এসআইআর: ডকুমেন্টে সমস্যা রয়েছে, শুনানির পরই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল এক বৃদ্ধের
বর্তমান | ০১ জানুয়ারি ২০২৬
নিজস্ব প্রতিনিধি, বারাসত: এসআইআর আতঙ্কে ফের রাজ্যে মৃত্যু। গতকাল, বুধবার রাতে বাঁকুড়ার বিষ্ণুপুরে এক মহিলা আত্মহত্যা করেন। এবার আজ, উত্তর ২৪ পরগনার স্বরূপনগরের স্বরূপদা গ্রামে এক ব্যক্তির মৃত্যুর খবর সামনে এসেছে। মৃতের পরিবারের অভিযোগ, তার মৃত্যু হয়েছে এসআইআর আতঙ্কেই। মৃতের নাম সুলতান সরদার(৬০)। তিনি স্বরূপদা গ্রামেরই দীর্ঘদিনের বাসিন্দা। কিন্তু তার কাগজপত্র ও পর্যাপ্ত ডকুমেন্ট ছিল না বলেই জানা গিয়েছে।গত বছরের ২৭শে ডিসেম্বর স্বরূপনগরের বিডিও অফিসে এসআইআরের শুনানির জন্য গিয়েছিল সে। সেখান থেকেই তাকে জানানো হয়, ডকুমেন্টে সমস্যা রয়েছে। পরিবারের অভিযোগ, তারপর থেকেই আতঙ্কে ভুগছিল সুলতানবাবু। আজ, বৃহস্পতিবার সকালেই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। নতুন বছরের প্রথম দিনে এই মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়।