• এসআইআর: সল্টলেক, রাজারহাট, নিউটাউনে বাদ যাচ্ছে ১ লক্ষ ৩২ হাজার নাম
    বর্তমান | ১৩ ডিসেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: সল্টলেক, রাজারহাট থেকে নিউটাউন। এসআইআরে রাজারহাট-নিউটাউন, বিধাননগর ও রাজারহাট-গোপালপুর এই তিনটি বিধানসভা কেন্দ্রে বাদ গেল প্রায় ১ লক্ষ ৩২ হাজার নাম! নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, তার মধ্যে ৪৮ হাজারের বেশি মৃত। এই তিন বিধানসভার মধ্যে সবচেয়ে বেশি নাম বাদ গিয়েছে রাজারহাট-গোপালপুর বিধানসভায়। সবচেয়ে কম বাদ গিয়েছে রাজারহাট-নিউটাউনে।

    কমিশন থেকে পাওয়া তথ্য অনুযায়ী, রাজারহাট-নিউটাউনে মোট ভোটার সংখ্যা ৩ লক্ষ ২৫ হাজার ৯১৮। এখানে ৩৯ হাজার ৪৭৫ জনের নাম বাদ গিয়েছে। এর মধ্যে মৃত ভোটার ১৪ হাজার ৮১৪ জন, নিখোঁজের সংখ্যা ১৬ হাজার ৯৫৩ জন, স্থানান্তরিত হয়েছেন ৬ হাজার ৭৭৭ জন, অন্য জায়গায় নাম রয়েছে ৬০২ জনের এবং অন্যান্য কারণে বাদ পড়েছেন ৩২৯ জন।

    বিধাননগর বিধানসভায় মোট ভোটার সংখ্যা ২ লক্ষ ৪৭ হাজার ৩০৪। এখানে ৪৪ হাজার ৯০৬ জনের নাম বাদ গিয়েছে। এর মধ্যে মৃত ভোটার ১৬ হাজার ২২১ জন, নিখোঁজ ১১ হাজার ৬১৮ জন, স্থানান্তরিত হয়েছেন ১৪ হাজার ৯৭৭ জন, অন্য জায়গায় নাম রয়েছে ৫৬৪ জনের এবং অন্যান্য কারণে নাম বাদ গিয়েছে ১,৫২৬ জনের। অন্যদিকে, রাজারহাট-গোপালপুরে মোট ভোটার সংখ্যা ২ লক্ষ ৭২ হাজার ৭৬৩। এখানে মোট ৪৭ হাজার ৬০৪ জনের নাম বাদ গিয়েছে। এর মধ্যে মৃত ১৭ হাজার ৬৪২ জন, নিখোঁজ ২০ হাজার ৯২৪ জন, স্থানান্তরিত হয়েছেন ৮২০৯ জন, ইতিমধ্যেই অন্য জায়গায় নাম রয়েছে ৬৪২ জনের এবং এখানে অন্যান্য কারণে নাম বাদ গিয়েছে ১৮৬ জনের।
  • Link to this news (বর্তমান)