• 'শীত কবে পড়বে দাদা? দোকান তো তুলে দিতে হবে এবার ... '
    বর্তমান | ১৮ ডিসেম্বর ২০২৫
  • ইন্দ্রনীল সাহা, কলকাতা: ডিসেম্বরে হাড় কাঁপানো ঠান্ডায় শহরবাসীর জবুথবু হওয়ার কথা। কিন্তু তার বদলে একটা সোয়েট শার্ট কিংবা পাতলা সোয়েটারেই পৌষ মাস অনায়সেই কাটিয়ে দেওয়া যাচ্ছে। আর ঠান্ডার অভাবে ভুগতে হচ্ছে কলকাতার ওয়েলিংটনের ভুটিয়া মার্কেটকেও। শীতকালের কালেকশন দেখতে একবার হলেও ভুটিয়া মার্কেট ঘুরে যাননি এমন লোক হয়তো খুঁজে পাওয়া দুষ্কর। প্রতিবছর নভেম্বরের শেষ থেকেই ভিড় করে পাহাড়ি শীত বস্ত্র কেনেন শহরবাসী। কিন্তু এবছর একেবারেই ভিন্ন ছবি। কার্যত মাছি তাড়াতে হচ্ছে হিমাচল প্রদেশ, দার্জিলিং, কালিম্পং থেকে আসা ব্যবসায়ীদের। বিক্রি একেবারে তলানিতে।  
  • Link to this news (বর্তমান)