• ‘বিজেপিরও দর্প চূর্ণ হবে’, নন্দীগ্রাম দিবসে ‘লাল সন্ত্রাসে’র কথা মনে করিয়ে হুঁশিয়ারি অভিষেকের
    প্রতিদিন | ১০ নভেম্বর ২০২৫
  • ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: সিঙ্গুর-নন্দীগ্রামের আন্দোলন এ রাজ্যে তৎকালীন বামশাসনের অবসানকে ত্বরান্বিত করেছিল। সেসব রক্তাক্ত দিনের কথা ভোলেননি কেউই। আজ, নন্দীগ্রাম দিবসে সিপিএম জমানার সেই ‘লাল সন্ত্রাস’কে মনে করিয়ে বিজেপির প্রতি কড়া বার্তা দিলেন তৃণমূল সাংসদ তথা সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। নন্দীগ্রামের শহিদদের প্রতি সম্মান জানিয়ে অভিষেকের বার্তা, ‘বাংলার মানুষ সিপিএমকে শিক্ষা দিয়েছিল। আগামীতে বিজেপিরও দর্পচূর্ণ এভাবেই হবে। বিজেপির ঔদ্ধত্যের জবাব মানুষ দেবে ব্যালট বক্সে। আবারও বুঝিয়ে দেবে, বাংলার মানুষ বরাবর লড়াই করে।’

    ২০০৭ সালের ১০ নভেম্বর, নন্দীগ্রামের ঐতিহাসিক ‘অপারেশন সূর্যোদয়ে’র দিন। প্রতি বছর শহিদ স্মরণে দিনটি পালন করে থাকে শাসকদল তৃণমূল। অন্যদিকে, শাসক শিবির ত্যাগের পর নন্দীগ্রামে আজকের দিনটি উদযাপন করে বিজেপিও, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উদ্যোগে। ২০০৭ সালে বাম জমানার বিরুদ্ধে তো মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের সৈনিক ছিলেন শুভেন্দুও।
  • Link to this news (প্রতিদিন)