• অসমের বিধানসভা ভোটে কংগ্রেসকে জেতাতে বিশেষ দায়িত্ব প্রিয়াঙ্কা গান্ধীকে
    বর্তমান | ০৫ জানুয়ারি ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: পাহাড়ি রাজ্যে প্রিয়াঙ্কা! ‘লড়কি হু লড় সকতি হুঁ’ স্লোগান তুলে উত্তরপ্রদেশে ঝড় তুললেও কংগ্রেসকে জেতাতে ব্যর্থ ছিলেন প্রিয়াঙ্কা গান্ধী। কিন্তু ২০২২ সালে সফল হন হিমাচল প্রদেশে। বিজেপিকে হারাতে সক্ষম হয় কংগ্রেস। প্রিয়াঙ্কা প্রায় একাই প্রচার বাড়িয়ে জয় ছিনিয়ে এনেছিলেন পাহাড়ি রাজ্য হিমাচলে। যদিও হিমাচলের প্রতি প্রিয়াঙ্কার টান আলাদাই। কারণ, সেখানেই সিমলার কাছে ছারব্রায় যে তাঁর বাংলো বাড়ি। সেটিই তাঁর ভারতে নিজের বাড়ির ঠিকানা। 

    এবার কি তাই উত্তর-পূর্বের রাজ্য অসমেও আসন্ন বিধানসভা নির্বাচনে দলের প্রার্থী বাছাইয়ের ভার প্রিয়াঙ্কার উপর দিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে? চলতি বছরে পশ্চিমবঙ্গের পাশাপাশি অসমেও ভোট। যেখানে ক্ষমতায় বিজেপি। প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈকে সামনে রেখে লড়বে কংগ্রেস। হারানোর মরিয়া চেষ্টা চলবে হিমন্ত বিশ্বশর্মাকে। তাই প্রার্থী বাছাই থেকেই জোর দিচ্ছে কংগ্রেস। সেই মতো অসমে দলের স্ক্রিনিং কমিটির প্রধান করা হয়েছে প্রিয়াঙ্কাকে। সঙ্গে রয়েছেন সপ্তগিরি উল্কা, ইমরান মাসুদ এবং সিরিভেলা প্রসাদ। 

    অসমে কংগ্রেস গতবার লড়েছিল মহাজোটে। ছিল এআইইউডিএফ, বোরোল্যান্ডস পিপলস ফ্রন্ট, আরজেডি এবং বামেরা। ১২৬ আসনের অসমে বিজেপি জিতেছিল ৬০। কংগ্রেস ২৯। তবে এবার প্রার্থী বাছাই থেকে শুরু করে জয়ের লক্ষ্যে গোড়া থেকেই পরিকল্পনা করে এগতে চাইছে এআইসিসি। তাই এখনই প্রার্থী বাছাইয়ের কমিটি তৈরি করা হল। যাতে বিহারের মতো শেষ পর্যায় পর্যন্ত টানাপোড়েন না হয়। তাই বিজেপি বিরোধী মহাজোটের শরিকদের 

    সঙ্গে আলোচনা করে অসমে পরিবর্তনের লক্ষ্যে প্রিয়াঙ্কাকে দায়িত্ব দেওয়া হল ব঩লেই রাজনৈতিক মহলের মত। একা গৌরবকে দিয়ে গত পাঁচ বছর তেমন কিছুই করে ওঠা যা‌঩য়নি অসমে। তাই ভোটের আগে গা ঝাড়া দিয়ে উঠতে প্রিয়াঙ্কাকে মাঠে নামানো হচ্ছে। 

    অন্য‌঩দিকে, পশ্চিমবঙ্গে দলের প্রার্থী বাছাই কমিটির চেয়ারম্যান করা হয়েছে কংগ্রেসের রাজ্যসভার প্রাক্তন সাংসদ বি কে হরিপ্রসাদকে। সঙ্গে রয়েছেন দলের লোকসভার সাংসদ মহম্মদ জাভেদ, মমতাদেবী এবং বি পি সিং। তামিলনাড়ু আর পুদুচেরির দায়িত্ব দেওয়া হয়েছে ছত্তিশগড়ের প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী টি এস সিংদেওকে। কেরলের জন্য মধুসূদন মিস্ত্রি। যদিও কোথায় জোটে লড়া হবে, কোথায় একা, তা এখনও আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত নেয়নি কংগ্রেস। 
  • Link to this news (বর্তমান)