• আরজি করের পরিস্থিতি সামলাতে ছোড়া হল কাঁদানে গ্যাস, ঘটনাস্থলে পুলিশ কমিশনার
    News18 বাংলা | ১৪ আগস্ট ২০২৪
  • কলকাতা: আরজি করের পরিস্থিতি সামাল দিতে দ্রুত কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে আরজিকরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে প্রচুর ফোস্স পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

    রাত দখলের রাতে কেন্দ্র করে বিশাল জমায়েত আরজি কর হাসপাতালের সামনে। প্রচুর মানুষ আরজি কর হাসপাতালের ভিতরে ঢোকেন। ভিতর থেকে আন্দোলনকারীরা বহিরাগতদের ভিতরে ঢুকতে বারণ করেন। কিন্তু এই বহিরাগতদের আটকানো যায়নি। মূল গেট ভেঙে ভিতরে ঢোকেন বহিরাগতরা।

    পড়ুয়ারা বহিরাগতদের বারবার বেরিয়ে যেতে অনুরোধ করলেও তাঁরা শোনেননি। বহিরাগতরা জোর করে ভিতরে ঢুকে পড়ে। ভাঙচুর চালানো হয় পড়ুয়াদের ধরনা মঞ্চে। এমারজেন্সির গেটও ভেঙে ফেলার চেষ্টা করে বহিরাগতরা। এই বহিরাগত কারা, সেই নিয়েই প্রশ্ন উঠতে শুরু করেছে। রাত দখলের মশাল মিছিল আরজি কর থেকে শ্যামবাজার যাওয়া কথা ছিল, সেই মিছিল থেকেই একদল উন্মত্ত জনতা ‘আমরা বিচার চাই’ স্লোগান দিতে দিতে ভিতরে ঢোকেন। তাঁদের হাতে রড এবং পাথর ছিল বলেও অভিযোগ। আরজি করে বহিরাগতদের এই তাণ্ডবের জেরে আতঙ্কে হাসপাতালের চিকিৎসক এবং পড়ুয়ারা।

    পুলিশ আচমকা এই আক্রমণ সামলাতে হিমশিম খায়, পরে প্রচুর ফোর্স পাঠানোর নির্দেষ দেওয়া হয় পুলিশের তরফে। হামলাকারীদের সামলাতে কাঁদানে গ্যাসের শেল ফাটায় পুলিশ। কাঁদানে গ্যাস ছোড়ার ফলে উন্মত্ত জনতা আরজি করের দিক থেকে দৌঁড়ে শ্যামবাজারের দিকে পালায়।
  • Link to this news (News18 বাংলা)