সোমবার সকাল থেকে ঘন কুয়াশায় ঢেকে গিয়েছে দিল্লি এবং উত্তরপ্রদেশের বিস্তীর্ণ অঞ্চল। ঘন কুয়াশায় রাস্তায় গাড়ি চালানোর সমস্যা। কুয়াশার জেরে দেখা যাচ্ছে না তাজমহলও।
টানা আট দিন ১৫ ডিগ্রির ঘরে থাকার পর রবিবার রাতে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা সামান্য বেড়ে ১৬ ডিগ্রির ঘরে পৌঁছেছে। দিনের তাপমাত্রাও টানা নয় দিন ২৫ ডিগ্রির ঘরে থাকার পর বেড়ে ২৭ ডিগ্রি সেলসিয়াসে উঠেছে। প্রায় দশ দিন পর সর্বোচ্চ ও সর্বনিম্ন—দু’টি তাপমাত্রাই স্বাভাবিকের সামান্য ওপরে উঠলেও রাজ্যে শীতের আমেজে ছেদ পড়েনি।
পহেলগামের বৈসরণ ভ্যালিতে জঙ্গি হামলার প্রায় সাড়ে সাত মাস পর আজ চার্জশিট পেশ করবে NIA।