ওই মহিলা। উলটে পরকীয়ায় বাধা স্বামীকেও সরিয়ে দেওয়ার চেষ্টা হল! ...

    ১৯ আগস্ট ২০২৬ প্রতিদিন
    জঙ্গল ছেড়ে পাহাড়ি রাস্তায় মায়ের সঙ্গে খেলছে কালো চিতার শাবক, হইচই কার্শিয়াংয়ে

    পাহাড়ে কালো চিতা বেশ কয়েকবার দেখা গেলেও শাবক আগে দেখতে পাওয়া যায়নি। এবার পাহাড়ি রাস্তায় সেই কালো চিতার শাবক দেখা গেল। জঙ্গল ছেড়ে মায়ের সঙ্গে রাস্তায় চলে এসেছিল তারা। পথচলতি পর্যটকরাই সেই ভিডিও তুলে সোস্যাল মিডিয়ায় দিয়েছে। যা দেখে ...

    ১৯ আগস্ট ২০২৬ প্রতিদিন
    সাফল্যে হিংসা! কাকাকে ধারালো অস্ত্রের কোপ, পুড়িয়ে ‘খুন’ করল ভাইপো, গ্রেপ্তার ২

    নিখোঁজ হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে জঙ্গল থেকে উদ্ধার আধপোড়া দেহ। দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরের ফিংবাধারডি গ্রামের রামপ্রসাদ অধিকারীকে ‘পরিকল্পিতভাবে খুনের’ অভিযোগে তাঁর খুড়তুতো ভাইপো চিরঞ্জিত অধিকারীকে গ্রেপ্তার করল বিষ্ণুপুর থানার পুলিশ। ঘটনায় মূল অভিযুক্ত হিসেবে নাম উঠে আসা বংশী ...

    ১৯ আগস্ট ২০২৬ প্রতিদিন
    জরাজীর্ণ ব্রিটিশ আমলের বিমানঘাঁটি-এয়ারফিল্ড, অশোকনগরের ইতিহাস সংরক্ষণে কেন্দ্রকে চিঠি

    কলকাতা থেকে প্রায় ৪৭ কিলোমিটার দূরে উত্তর ২৪ পরগনার মফস্বল শহর অশোকনগর কল্যাণগড়। যার ঐতিহাসিক গুরুত্ব অপরিসীম। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশদের সামরিক বিমান ঘাঁটি ছিল এই অশোকনগরের বুকে। দেশভাগের পর তৎকালীন মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়ের উদ্যোগে এই এলাকা পরিকল্পিত শহরের ...

    ১৯ আগস্ট ২০২৬ প্রতিদিন
    ‘তোলাবাজ’ বলে কটাক্ষ, পালটা তৃণমূলের আখরুজ্জামানকে ফেসবুকে আক্রমণ বিজেপি বিধায়ক চিত্তের!

    রাজ্যে বিজেপি সরকার গঠনের কিছুদিন পর থেকেই দলের নেতা-কর্মীদের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ উঠছে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরের তৃণমূল কংগ্রেসের রঘুনাথগঞ্জের বিধায়ক আখরুজ্জামান অভিযোগ করেছিলেন, “বিজেপির তোলাবাজি প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছে।” ২০২৯ সালে বিজেপিকে খুঁজে পাওয়া যাবে না, সেই কথাও বলেছিলেন ...

    ১৯ আগস্ট ২০২৬ প্রতিদিন
    আপনার আধারের সিম যাচ্ছে না তো জঙ্গিদের হাতে! ঝাড়গ্রামে বিরাট চক্রের পর্দাফাঁস

    হাওড়া থেকে হাবড়া। জঙ্গি থেকে পাক চর। গ্রেপ্তার একের পর এক অভিযুক্ত। অভিযোগ উঠেছে তাঁরা সিম পাচার করছে বাংলাদেশ, নেপাল হয়ে পাকিস্তানে। ভিপিএন বদলে পৌঁছে দিচ্ছে জেহাদের বার্তা। যা রীতিমতো জাতীয় সুরক্ষার কাছে চ্যালেঞ্জ। স্বাভাবিকভাবেই প্রশ্ন, আপনার আধারের তথ্য ...

    ১৯ আগস্ট ২০২৬ প্রতিদিন
    নেতা-কর্মী নন, বিজেপিকে জিতিয়েছে মমতা-অভিষেক-হুমায়ুনরা! কেন বলছেন কার্তিক মহারাজ?

    বিধানসভা ভোটে বিজেপির বিপুল জয়ের কারিগর বিজেপির নেতা-কর্মী বা সাধুরা নন। কৃতিত্ব প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়, সাংসদ অভিষেক বন্দোপাধ্যায়, বিধায়ক ফিরহাদ হাকিম, হুমায়ুন কবিরদের! মঙ্গলবার কালনায় বিজেপি কার্যালয়ে এসে এমনই মন্তব্য করলেন কার্তিক মহারাজ। তিনি বলেন, “রাজ্যজুড়ে গীতাপাঠ কর্মসূচি ...

    ১৯ আগস্ট ২০২৬ প্রতিদিন
    রাস্তার উপর টেবিল পেতে শওকতকে জেরা! ‘দাপুটে’ নেতার বেহাল দশা দেখতে ভিড় স্থানীয়দের

    বারুইপুর বিস্ফোরণ কাণ্ডে বর্তমানে এনআইএ হেফাজতে তৃণমূলের দাপুটে নেতা তথা প্রাক্তন বিধায়ক শওকত মোল্লা (Saokat Molla)। এই পরিস্থিতিতে দোকান ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ওঠায় নতুন করে বিপাকে তিনি। সেই মামলায় শওকতকে ৫ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে বারুইপুর মহকুমা ...

    ১৯ আগস্ট ২০২৬ প্রতিদিন
    এবার তৃণমূলের ঘর ভাঙাচ্ছে কংগ্রেস! বড়ঞা পঞ্চায়েত সমিতির দখল নিল হাত শিবির

    ক্ষমতায় থাকাকালীন কংগ্রেসকে (Congress) দুর্বল করেছিল তৃণমূল। ছাব্বিশের নির্বাচনের পর বিজেপিকে রুখতে জাতীয় স্তরে বিরোধী জোটের কথা বলছে তৃণমূল। এবার বাংলায় তৃণমূলের হাত থেকে ক্ষমতা কাড়ছে কংগ্রেস। দীর্ঘ জটিলতার পর মুর্শিদাবাদের বড়ঞা পঞ্চায়েত সমিতির দখল নিল কংগ্রেস। ৩৮ আসন ...

    ১৯ আগস্ট ২০২৬ প্রতিদিন
    পটাশপুরে স্পিডবোটে বন্যা পরিস্থিতি পরিদর্শন, ‘অবৈধ নির্মাণে বুলডোজার’ চালানোর হুঁশিয়ারি মন্ত্রীর

    পূর্ব মেদিনীপুরের পটাশপুরে এসে বন্যা পরিস্থিতি খতিয়ে দেখলেন পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। পটাশপুর থানার আমগাছিয়া বাংলোয় এসে স্থানীয় সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন তিনি। বন্যার কারণে এলাকার মানুষের দুর্ভোগ, জলনিকাশি ব্যবস্থা এবং নদীর বর্তমান ...

    ১৯ আগস্ট ২০২৬ প্রতিদিন
    তৃণমূল আমলে দখল করেছিলেন অনুব্রতরা! পালাবদলের পর জমি ফিরে পেতে জেলাশাসকের দ্বারস্থ পূর্ণদাস বাউল

    বীরভূমের ইলামবাজারে চার বিঘা জমি রয়েছে পদ্মশ্রী ও রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিল্পী পূর্ণদাস বাউলের (Purna Das Baul)। অভিযোগ, সেই জমি দখল হয়ে গিয়েছে। তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল ও রাজ্যের প্রাক্তন মন্ত্রী চন্দ্রনাথ সিনহার মদতে এই জমি দখল হয়েছে বলে ...

    ১৯ আগস্ট ২০২৬ প্রতিদিন
    জমি বিবাদে রণক্ষেত্রে গোয়ালপোখর! ধারালো অস্ত্রের কোপে আহত ৫ মহিলা-সহ ১১

    জমি বিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর। লাঠি, ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত পাঁচ মহিলা-সহ কমপক্ষে এগারো। তৃণমূলের স্থানীয় নেতৃত্বের মদতে জমির দখল নিয়ে গোলমাল বেঁধেছে বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী পৌঁছে উত্তেজিত জনতাকে সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার ...

    ১৯ আগস্ট ২০২৬ প্রতিদিন
    বাতিল নিয়োগ! ‘চাইলে বিয়ে ভাঙতে পারো’, চাকরি হারানোর আশঙ্কায় স্ত্রীকে বললেন ঝাড়খণ্ডের যুবক

    আন্দোলনকারীদের দাবি মেনে পরীক্ষা বাতিলের ঘোষণা করেছে ঝাড়খণ্ডের হেমন্ত সোরেন সরকার। ২০১৪ সালের পর থেকে পরীক্ষা পরিচালনা সংস্থা টিডিপিএলের সব প্রতিযোগিতামূলক পরীক্ষা বাতিল করা হবে। পাশাপাশি, টিডিপিএল-এর মাধ্যমে হওয়া সমস্ত নিয়োগও বাতিল করা হবে বলে জানিয়েছে সরকার। এরপরই অনিশ্চয়তায় ...

    ১৯ আগস্ট ২০২৬ প্রতিদিন
    দিল্লির জল বোর্ডের টেন্ডারে ১.৫২ কোটির দুর্নীতি, ফের গ্রেপ্তার আপ নেতা সত্যেন্দ্র জৈন

    আর্থিক তছরুপের মামলায় ১৮ মাস জেল কাটিয়েছেন তিনি। ফের গ্রেপ্তার হলেন আম আদমি পার্টির নেতা এবং দিল্লির প্রাক্তন জলসম্পদ মন্ত্রী সত্যেন্দ্র জৈন। জল বোর্ডের একটি টেন্ডার প্রক্রিয়ায় কারচুপির অভিযোগে গ্রেপ্তার করা হল তাঁকে। ওই টেন্ডার কারচুপিতে ১.৫২ কোটি টাকার ...

    ১৯ আগস্ট ২০২৬ প্রতিদিন
    ‘বন্দে মাতরম’-এর আগেই গাওয়া যাবে রাজ্যসঙ্গীত, বড়সড় সিদ্ধান্ত মাদ্রাজ হাই কোর্টের

    কেন্দ্রের নির্দেশিকা উড়িয়ে সরকারি অনুষ্ঠানে ‘বন্দে মাতরম’-এর আগে রাজ্যসঙ্গীত ‘তামিল থাই ভাজথু’ গাইতে বিধানসভায় প্রস্তাব পাশ করেছিল থলপতি বিজয় সরকার। এবার মাদ্রাজ হাই কোর্টও ওই প্রস্তাবেই সায় দিল। আদালত স্পষ্ট করেছে, তামিলনাড়ুর সরকারি অনুষ্ঠানে সবার আগে রাজ্যসঙ্গীত ‘তামিল থাই ...

    ১৯ আগস্ট ২০২৬ প্রতিদিন
    বচসার পর ট্রেনে সহযাত্রীর উপর অগ্নিনির্বাপক স্প্রে বিদেশি যুবকের! পুলিশ হেফাজতে রহস্যমৃত্যু

    ট্রেনে সহযাত্রীর সঙ্গে তুমুল বচসা। কার্যত হাতাহাতি বেঁধে গিয়েছিল। শেষমেষ রাগে তাঁর উপর অগ্নিনির্বাপক স্প্রে করার অভিযোগ উঠল এক বিদেশি যুবকের বিরুদ্ধে। সম্প্রতি ঘটনাটি ঘটেছে দিল্লিগামী গোল্ডেন টেম্পল এক্সপ্রেসে। তবে চাঞ্চল্যকর বিষয় হল এর কয়েকঘণ্টা পর রেল পুলিশের হেফাজতে ...

    ১৯ আগস্ট ২০২৬ প্রতিদিন
    PM CARES তহবিলে হু হু করে বাড়ছে অনুদানের অঙ্ক, এখন কত টাকা রয়েছে? মিলল হিসাব

    ৮ হাজার ৪৫২ কোটি টাকা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তৈরি এই করোনা ত্রাণ তহবিল পিএম কেয়ার্সে এই মুহূর্তে এই বিশাল অঙ্কের অর্থই জমা রয়েছে। PM CARES তহবিলের অডিট রিপোর্ট প্রকাশ্যে আনল মোদি সরকার। ২০২৪-২৫ অর্থবর্ষের অডিট রিপোর্ট নিজেদের ওয়েবসাইটে প্রকাশ ...

    ১৯ আগস্ট ২০২৬ প্রতিদিন
    মণিপুরে ঘরে ফেরার গান! মুখ্যমন্ত্রীর শান্তির ডাকে সাড়া দিয়ে আত্মসমর্পণ ৪৬ কেসিপি জঙ্গির

    অবশেষে শান্তি ও উন্নয়নের পথে মণিপুর! মঙ্গলবার অস্ত্র ছেড়ে আত্মসমর্পণ করলেন নিষিদ্ধ কাংলেইপাক কমিউনিস্ট পার্টি- তাইবাঙ্গানবার (কেসিপি) ৪৬ জন জঙ্গি। এদের মধ্যে চার জন মহিলা সদস্য। সমাজের মূলস্রোতে ফিরতে আত্মসমর্পণের সময় সরকারি কর্মীদের কাছে ২০টি আগ্নেয়াস্ত্র তুলে দেন ওই ...

    ১৯ আগস্ট ২০২৬ প্রতিদিন
    কাজে বাধা মমতার? রাজ্য পুলিশ নয়, আইপ্যাক মামলায় সিবিআই তদন্তই চাইছে ইডি

    আইপ্যাক অফিসে তল্লাশি চলাকালীন কাজে বাধা দেওয়ার অভিযোগ। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তদন্ত করুক সিবিআই, চাইছে আরেক কেন্দ্রীয় সংস্থা ইডি। তারা বলছে, রাজ্য পুলিশ নয়, বরং এই মামলায় সিবিআই তদন্ত করা উচিত।গত ৮ জানুয়ারি কয়লা পাচার সংক্রান্ত একটি মামলায় আইপ্যাকের ...

    ১৯ আগস্ট ২০২৬ প্রতিদিন
    ‘মহাত্মা গান্ধীর বিরুদ্ধেও মামলা করুন’, বন্দে মাতরম বিতর্কে বিজেপিকে তোপ খাড়গের

    কংগ্রেস সদর দপ্তরে ‘বন্দে মাতরম’ গাইতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধীর বিরুদ্ধে। যা ঘিরে দেশজুড়ে বিতর্ক শুরু হয়েছে। জাতীয় গানের অবমাননার প্রসঙ্গ টেনে তোপ দাগছে বিজেপি। মঙ্গলবার সোনিয়া-রাহুলের পাশে দাঁড়িয়ে ওই অভিযোগের ভিত্তিহীন ...

    ১৯ আগস্ট ২০২৬ প্রতিদিন
    এনডিএতে যোগ দিচ্ছেন ককরোচ পার্টির অভিজিৎ দীপকে? চাঞ্চল্যকর মন্তব্য কেন্দ্রীয় মন্ত্রীর

    যুবসমাজের মধ্যে রীতিমতো বিপ্লব ঘটিয়ে ফেলেছেন তিনি। মোদি সরকারের ১২ বছরে যে কাজটা আর কেউ করতে পারেননি সেটাই করে দেখিয়েছেন অভিজিৎ দীপকে (Abhijit Dipke)। তাঁর নেতৃত্বে শুরু হওয়া আন্দোলন গণআন্দোলনের রূপ নিয়েছে। যার জেরে ইস্তফা দিতে হয়েছে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকেও। ...

    ১৯ আগস্ট ২০২৬ প্রতিদিন
    জয়ের হ্যাটট্রিকের নায়ক, উত্তরপ্রদেশ জিততে বিজেপির ভরসা ‘নীরব চাণক্য’

    কঠিন সময়ে জয়ের হ্যাটট্রিক। বিহারের মতো জটিল রাজনৈতিক সমীকরণের রাজ্যে প্রথমবারের জন্য বিজেপির মুখ্যমন্ত্রী বসানোর নেপথ্যে সবচেয়ে সক্রিয় ছিল যাঁর মস্তিষ্ক, তাঁর নাম বিনোদ তাওড়ে (Vinod Tawde)। ২০২৭ সালের ‘ডু অর ডাই’ উত্তরপ্রদেশ নির্বাচনে সেই বিনোদ তাওড়েই ভরসা বিজেপির। ...

    ১৯ আগস্ট ২০২৬ প্রতিদিন
    ‘ওঁর শরীরে ইটালিয়ান রক্ত’, বন্দে মাতরম বিতর্কে সোনিয়াকে তোপ কেন্দ্রীয় মন্ত্রীর, পালটা কংগ্রেসের

    কংগ্রেস সদর দপ্তরে ‘বন্দে মাতরম’ গাইতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর (Sonia Gandhi) বিরুদ্ধে। যা ঘিরে দেশজুড়ে তোলপাড় শুরু হয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে কংগ্রেস নেত্রীকে বেনজির তোপ দাগলেন কেন্দ্রীয় মন্ত্রী এইচ ডি কুমারস্বামী। বললেন, “ওঁর শরীরে ...

    ১৯ আগস্ট ২০২৬ প্রতিদিন
    আপাতত বিরোধী দলনেতা ঋতব্রতই, মামলা ফিরল সিঙ্গল বেঞ্চে, আর কী বলল হাই কোর্ট?

    বিরোধী দলনেতা মামলায় হাই কোর্টে বড় ধাক্কা খেল কালীঘাট তৃণমূল। তাঁদের মামলায় হস্তক্ষেপ করল না হাই কোর্টের ডিভিশন বেঞ্চ। এদিন আদালতের তরফে স্পষ্টভাবে জানানো হয়েছে, বিধানসভার স্পিকারের সিদ্ধান্ত অনুয়ায়ী আপাতত বিরোধী দলনেতার আসনে বহাল থাকবেন ‘আসল তৃণমূলে’র ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ...

    ১৮ আগস্ট ২০২৬ প্রতিদিন
    স্কুলের সময়ে জনগণনার কাজে শিক্ষকরা! রাজ্যের কাছে জবাব তলব হাই কোর্টের

    স্কুলের পঠনপাঠনের সময়ে শিক্ষকদের জনগণনার কাজে নিয়োগ! তাও আবার সকাল ৯টা থেকে বিকেল ৪টের মধ্যে। রাজ্যের এহেন সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাই কোর্ট। শুধু তাই নয়, ছুটির দিন অর্থাৎ শনিবার এবং রবিবারও কীভাবে শিক্ষকদের কাজে লাগানো হবে, তা ...

    ১৮ আগস্ট ২০২৬ প্রতিদিন
    হাই কোর্টে খারিজ মসজিদ মামলা, কল্যাণ বললেন, ‘আবার মাইক লাগান, দেখি…’

    মসজিদ থেকে মাইক খোলা নিয়ে জনস্বার্থ মামলা খারিজ করে দিল কলকাতা হাই কোর্ট (Calcutta HC)। মঙ্গলবার বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি অতরূপ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, পুলিশের মৌখিক নির্দেশ, সংবাদপত্রের প্রতিবেদনের উপর নির্ভর করে মামলা চলছে। প্রায় চার হাজার ...

    ১৮ আগস্ট ২০২৬ প্রতিদিন
    রক্ষকই ভক্ষক! সল্টলেকের গেস্ট হাউসে তরুণীকে ‘ধর্ষণ’, গ্রেপ্তার এএসআই

    সল্টলেকের একটি গেস্ট হাউসে এক তরুণীকে ধর্ষণের অভিযোগে রাজ্য পুলিশের এক সহকারী সাব ইন্সপেক্টরকে গ্রেপ্তার করল পুলিশ। নির্যাতিতাকে বেশ কয়েকদিন ওই গেস্ট হাউসে জোর করে আটকে রাখা হয়েছিল বলেও অভিযোগ উঠেছে। সম্প্রতি বিধাননগর পূর্ব থানায় ধর্ষণের অভিযোগ দায়ের করেন ...

    ১৮ আগস্ট ২০২৬ প্রতিদিন
    অন্নপূর্ণায় বাড়ছে বরাদ্দ! ‘এই টাকায় হচ্ছে না’, প্রতিশ্রুতি পূরণে বড় ঘোষণা শুভেন্দুর

    অন্নপূর্ণা যোজনায় (Annapurna Yojana) মহিলাদের পাশে দাঁড়াতে প্রতিশ্রুতিবদ্ধ বিজেপি সরকার। সেই প্রতিশ্রুতি পূরণে ধনধান্য অডিটোরিয়াম থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর (CM Suvendu Adhikari)। অন্নপূর্ণা যোজনায় বরাদ্দ বাড়াতে চলেছে রাজ্য সরকার। ৩৬ হাজার কোটি থেকে বরাদ্দ বেড়ে হতে চলেছে ৪৮ ...

    ১৮ আগস্ট ২০২৬ প্রতিদিন
    বিধানসভায় ডেপুটি স্পিকার নিয়োগের পথে শাসকদল, দৌড়ে এগিয়ে কে?

    রাজ্যে ১০০ দিন অতিক্রম করেছে বিজেপি সরকার। সময়ের তুলনায় প্রশাসনিক কাজকর্মে বাড়তি গতি এসেছে। বিধানসভা (WB Assembly) অধিবেশনেও একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রয়োজনে বিশেষ অধিবেশনও হয়েছে। এই কাজ ভালোভাবে হলেও এতদিন বিধানসভায় কোনও উপাধ্যক্ষ বা ডেপুটি স্পিকার (Deputy ...

    ১৮ আগস্ট ২০২৬ প্রতিদিন
    তবলিঘি জামাত-নেপাল-আইএসআই, করোনাকালেই ‘মিশন বাংলা’! জেরায় ‘প্যান্ডোরার বাক্স’ খুলল রানা

    তবলিঘি জামাতের সমাবেশে চর নিয়োগ! ২০২০ সালে নেপালে এই ফাঁদ পেতেছিল আইএসআই। ভারতকে অশান্ত করতে সুদূর হিমালয়ের বুকে তৈরি হয়েছিল নীল নকশা! এই সমস্ত চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে পাক গুপ্তচর রানা রউফকে জেরা করে। গোয়েন্দাদের সূত্র জানিয়েছে, ৬ বছর আগে, ...

    ১৮ আগস্ট ২০২৬ প্রতিদিন
    বাড়ি এসে ফিরে গিয়েছেন কর্মীরা! জনগণনায় আপনার নাম কি বাদ পড়বে তালিকায়?

    জনগণনার (Census) কাজে গৃহগণনায় কোনও গৃহ বাদ পড়বে না। ঘর বা ফ্ল্যাট বন্ধ থাকলে, গৃহস্থ ঘরে না থাকলেও দ্বিতীয়বার গণনাকর্মীরা যাবেন। বস্তুত সেই কারণে গণনাকর্মীদের স্টিকার দেওয়া হয়েছে। সোমবার সল্টলেকে পশ্চিমবঙ্গের জনগণনা কার্য নির্দেশক নিখিল পবন কল্যাণ জানান, “নাগরিকরা ...

    ১৮ আগস্ট ২০২৬ প্রতিদিন
    ‘অযোগ্য’রা পাচ্ছে ৩ হাজার! এক ক্লিকেই এবার অভিযোগ, পাড়ায় পাড়ায় হবে অন্নপূর্ণা কমিটি

    ‘অযোগ্য’ হয়েও কারও নাম অন্নপূর্ণা যোজনায় (Annapurna Yojana) নাম থাকলে জানানো যাবে আপত্তি। অভিযোগ জানাতে পারবেন দ্বিতীয় কোনও মহিলা। পাশাপাশি ‘যোগ্য’ হয়েও টাকা না মিললে জানানো যাবে অভিযোগ। খতিয়ে দেখবে প্রশাসন। ২০ তারিখ থেকে এই পোর্টাল চালু হবে। আপত্তি ...

    ১৮ আগস্ট ২০২৬ প্রতিদিন
    এখনই জাতিগত সব শংসাপত্র যাচাই নয়, রাজ্যের বিজ্ঞপ্তিতে স্থগিতাদেশ হাই কোর্টের

    জাতিগত শংসাপত্র যাচাইয়ের জন্য রাজ্য সরকার বিজ্ঞপ্তি জারি করেছিল। সেই বিজ্ঞপ্তির উপরে এবার অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। রাজ্যের পালাবদলের পর বিজেপি সরকার ক্ষমতায় আসার পর গত ১৪ মে ওই বিজ্ঞপ্তি জারি করেছিল। এদিন ভারপ্রাপ্ত ...

    ১৮ আগস্ট ২০২৬ প্রতিদিন
    দেখা করতে গিয়ে ‘আক্রান্ত’ মমতা, হালিশহরে তৃণমূল কর্মী খুনে সিআইডি তদন্তের নির্দেশ শুভেন্দুর

    ‘পুলিশ হেফাজতে’ তৃণমূল কর্মীর মৃত্যুতে রাজধর্ম পালন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari)। ঘটনায় এবার সিআইডি তদন্তের নির্দেশ দিল রাজ্য সরকার। আগেই তৃণমূল কর্মী খুনের ঘটনায় হালিশহর থানার আইসিকে ক্লোজ এবং আইও বা তদন্তকারী আধিকারিককে সাসপেন্ডের নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। ...

    ১৮ আগস্ট ২০২৬ প্রতিদিন
    ফরেস্ট রেঞ্জার-গার্ডদের বেতনবৃদ্ধি, ‘গাছ লাগিয়ে ছবি দিলেই হবে না’, সবুজায়নে কড়া শুভেন্দু

    ‘একটি গাছ একটি প্রাণ’ – প্রবাদবাক্যটি শুধুই কথায় বা লেখায় নয়, অক্ষরে অক্ষরে বাস্তবায়িত না করলে মানবজাতির সমূহ বিপদ। বিশ্ব উষ্ণায়নের মাঝে পড়ে এতদিনে তা বেশ ভালোভাবেই বোঝা গিয়েছে। তারপরও সচেতনতা তেমন তৈরি হয়নি আমাদের মধ্যে। কিন্তু পরিবেশ সুস্থ ...

    ১৮ আগস্ট ২০২৬ প্রতিদিন
    অন্নপূর্ণার টাকা পাননি? নাম বাদ যাওয়ার কারণ জানুন এই পদ্ধতিতে, রইল ফের আবেদনের পদ্ধতিও

    মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) ঘোষণা মতোই সোমবার অর্থাৎ ১৭ তারিখ অন্নপূর্ণা ভাণ্ডারের (Annapurna Yojana) তৃতীয় কিস্তির টাকা ছেড়েছে রাজ্য। অনেকেই টাকা পেলেও বহু মহিলা পাননি। কিন্তু কেন নাম বাদ গেল, তা বুঝতে পারছেন না কেউই। নতুন করে আর ...

    ১৮ আগস্ট ২০২৬ প্রতিদিন
    শোভনদেব নাকি ঋতব্রত, বিরোধী দলনেতা কে? আজই হাই কোর্টে নিষ্পত্তি

    রাজ্যের বিরোধী দলনেতার কুর্সি কি দখলে রাখতে পারবে ‘আসল’ তৃণমূল নাকি তা চলে যাবে কালীঘাট নেতৃত্বের হাতে? মঙ্গলবারই এর নিষ্পত্তি করে দেবে কলকাতা হাই কোর্ট (Calcutta HC)। এদিন বিচারপতি শম্পা সরকারের ডিভিশন বেঞ্চ মামলার রায় ঘোষণা করবে। যদিও বিধানসভার ...

    ১৮ আগস্ট ২০২৬ প্রতিদিন
    এবার হাসপাতাল হবে মৌলালির ‘স্টুডেন্টস হেলথ হোম’, বড় ঘোষণা বিমান বসুর

    এতদিন ছিল ‘স্টুডেন্টস হেলথ হোম’। সেখানে বিভিন্ন চিকিৎসকরা কম খরচে রোগী দেখতেন। চিকিৎসাও হতো। কিন্তু এবার মৌলালি যুব কেন্দ্রের সেই ‘স্টুডেন্টস হেলথ হোম’ পুরোদস্তুর হাসপাতাল করতে চলেছে সিপিএম। ৫৫ শয্যা বিশিষ্ট হাসপাতাল হবে বলে জানিয়েছেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু ...

    ১৮ আগস্ট ২০২৬ প্রতিদিন
    ছাদে কাপড় মেলার তারেই ইলেকট্রিক লাইন! ছুঁতেই বিদ্যুৎস্পৃষ্ট মহিলা, বাঁচাতে গিয়ে মৃত্যু দেওর-বউদির

    ছাদে ফুল তুলতে গিয়েছিলেন গৃহবধূ। এদিকে বিদ্যুৎবাহী একটি খোলা তার কোনওভাবে যুক্ত হয়ে গিয়েছিল ছাদে থাকা কাপড়জামা মেলার তারে। সেই তার ছুঁতেই ঘটে বিপত্তি। সঙ্গে সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হন মাঝবয়সী সাথী মিত্র। ওই ঘটনা দেখে সাথীকে বাঁচাতে গিয়েছিলেন দেওর ও ...

    ১৮ আগস্ট ২০২৬ প্রতিদিন
    নৌকোয় উঠতেই জলে পড়ে জুতো, তুলতে গিয়ে সটান গঙ্গায় সবজি বিক্রেতা! মদ্যপ থাকায় চরম পরিণতি?

    নৌকোয় ওঠার সময় আচমকাই পা থেকে জুতো খুলে পড়ে গিয়েছিল জলে। তুলতে যাওয়াই কাল! গঙ্গায় তলিয়ে মৃত্যু হল সবজি বিক্রেতার। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে নবদ্বীপের মহেশগঞ্জের বিপ্রনগর মণ্ডলপাড়া এলাকায়। ইতিমধ্যেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। প্রাথমিকভাবে ...

    ১৮ আগস্ট ২০২৬ প্রতিদিন
    এবার ধর্মীয় পর্যটন সার্কিটে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গখ্যাত শিবনিবাস! আশ্বাস মন্ত্রীর

    উত্তরবঙ্গের জল্পেশের মতো এবার এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গখ্যাত রাজা কৃষ্ণচন্দ্র প্রতিষ্ঠিত শৈবতীর্থ নদিয়ার (Nadia) শিবনিবাসকে ধর্মীয় পর্যটন সার্কিটে অন্তর্ভুক্ত করার আশ্বাস দিলেন রাজ্যের পর্যটনমন্ত্রী শংকর ঘোষ। পাশাপাশি শিবনিবাসের শ্রাবণী মেলাকে রাজ্যের পর্যটন মানচিত্রে তুলে ধরার উদ্যোগ নেওয়া হবে বলেও ...

    ১৮ আগস্ট ২০২৬ প্রতিদিন
    তারাপীঠে অবিলম্বে ১৫ হোটেল বন্ধের নির্দেশ, ‘বিদেশিনী’ বিপর্যয়ের পর আরও সতর্ক প্রশাসন

    ‘বিদেশিনী’তে অগ্নিকাণ্ডের জের। ঝাঁপ বন্ধ হল তারাপীঠের ১৫টি হোটেলের (Tarapith Hotel Shut)। সোমবার ওই হোটেলের বিধ্বংসী আগুনে ৯ জনের মৃত্যু হয়। এহেন ঘটনায় প্রশ্নের মুখে হোটেলের অগ্নি নির্বাপণ ব্যবস্থা। বিশেষ করে আগামী ১০ সেপ্টেম্বর কৌশিকী অমাবস্যা। এই সময় দেশবিদেশ ...

    ১৮ আগস্ট ২০২৬ প্রতিদিন
    পর্যাপ্ত অগ্নিনির্বাপন ব্যবস্থা ছাড়াই দেদার হোটেল ব্যবসা! তারাপীঠ বিপর্যয়ে এবার গ্রেপ্তার ‘বিদেশিনী’র মালিক

    তারাপীঠের ‘বিদেশিনী’ বিপর্যয়ের পর থেকেই হোটেল মালিকের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ উঠছিল।সোমবারই গ্রেপ্তার করা হয়েছিল হোটেল মালিকের ছেলেকে কল্যাণআশিস পালকে। রাতভর গা ঢাকা দেওয়ার পর মঙ্গলবার তারাপীঠ থেকেই হোটেলের মালিক প্রবীর পালকে গ্রেপ্তার করল পুলিশ। আজই তাঁদের তোলা হবে আদালতে। ...

    ১৮ আগস্ট ২০২৬ প্রতিদিন
    কাজী পরিবারের হাত ধরে সূচনা! আজও ভাতারে মুসলিমদের নৈবেদ্যয় হয় মনসা পুজো

    জনশ্রুতি, গ্রামের মনসাপুজোর (Manasa Puja) সূচনা হয়েছিল এক মুসলিম পরিবারের হাত ধরে। পরে তাঁরা পুজোর দায়িত্ব তুলে দেন প্রতিবেশী ব্রাহ্মণ পরিবারের হাতে। তবে দায়িত্ব বদলালেও বদলায়নি ঐতিহ্য। আজও মুসলিম পরিবারের নৈবেদ্য আসার পরেই শুরু হয় পূর্ব বর্ধমানের ভাতারে মনসাদেবীর ...

    ১৮ আগস্ট ২০২৬ প্রতিদিন
    আইটি সেলের প্রধান পদ থেকে ‘বাদ’, অমিত মালব্যকে নিয়ে বড় পরিকল্পনা বিজেপির?

    দীর্ঘ ১০ বছরেরও বেশি সময় ধরে বিজেপির সোশাল মিডিয়া সামলেছেন। দলের ভালো-খারাপ যে কোনও সময় সোশাল মিডিয়ায় যোদ্ধা হিসাবে লড়াই করে গিয়েছেন। গালমন্দ হজম করেছেন। সেই অমিত মালব্য আর বিজেপির আইটি সেলের প্রধান নন। তাঁর বদলে সোশাল মিডিয়া কনভেনর ...

    ১৮ আগস্ট ২০২৬ প্রতিদিন
    আন্দোলনকারী পড়ুয়াদের দিকে তাক করা একে ৪৭! অবশেষে বিহারে সাসপেন্ড পুলিশকর্তা

    বিহারে পড়ুয়াদের প্রতিবাদে একে ৪৭ চালাতে দেখা গিয়েছিল এক পুলিশকর্মীকে। ওই কনস্টেবলের ভিডিও ভাইরাল হতেই গোটা ঘটনায় সুর চড়ান লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। ভাইরাল ভিডিও দেখে ওই পুলিশকর্মীকে আগেইই সাসপেন্ড করা হয়েছিল। এবার সাসপেন্ড হলেন সংশ্লিষ্ট থানার পুলিশ ...

    ১৮ আগস্ট ২০২৬ প্রতিদিন
    ৩০ হাজারের ভিড় সামলেছে ৫ হাজার পুলিশ! যন্তর মন্তরে বলপ্রয়োগের অভিযোগ খারিজ দিল্লি পুলিশের

    গত ২০ জুলাই নিট প্রশ্ন ফাঁসের প্রতিবাদে উত্তাল হয় যন্তর মন্তর। আন্দোলনের নামে সেখানে কার্যত বিশৃঙ্খলা ছড়ায় ককরোচ জনতা পার্টি (সিজেপি)। তাদের থামাতে স্বাভাবিকভাবেই পদক্ষেপ করে দিল্লি পুলিশ। কিন্তু অভিযোগ ওঠে, আন্দোলকারীদের উপর অতিরিক্ত বলপ্রয়োগ করেছে দিল্লি পুলিশ। এই ...

    ১৮ আগস্ট ২০২৬ প্রতিদিন
    ফাঁসি না প্রাণঘাতী ইনজেকশন ! ‘মানবিক’ মৃত্যুদণ্ডের আর্জিতে কী বলল সুপ্রিম কোর্ট?

    ফাঁসির পরিবর্তে কম যন্ত্রণাদায়ক প্রাণঘাতী ইনজেকশন মৃত্যুদণ্ড দেওয়ার আর্জিতে আবেদন জমা পড়েছিল সুপ্রিম কোর্টে। আপাতত সেই আবেদন খারিজ করে দিল শীর্ষ আদালতের দুই বিচারপতি বিক্রম নাথ এবং বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চ। যদিও মৃত্যুদণ্ডের বিকল্প ‘মানবিক’ মাধ্যমের বিষয়টি একেবারে উড়িয়ে ...

    ১৮ আগস্ট ২০২৬ প্রতিদিন
    ‘নবীন’ হাতে যোগীরাজ্যের রাশ! ভোটমুখী পাঞ্জাব-গুজরাটেও নতুন ‘সেনাপতি’ নিয়োগ নীতীনের

    আগামী বছর উত্তরপ্রদেশ, পাঞ্জাব এবং গুজরাটে বিধানসভা ভোট। তা মাথায় রেখেই ভোটমুখী তিন রাজ্যে নতুন ‘সোনাপতি’ নিয়োগ করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতীন নবীন (Nitin Nabin)। বলা বাহুল্য ভোটের আগে তিন রাজ্যে দলের সংগঠনকে আরও মজবুত করতেই এই সিদ্ধান্ত।মঙ্গলবার বিজেপির ...

    ১৮ আগস্ট ২০২৬ প্রতিদিন
    অর্থ আত্মসাতের প্রমাণ নেই, রাম মন্দিরের অনুদান চুরিতে ক্লিনচিট চম্পত রাই, অনিল মিশ্রকে

    অযোধ্যার রাম মন্দিরে অনুদান চুরির ঘটনায় (Ram Mandir Donation Theft Case) নির্দোষ ‘শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্ট’-এর প্রাক্তন সাধারণ সম্পাদক চম্পত রাই এবং প্রাক্তন ট্রাস্টি অনিল মিশ্র। উত্তরপ্রদেশ প্রশাসনের বিশেষ তদন্তকারী দল (এসআইটি) চম্পত এবং অনিলের বিরুদ্ধে কোনও ...

    ১৮ আগস্ট ২০২৬ প্রতিদিন
    জ্ঞানেশের ভূয়সী প্রশংসা ট্রাম্পের! কংগ্রেসের খোঁচা ‘নিয়ে যান আমেরিকায়, ইভিএমগুলোও পাঠিয়ে দেব’

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমেরিকায় নিয়ে যান মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে। সেই সঙ্গে মার্কিন মুলুকে পাঠানো হোক ইভিএমও। এমনই খোঁচা কংগ্রেসের। নিজস্ব সোশাল মিডিয়া ট্রুথ সোশালে ট্রাম্প (Donald Trump) জানিয়েছেন, দিনকয়েক আগে ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ...

    ১৮ আগস্ট ২০২৬ প্রতিদিন
    দেশের ১৪ মুখ্যমন্ত্রী, ৩২৬ সাংসদ ফৌজদারি মামলায় অভিযুক্ত! সুপ্রিম কোর্টে রিপোর্ট পেশ

    দেশের ২৮টি রাজ্যের মধ্যে ১৪টি রাজ্যের মুখ্যমন্ত্রী গুরুতর ফৌজদারি মামলায় অভিযুক্ত। মুখ্যমন্ত্রীদের পাশাপাশি ৩২৬ জন সাংসদের বিরুদ্ধে রয়েছে ফৌজদারি মামলা। সম্প্রতি এই সংক্রান্ত এক রিপোর্ট পেশ হল সুপ্রিম কোর্টে (Supreme Court)। যেখানে দেখা যাচ্ছে, মুখ্যমন্ত্রীদের মধ্যে এই তালিকায় সবার ...

    ১৮ আগস্ট ২০২৬ প্রতিদিন
    স্বাধীনতা দিবসের মঞ্চ থেকে তৃষাকে ‘স্যালুট’ বিজয়ের! ‘নির্লজ্জ’, তোপ ডিএমকে-র

    কয়েকদিন আগেই তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়ের (Vijay Thalapathy) বান্ধবী তথা অভিনেত্রী তৃষাকে (Trisha Krishnan) নিয়ে কুরুচিকর মন্তব্যের অভিযোগ উঠেছিল প্রাক্তন মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনের পুত্র তথা বিরোধী দলনেতা উদয়নিধি স্ট্যালিনের বিরুদ্ধে। সেজন্য এমনকী হাজতবাসও করতে হয়েছিল তাঁকে। তবে এহেন পরিস্থিতিতে ফের ...

    ১৮ আগস্ট ২০২৬ প্রতিদিন
    হস্টেলে ঘুরছে ‘ভূতে পাওয়া’ পড়ুয়া! ‘ভূতুড়ে’ বাড়ি থেকে পালাল ৬০০ ছাত্রছাত্রী

    কেউ হঠাৎ হেসে উঠছে। কেউ গড়াগড়ি দিয়ে কাঁদছে। কেউ আবার কোনও কারণ ছাড়াই ছটফট করছে। সহপাঠীদের এমন আচরণ দেখে রীতিমতো আতঙ্কিত পড়ুয়ারা। হলটা কী! পড়াশোনা, খেলাধূলা নিয়ে যারা মেতেছিল কয়েকদিন আগেও, তাদের এমন পালটে যাওয়া আচরণে আতঙ্ক ছড়িয়ে পড়ে ...

    ১৮ আগস্ট ২০২৬ প্রতিদিন
    ১৬ দিন পর অনশন ভাঙলেন দেবেন্দ্র, পরীক্ষা বাতিলের সিদ্ধান্তে উঠতে পারে আন্দোলনও

    পড়ুয়াদের দাবি মেনে পরীক্ষা বাতিলের ঘোষণা করেছে হেমন্ত সোরেন সরকার। ২০১৪ সালের পর থেকে পরীক্ষা পরিচালনা সংস্থা টিডিপিএলের সব প্রতিযোগিতামূলক পরীক্ষা বাতিল করা হবে। একইসঙ্গে পরীক্ষা পদ্ধতিতেও সংস্কার করা আনা হবে। সরকারের এই ঘোষণার পর সোমবার রাতে অনশন প্রত্যাহার ...

    ১৮ আগস্ট ২০২৬ প্রতিদিন
    প্রতি মিনিটে ব্লক একটি করে পোস্ট! সোশাল মিডিয়া নিয়ে নির্দেশ সরকারের, কাদের উপর কোপ?

    সোশাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতে ছড়িয়ে পড়েছে শিশু নিগ্রহের কনটেন্ট। নানা ভুয়ো কন্টেন্টে ভরে যাচ্ছে সমাজমাধ্যম। সেসব রুখতে কড়া পদক্ষেপ করছে কেন্দ্র এবং রাজ্য সরকার। জানা গিয়েছে, প্রতি ৬৮ সেকেন্ডে একটি করে পোস্ট ব্লক করার জন্য সোশাল মিডিয়ার নিয়ন্ত্রক সংস্থাগুলিকে নোটিস ...

    ১৮ আগস্ট ২০২৬ প্রতিদিন
    ‘কমিউনিস্টরাই আরশোলা-ছারপোকা তৈরি করে’, আশুতোষদের সঙ্গে শতরূপকে দেখে তোপ দিলীপের

    ‘কমিউনিস্টরা দেশদ্রোহী’, এমন অভিযোগ বারবার তোলা হয়েছে গেরুয়া শিবিরের তরফে। তা নিয়ে বাম ও ডানপন্থীদের মধ্যে বিস্তর বিতর্কও হয়েছে। সেসব বিতর্কেই এবার নয়া ইন্ধন জোগালেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী তথা ‘দাবাং’ নেতা দিলীপ ঘোষ। মঙ্গলবার সকালে ইকো পার্কে ...

    ১৮ আগস্ট ২০২৬ প্রতিদিন
    ঝাড়খণ্ডের দিকে সরছে নিম্নচাপ! আজও ভারী বৃষ্টির পূর্বাভাস, কবে থেকে বদলাবে পরিস্থিতি?

    কখনও মুষলধারে তো আবার কখনও ঝিরিঝিরি, গত কয়েকদিনে লাগাতার বৃষ্টিতে রীতিমতো বেসামাল শহর কলকাতা। জলমগ্ন বিভিন্ন এলাকা। এরমধ্যেই আজ, মঙ্গলবারও ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর হাওয়া অফিস। তবে আশার কথা, আগামিকাল বুধবার থেকে আবহাওয়ার বেশ কিছুটা উন্নতি হওয়ার সম্ভাবনা ...

    ১৮ আগস্ট ২০২৬ প্রতিদিন
    কাজ সামলাতে যথেষ্ট দক্ষ! জনগণনায় শিক্ষকদের স্কুল ছুটি নয়, ইঙ্গিত শিক্ষামন্ত্রীর

    সেনসাসের কাজের জন্য স্কুলের পঠনপাঠনে কোনও সমস্যা হবে না বলে জানিয়ে দিলেন রাজ্যের স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মণ। তাঁর দাবি, এ রাজ্যের স্কুল শিক্ষকরা যথেষ্ট ‘কমপিটেন্ট’। তাই স্কুল এবং জনগণনার কাজ, দুটোই সমানতালে সামলাতে পারবেন। মন্ত্রীর কথায়, “সেনসাসের কাজের জন্য ...

    ১৮ আগস্ট ২০২৬ প্রতিদিন
    লাগাতার বৃষ্টিতে জোড়াবাগানে ভাঙল ২০০ বছরের বাড়ির একাংশ, চাপা পড়ে মৃত ষাটোর্ধ্ব মহিলার

    প্রবল বৃষ্টিতে সাতসকালে বড়সড় বিপর্যয় কলকাতায়। হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পুরনো একটি বাড়ির একাংশ। ঘটনায় একজনের মৃত্যুর খবর সামনে আসছে। তবে পরিত্যক্ত ওই বাড়িতে বিপদ মাথায় নিয়ে বহু মানুষ বসবাস করতেন বলে জানা গিয়েছে। ভয়াবহ এই ঘটনায় আটকে পড়েন তাঁরা। ...

    ১৮ আগস্ট ২০২৬ প্রতিদিন
    দমদম বিমানবন্দরের এটিসি বিল্ডিংয়ে আগুন, স্বাধীনতা দিবসের আলোকসজ্জা থেকে বড় বিপদ

    দমদম আন্তর্জাতিক বিমানবন্দরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘিরে আতঙ্ক ছড়াল মঙ্গলবার ভোরে। বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোল বা এটিসি বিল্ডিংয়ে আগুন লাগে। নিমেষের মধ্যে তা ছড়িয়ে পড়ে ব্যাপক আতঙ্কের পরিবেশ তৈরি করে। সঙ্গে সঙ্গে দমকল বিভাগে খবর পাঠানো হয়। দমকলের তিনটি ইঞ্জিন ...

    ১৮ আগস্ট ২০২৬ প্রতিদিন
    আগুন থেকে বাঁচতে কেউ ঝাঁপ দিয়েছিলেন? তারাপীঠের ‘বিদেশিনী’তে অগ্নিকাণ্ডের পর পুকুরে তল্লাশি

    তারাপীঠের ‘বিদেশিনী’ হোটেলের ভয়াবহ অগ্নিকাণ্ডের প্রাণ হারিয়েছেন ৯ জন। সোমবার ঘটনার পরদিন পুকুরে তল্লাশি শুরু করল বিপর্যয় মোকাবিলার বিশেষ প্রতিনিধি দল। আগুনের লেলিহান শিখা এবং ঘন কালো ধোঁয়া থেকে প্রাণ বাঁচাতে কোনও আবাসিক পুকুরের জলে ঝাঁপ দিয়েছিলেন কিনা, সেই ...

    ১৮ আগস্ট ২০২৬ প্রতিদিন
    এখনও যায়নি ঔদ্ধত্য! বাইক রাখার প্রতিবাদ, বিজেপি সমর্থককে রড দিয়ে ‘মার’ তৃণমূল নেতার ছেলের

    বাড়ির সামনে মোটরবাইক রাখার প্রতিবাদ করায় এক বিজেপি সমর্থককে লোহার রড দিয়ে বেধড়ক মার! অভিযুক্ত তৃণমূল নেতার দুই ছেলে। ঘটনায় গুরুতর আহত সচিদানন্দ যাদব নামে ওই বিজেপি সমর্থক। ঘটনার পরেই তাঁকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার একটি ...

    ১৮ আগস্ট ২০২৬ প্রতিদিন
    ‘আর্থিক সাহায্য নয়, বাবার নামে ভালো স্কুল করুক সরকার,’ চাইছেন পিতৃহারা হাফিজ

    শিক্ষা পরিকাঠামো উন্নয়নের মতো বড় সামাজিক ইস্যু নিয়ে কাজ করছিলেন। সেই কাজ যে তাঁর জীবনে এত বড় ক্ষতি ডেকে আনবে, কে-ই বা ভেবেছিল? ভাবেননি বাঁকুড়ার তরুণ শেখ আবদুল হাফিজও। কিন্তু তাঁর কাজকর্মের জন্য আক্রান্ত হয়ে প্রাণ দিয়ে হল বাবা, ...

    ১৮ আগস্ট ২০২৬ প্রতিদিন
    জেন জি’র পাশে দাঁড়িয়ে বিরাট উদ্যোগ, গান্ধীজয়ন্তীতে শুরু মোদি সরকারের নতুন প্রকল্প!

    জেন জি’কে কাছে টানতে স্বাধীনতা দিবসে বড় বার্তা দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। লাল কেল্লার ভাষণে তিনি বলেছিলেন, যেসমস্ত পড়ুয়ারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে তাদের সাহায্য করতে বড়সড় পদক্ষেপ করবে কেন্দ্র। বিনামূল্যে কোচিংয়ের ব্যবস্থা করা হবে এই পড়ুয়াদের জন্য়। ...

    ১৮ আগস্ট ২০২৬ প্রতিদিন
    পাঁশকুড়া ব্লাড ব্যাঙ্ক থেকে রক্ত পাচার! দুর্নীতিদমন শাখার হাতে গ্রেপ্তার দালাল, কতদূর ছড়িয়ে জাল?

    রক্তের কালোবাজারি! পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া ব্লাড ব‌্যাঙ্ক থেকে বেআইনিভাবে রক্ত পাচারের অভিযোগ। ঘটনায় অভিযুক্ত দালালকে গ্রেপ্তার করল রাজ‌্য পুলিশের দুর্নীতিদমন  শাখা (এসিবি)।সম্প্রতি গোপন সূত্রে এসিবি-র গোয়েন্দাদের কাছে খবর আসে, মোটা টাকার বিনিময়ে পাঁশকুড়ার ব্লাড ব‌্যাঙ্ক থেকে বাইরে পাচার হচ্ছে ...

    ১৮ আগস্ট ২০২৬ প্রতিদিন
    জেরায় একাধিক অসঙ্গতি, তারাপীঠ অগ্নিকাণ্ডে গ্রেপ্তার হোটেল মালিকের ছেলে

    তারাপীঠের ‘জতুগৃহ’ বিদেশিনী লজের মালিকের ছেলে গ্রেপ্তার। ধৃতের নাম কল্যাণ আশিস পাল। সোমবার দুপুরেই তাঁকে আটক করে পুলিশ জিজ্ঞাসাবাদ শুরু করেছিল। টানা জেরায় একাধিক অসঙ্গতি ধরা পড়ে। এরপর রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। ভোররাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে শেষ খবর পাওয়া ...

    ১৮ আগস্ট ২০২৬ প্রতিদিন
    আশিসের মৃত্যুর তদন্তে ফরেনসিক টিম-তৎপর সিআইডি, নজরে টিআরডিএ-র পুরনো দুর্নীতির অভিযোগও

    প্রাক্তন তৃণমূল বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়ের অস্বাভাবিক মৃত্যুর তদন্তে সোমবার তৎপরতা দেখা গেল সিআইডি দলের। এদিন তদন্তকারী সংস্থার ফরেনসিক বিশেষজ্ঞরা আশিস বন্দ্যোপাধ্যায়ের বাড়ি, ওই দলীয় কার্যালয়ে গিয়েছিলেন। বাড়িতে বিভিন্ন নথি ও তথ্য পরীক্ষা করার পাশাপাশি একাধিক সামগ্রী এবং নমুনা সংগ্রহ ...

    ১৮ আগস্ট ২০২৬ প্রতিদিন
    ‘হাম দো হামারে দো’, এবার দু’য়ের বেশি সন্তান ঠেকাতে আইন আনছে স্বাস্থ্যদপ্তর!

    স্বামী-স্ত্রীর সংসারে দুটির বেশি সন্তান নেওয়া যাবে না। এই বিষয়ে এবার কড়া আইন আনতে চলেছে রাজ্য সরকার। সম্প্রতি প্রসূতি মৃত্যু নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক হয় স্বাস্থ্যভবনে। সেই বৈঠকেই উঠে এসেছে, পশ্চিমবঙ্গে প্রসূতি মৃত্যুর অন্যতম কারণ অপ্রাপ্তবয়স্ক গর্ভধারণ বা ১৮ বছর ...

    ১৮ আগস্ট ২০২৬ প্রতিদিন
    আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুরহস্য লুকিয়ে তারাপীঠ-রামপুরহাটে! মুখ্যমন্ত্রীর কাছে তদন্তের আর্জি ঋতব্রতর

    রবিবার সকাল থেকে বর্ষীয়ান তৃণমূল নেতা তথা প্রাক্তন বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়ের রহস্যমৃত্যুকে কেন্দ্র করে তোলপাড় রাজ্য-রাজনীতি। কেন এই মৃত্যু, নেপথ্যে লুকিয়ে কোন কারণ, তা নিয়ে চর্চা সর্বত্র। এই পরিস্থিতিতে ঘটনার তদন্তের আর্জি জানিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে চিঠি লিখলেন ‘আসল ...

    ১৮ আগস্ট ২০২৬ প্রতিদিন
    ডাক্তারির মাঝেই জাতীয় স্তরে বিরাট লাফ বঙ্গকন্যার! চিনে নিন বিজেপির ‘নবীন টিমে’র মধুছন্দাকে

    শাসকদলের সর্বভারতীয় স্তরে নতুন দায়িত্ব পাওয়ার পরই নতুন করে ‘টিম’ সাজিয়েছেন বিজেপি সভাপতি নীতীন নবীন। সোমবার নতুন সংগঠনের বিষয়টি সামনে এসেছে। তাতে চমকের পর চমক। বঙ্গ বিজেপির তরফে দুই নেতা সুযোগ পেয়েছেন ‘নবীন’ টিমে। তার মধ্যে সাংসদ মনোজ টিগ্গা ...

    ১৮ আগস্ট ২০২৬ প্রতিদিন
    এবার মনসা পুজোয় ছুটি, কারা পাবেন? বিজ্ঞপ্তি জারি নবান্নের

    এবার মনসা পুজোতেও (Manasa Puja) ছুটি ঘোষণা রাজ্য সরকারের। সোমবার এই মর্মে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। তাতে উল্লেখ করা হয়েছে, ওইদিন বাঁকুড়া এবং পুরুলিয়ার সরকারি অফিস, স্কুলগুলি ছুটি থাকবে। এই প্রথমবার মনসা পুজোয় ছুটি ঘোষণা করল রাজ্য সরকার।হিন্দু পুরাণ ...

    ১৮ আগস্ট ২০২৬ প্রতিদিন
    লক্ষ্য ‘চিকেনস নেক’ নিরাপত্তা, ছয় লেনের বিকল্প করোনেশন সেতু নির্মাণের টেন্ডার প্রক্রিয়া শুরু

    ‘চিকেনস নেক’-এর নিরাপত্তা মজবুত করতে এবার ছয় লেনের বিকল্প সেবক করোনেশন সেতু নির্মাণের টেন্ডার প্রক্রিয়া শুরু হল। জাতীয় সড়ক নির্মাণকারী সংস্থা ‘ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া’ ওই টেন্ডার ডেকেছে। ৬.৮৫ কিলোমিটার সেতু এবং সংযোগকারী রাস্তা তৈরিতে খরচ হবে ৮৪৪ ...

    ১৮ আগস্ট ২০২৬ প্রতিদিন
    তৃণমূল আমলে জলযন্ত্রণা নিত্যসঙ্গী! এবার হাওড়ার জমা জল সমস্যা মোকাবিলায় ময়দানে ইঞ্জিনিয়ার-সাফাই কর্মীরা

    নিম্নচাপের জেরে ভারী বৃষ্টিতে জলমগ্ন হাওড়া পুরসভার একাধিক এলাকা। পরিস্থিতি দ্রুত মোকাবিলায় রাস্তায় নামলেন পুরসভার পদস্থ ইঞ্জিনিয়াররা। কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলেন সাফাই কর্মীরা। শুধু তাই নয়, জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যাতে কোনও দুর্ঘটনা না হয়, সেদিকেও বাড়তি নজর ...

    ১৮ আগস্ট ২০২৬ প্রতিদিন
    অগ্নিকাণ্ডের পর রাতারাতি ফাঁকা তারাপীঠ! আতঙ্কে হোটেল ছাড়ার হিড়িক পর্যটকদের

    ভয়াবহ অগ্নিকাণ্ডের পর রাতারাতি ফাঁকা তারাপীঠ। আতঙ্কে হোটেল ছাড়ার হিড়িক পর্যটকদের। সোমবার ভোররাতে বীরভূমের অন্যতম এই পর্যটন ও তীর্থকেন্দ্রের একটি বেসরকারি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বিধ্বংসী আগুনে এখনও পর্যন্ত ৯ জনের মৃত্যু হয়েছে। আহত বহু মানুষ। ঘটনায় প্রশ্নের ...

    ১৮ আগস্ট ২০২৬ প্রতিদিন
    উইপ্রো, টাটা গ্রুপে হাজার হাজার চাকরির সুযোগ! রাজ্যে প্রথমবার ‘কৌশল মহোৎসব’

    রাজ্যে প্রথমবার হতে চলেছে ‘কৌশল মহোৎসব’। এটি একটি রোজগার মেলা। মঙ্গলবার বালুরঘাটে এই মেলার আয়োজন করা হবে। কেন্দ্রীয় দক্ষতা উন্নয়ন ও উদ্যোক্তা মন্ত্রকের সহায়তায় এবং বালুরঘাটের সাংসদ তথা কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী সুকান্ত মজুমদারের উদ্যোগে বালুরঘাটে এই রোজগার মেলা হতে চলেছে। ...

    ১৮ আগস্ট ২০২৬ প্রতিদিন
    স্বাধীনতা দিবসে ধর্মীয় স্লোগান সংখ্যালঘু ছাত্রীদের! ভিডিও ভাইরাল হতে সাফাই, ‘লাড্ডু খেতে এসেছিলাম’

    স্কুলের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে ধর্মীয় স্লোগান সংখ্যালঘু ছাত্রীদের! সোশাল মিডিয়ায় ভিডিও ভাইরাল হতেই তুঙ্গে বিতর্ক। লাগাতার প্রশ্নের মুখে ছাত্রীদের দাবি, তারা নাকি লাড্ডু খেতে গিয়েছিল। অর্থাৎ দেশের এমন একটা গর্বের দিনের কোনও গুরুত্বই নেই তাদের কাছে। দিনটি কেবল লাড্ডু ...

    ১৮ আগস্ট ২০২৬ প্রতিদিন
    ইন্দাসে খুন শেখ মাফিক, ‘কাগজপত্র নিয়ে এসো’, ‘আরশোলা’ সমর্থক ছেলেকে ফোন মমতার

    ককরোচ জনতা পার্টির এক কর্মীর বাবাকে ‘পিটিয়ে খুনে’র ঘটনায় বাড়ল রাজনৈতিক চাপানউতোর। বাঁকুড়ার বিষ্ণুপুরের বাসিন্দা ওই পরিবারের বাড়িতে উপস্থিত হন তৃণমূল কংগ্রেসের কালীঘাট পন্থীদের প্রতিনিধিরা। ওই পরিবারের সঙ্গে কথা বলে পাশে থাকার বার্তা দিলেন কালীঘাটপন্থী তৃণমূলের নেত্রী, রাজ্যের প্রাক্তন ...

    ১৮ আগস্ট ২০২৬ প্রতিদিন
    সরকারের শতদিনে ‘গিফ্ট’ অমিত মেটালিক্স, পুরুলিয়ায় ৪০০০ কোটির কারখানার শিলান্যাস শুভেন্দুর

    ১৭ আগস্ট, ১০০ দিনে পা রাখল শুভেন্দু অধিকারীর সরকার। তার আগেই পশ্চিমবঙ্গের শিল্প মানচিত্রে নতুন ফলক। রুখাশুখা পুরুলিয়ায় শিল্পায়নের খরা কাটিয়ে ইন্টিগ্রেড গ্রিন ফিল্ড প্ল্যান্টের সূচনা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ, সোমবার রাজ্যের শিল্পতালুক রঘুনাথপুরের দুরমুটে অমিত মেটালিকস ...

    ১৮ আগস্ট ২০২৬ প্রতিদিন
    হাতেনাতে গ্রেপ্তার ব্যাঁটরা থানার এসআই, ‘খপ করে ধরেছি’, ‘ঘুষখোর’দের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

    পালাবদলের পর রাজ্য দুর্নীতি দমন শাখাকে আরও শক্তিশালী করেছে নতুন সরকার। ফলে একের পর এক ধরা পড়ছেন দুর্নীতিগ্রস্ত সরকারি আধিকারিকরা। ঝাড়গ্রামের পর এবার হাওড়া থেকে ধরা পড়লেন এক সরকারি আধিকারিক। সোমবার ঘুষ নেওয়ার অভিযোগে রাজ্য পুলিশের এক সাব ইন্সপেক্টরকে ...

    ১৮ আগস্ট ২০২৬ প্রতিদিন
    ‘আয়ুষ্মান ভারতে’ বিনামূল্যে লিগামেন্ট অপারেশন কৃষ্ণনগরে, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ রোগীর

    পালাবদলের পর কেন্দ্রের আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় এসেছে বাংলা। এই প্রথম কৃষ্ণনগরে এই কার্ডের সুবিধা পেলেন এক রোগী। বিনামূল্যে লিগামেন্টের অস্ত্রোপচার হল এক মহিলার। হাসপাতালে গিয়ে রোগীর সঙ্গে দেখা করলেন কৃষ্ণনগর দক্ষিণের বিধায়ক সাধন ঘোষ। রোগীর চিকিৎসার বিষয়ে চিকিৎসকদের ...

    ১৮ আগস্ট ২০২৬ প্রতিদিন
    জনগণনার অনলাইন সেলফ এনুমারেশনে শীর্ষে মালদহ, পিছিয়ে পশ্চিম বর্ধমান-কলকাতা, এবার কী করণীয়?

    শেষ হয়েছে জনগণনায় অনলাইনে ‘সেলফ এনুমারেশন’ পর্ব। এবার বাড়ি বাড়ি গিয়ে যাচাইয়ের কাজ করবেন জনগণনার সঙ্গে যুক্ত কর্মীরা। গত ১ আগস্ট থেকে শুরু হওয়া সেলফ এনুমারেশনে রাজ্য সবচেয়ে এগিয়ে রয়েছে মালদহ জেলা। জেলার মোট হাউসহোল্ড বা বাড়ির ৯৬.৩৯ শতাংশই ...

    ১৮ আগস্ট ২০২৬ প্রতিদিন
  • প্রতিদিন | 1-100

News/খবর All News এই সময় বর্তমান প্রতিদিন আজকাল দৈনিক স্টেটসম্যান আজ তক Times of India Indian Express The Statesman News18 বাংলা

BENGAL INFO | Information about West Bengal, India | bengalinfo1@gmail | Privacy Policy