• Breaking News Live: ‘ভারতের উপরে ট্যারিফ অবৈধ’, ট্রাম্পের বিরুদ্ধে প্রস্তাব হাউস অফ রিপ্রেজেন্টেটিভসে
    এই সময় | ১৩ ডিসেম্বর ২০২৫
  • কুলগামে ভয়াবহ আগুন। দাউদাউ করে জ্বলছে ২টো বাড়ি। ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে দমকল। আগুন নেভানোর চেষ্টা চলছে।

    শুক্রবার রাত আড়াইটে নাগাদ কলকাতায় পা রেখেছেন মেসি। তাঁকে দেখার জন্য ভিড় জমিয়েছিলেন ভক্তরা। শনিবার সকালে কলকাতার হায়াত রিজেন্সি হোটেলের সামনেও তিল ধারণের জায়গা নেই। ফুটবলের জাদুকর এক ঝলক দেখার জন্য ভিড় উপচে পড়ছে।

    ভারতীয় পণ্যে ৫০ শতাংশ ট্যারিফ চাপিয়েছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই ট্যারিফ অবৈধ বলে প্রস্তাব পেশ হলো হাউস অফ রিপ্রেজেন্টেটিভসে। কংগ্রেস সদস্য ডেবোরা রস, মার্ক ভিসি এবং রাজা কৃষ্ণমূর্তির পেশ করা এই প্রস্তাবে ট্যারিফকে শ্রমিক, গ্রাহক এবং দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য ক্ষতিকর বলা হয়েছে।

    সকাল থেকে ঘন কুয়াশায় ঢেকেছে কলকতা ও শহরতলি। উত্তর থেকে দক্ষিণবঙ্গে জাঁকিয়ে ঠান্ডা পড়েছে। শনিবার দিনের সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।

  • Link to this news (এই সময়)