• সোনার দোকানে আগ্নেয়াস্ত্র দেখিয়ে ডাকাতি! ৫০ লক্ষের গয়না নিয়ে চম্পট দুষ্কৃতীদের
    বর্তমান | ২২ সেপ্টেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, তমলুক: সোমবার সাতসকালে তমলুকে শোরগোল। আগ্নেয়াস্ত্র দেখিয়ে সোনার দোকান লুট করল একদল দুষ্কৃতী। সোমবার সকালে এই ঘটনা ঘটেছে তমলুক থানার মিলননগরে একটি সোনার দোকানে। দোকানদারকে বেঁধে মারধর করে প্রায় ৫০ লক্ষ টাকা মূল্যের গয়না নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা।জানা গিয়েছে, এদিন সকাল সাড়ে ৯টা নাগাদ দোকান খোলামাত্র তিনজন দুষ্কৃতী ভেতরে ঢুকে পড়ে। স্বর্ণ ব্যবসায়ীকে পিছমোড়া করে হাত ও পা বেঁধে মুখে সেলোটেপ আটকে দিয়ে অবাধে লুটপাট চালায়। কিছুক্ষণের মধ্যেই দোকান কার্যত খালি করে চম্পট দেয় তিন জন।অবশেষে, দোকানোর ভেতর থেকে গোঁ গোঁ আওয়াজ শুনে পাশের দোকানদার ভিতরে ঢুকে দেখেন ডাকাতি হয়ে গিয়েছে সোনার দোকানে। খবর পেয়ে তমলুকের মহকুমা পুলিশ অফিসার আফজল আব্রার, তমলুক থানার আইসি সুভাশিস ঘোষ বিশাল বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছেছেন। এই দুঃসাহসিক ডাকাতির তদন্ত শুরু করেছে পুলিশ।
  • Link to this news (বর্তমান)