পাণ্ডবেশ্বরে ২৬০ গ্রাম হেরোইন সহ পুলিশের জালে ৩ মাদক পাচারকারী
দৈনিক স্টেটসম্যান | ০১ জানুয়ারি ২০২৬
থানার এক আধিকারিক জানান পাচারকারীদের গতিবিধির খবর আসে সুত্র মারফত । সেই মতো এরিয়া অফিস মোড়ে নজরদারি বাড়ানো হয় । বীরভূমের দিক থেকে মাদকসহ পাচারকারীরা এরিয়া অফিস মোড় পৌঁছতেই সেখানে তাদের পাকড়াও করা হয় । তল্লাশিতে তাদের কাছ থেকে উদ্ধার হয় হেরোইন । গ্রেপ্তার হওয়া পাচারকারীদের এদিন পেশ করা হয় আসানসোল আদালতে । ধৃতদের ১০ দিনের হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে বলে পুলিশ সূত্রে খবর ।