• Live: দিল্লি জুড়ে বিষাক্ত ধুলোর চাদর, AQI ৪০০-র উপরে
    এই সময় | ১৪ ডিসেম্বর ২০২৫
  • তাপমাত্রার পারদ আরও নামল শহর কলকাতায়। রবিবার ভোরে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৩ ডিগ্রি কম। শনিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৫.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.২ ডিগ্রি কম। আগামী সপ্তাহে রাজ্যের কোনও অংশে তাপমাত্রার পরিবর্তনের সম্ভাবনা নেই। তবে সতর্কতা জারি করা হয়েছে কুয়াশা নিয়ে।

    রাজধানীতে ভয়াবহ রূপ নিয়েছে বায়ু দূষণ। শহর জুড়ে এখন বিষাক্ত ধুলোর চাদর। সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড (CPCB)-এর তথ্য অনুযায়ী, এই অঞ্চলের এয়ার কোয়ালিটি ইনডেক্স (AQI) পৌঁছেছে ৪৮৮-এ, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। পরিস্থিতির অবনতি হওয়ায়, কমিশন ফর এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট (CAQM) দিল্লি-NCR অঞ্চলে গ্র্যাপ (GRAP)-এর চতুর্থ স্তর কার্যকর করেছে।

    আমেরিকায় ব্রাউন বিশ্ববিদ্যালয়ে বন্দুকবাজের হামলা। স্থানীয় সময় শনিবার বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা চলাকালীন এলোপাথারি গুলি চলার অভিযোগ। ঘটনায় কমপক্ষে দুই জন নিহত এবং আটজন গুরুতর জখম হয়েছেন বলে খবর। ঘটনার পর থেকেই পলাতক বন্দুকবাজ। তাঁর খোঁজে শুরু হয়েছে তল্লাশি।

    কলকাতা, হায়দারাবাদ সফরের পরে এ বার মুম্বইতে ফুটবলের রাজপুত্র। ১৪ ডিসেম্বর দুপুর ৩.৩০টে নাগাদ ক্রিকেট ক্লাব অফ ইন্ডিয়ায় ‘প্যাডেল কাপ’-এ অংশ নেবেন মেসি। বিকেল ৫টা নাগাদ ওয়াংখেড়ে স্টেডিয়ামে যাবেন তিনি। সেখানে উপস্থিত থাকবেন বলিউডের শিল্পীরাও।

    ১৪ ডিসেম্বর, রবিবারও বন্ধ থাকছে বিদ্যাসাগর সেতু বা দ্বিতীয় হুগলি সেতু। রক্ষণাবেক্ষণের কাজের জন্য সকাল ৬টা থেকে দুপুর ২টো পর্যন্ত, ৮ ঘণ্টাবন্ধ থাকবে। যান চলাচলে একাধিক বিধিনিষেধ আরোপ করা হয়েছে ট্র্যাফিক পুলিশের তরফে।

  • Link to this news (এই সময়)