• কলকাতা পুরসভার কাউন্সিলরকে হুমকি ফোন, অভিযোগ দায়ের
    বর্তমান | ১৩ ডিসেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কলকাতা পুরসভার ৩২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শান্তিরঞ্জন কুন্ডুকে ফোন করে হুমকির অভিযোগ। শুক্রবার সকালে দু-তিনবার অচেনা একটি নম্বর থেকে তাঁর কাছে ফোন আসে।শান্তিবাবুর দাবি, ফোনের উল্টোদিকে থাকা ব্যক্তির কথাবার্তায় স্পষ্ট হয়ে যায়, সে শান্তিবাবু সম্পর্কে অনেক কিছুই জানে। উল্টোডাঙ্গায় তাঁর বাড়ি সম্পর্কেও অবগত। অভিযোগ, এরপরেই কাউন্সিলরকে গুলি করার হুমকি দেয় ওই ব্যক্তি। পাশাপাশি অশ্লীল গালিগালাজও করা হয়। এরপরেই স্থানীয় মানিকতলা থানায় ফোন করে বিষয়টি জানান কাউন্সিলর। তাঁর আরও দাবি, থানার তরফে নাকি বলা হয় অচেনা ফোন নম্বরটি দিল্লির। জামতারা গ্যাংয়ের কেউ হুমকি দিতে পারে বলে তাকে জানানো হয়। আরও একবার ফোন আসে শান্তিবাবুর কাছে। এরপরেই কলকাতা পুলিশের জয়েন্ট সিপি (ক্রাইম) রূপেশ কুমারের কাছে অভিযোগ দায়ের করেছেন তিনি।
  • Link to this news (বর্তমান)