• রাজ্যে প্রথম মহিলা মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী
    দৈনিক স্টেটসম্যান | ০১ জানুয়ারি ২০২৬
  • চলতি বছরের ৩০ জুন মনোজ পন্থের মুখ্যসচিব পদের মেয়াদ শেষ হয়ে গিয়েছিল। কিন্তু নবান্নের আবেদনের ভিত্তিতে কেন্দ্র সেই মেয়াদ বাড়িয়ে ৩১ ডিসেম্বর পর্যন্ত করেছিল। বুধবার এই মেয়াদ শেষ হয়। আর তারপরেই নবান্নের প্রশাসনিক ও কর্মী নিয়োগ দপ্তরের তরফে বিজ্ঞপ্তি জারি করে পরবর্তী মুখ্যসচিব হিসেবে নন্দিনী চক্রবর্তীর নাম ঘোষণা করা হয়। মুখ্যমন্ত্রীর অধীনে তিনিই প্রথম মহিলা মুখ্য সচিব হিসেবে কাজ করবেন।

    নন্দিনী চক্রবর্তী ১৯৯৪ ব্যাচের আইএএস অফিসার। দীর্ঘ প্রশাসনিক কেরিয়ারে তিনি একাধিক গুরুত্বপূর্ণ দপ্তর সামলেছেন। স্বরাষ্ট্রসচিব থাকাকালীন রাজ্যের আইনশৃঙ্খলা, নিরাপত্তা এবং গোয়েন্দা বিভাগের দায়িত্ব সুচারুভাবে পালন করেছেন তিনি। রাজ্যের প্রথম মহিলা মুখ্যসচিব হিসেবে তাঁর নিয়োগ নারী ক্ষমতায়নের একটি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।

    দীর্ঘদিন ধরে মুখ্যসচিবের দায়িত্ব পালন করছিলেন মনোজ পন্থ। বিদায়ী মুখ্যসচিব মনোজ পন্থ ১৯৯১ ব্যাচের অফিসার। মুখ্যসচিবের দায়িত্ব ছাড়লেও প্রশাসনের সঙ্গে তাঁর সম্পর্ক ছিন্ন হচ্ছে না। তাঁকে মুখ্যমন্ত্রীর প্রধান সচিব করা হয়েছে। আর স্বরাষ্ট্র, পাহাড় ও পর্যটন দপ্তরের দায়িত্ব থেকে নন্দিনী চক্রবর্তী সরে যাওয়ায় এই তিন দপ্তরেরই দায়িত্ব পেয়েছেন জগদীশ প্রসাদ মিনা।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)