• অনুপম দত্ত হত্যাকাণ্ডে তিন জনের আমৃত্যু কারাদণ্ড, সঙ্গে এক লক্ষ টাকা করে জরিমানা
    বর্তমান | ১৭ ডিসেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: পানিহাটির তৃণমূল কাউন্সিলার অনুপম দত্ত হত্যাকাণ্ডে দোষী সাব্যস্ত তিনজনের আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দিল বারাকপুর আদালত। সেইসঙ্গে তাদের এক লক্ষ টাকা করে জরিমানা করা হয়েছে।  সেই টাকা অনুপম দত্তের পরিবারকে দিতে হবে। বুধবার বারাকপুরের তৃতীয় অতিরিক্ত জেলা দায়রা বিচারক অয়নকুমার বন্দ্যোপাধ্যায় সাজা ঘোষণা করেন।২০২২ সালের ১৩ মার্চ ভরসন্ধ্যায় খুন হন পানিহাটির তৃণমূল কাউন্সিলার অনুপম দত্ত। আগরপাড়া নর্থ স্টেশন রোডে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন করা হয় তাঁকে। ওই খুনের মামলায় সঞ্জীব পণ্ডিত ওরফে বাপি পণ্ডিত, অমিত পণ্ডিত ও জিয়ারুল মণ্ডলকে গত সোমবারই দোষী সাব্যস্ত করে আদালত। পূর্ব ঘোষণা অনুযায়ী আজ সাজা ঘোষণা করা হয়।এদিকে, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছিলেন অনুপম দত্তের স্ত্রী মীনাক্ষী দত্ত। এই রায়ে খুশী নন তিনি এবং পরিবার। তাঁরা অন্তত একজনের মৃত্যুদণ্ড আশা করেছিলেন। বাপি সহ প্রত্যেক আসামীর মৃত্যুদণ্ডের দাবি জানিয়েছিলেন আগরপাড়ার বহু মানুষও।
  • Link to this news (বর্তমান)