• প্রতীক জৈনের বাড়ি ও অফিসে ED তল্লাশির মাঝে ঠিক কী ঘটেছিল? রিপোর্ট চাইল স্বরাষ্ট্রমন্ত্রক
    প্রতিদিন | ০৯ জানুয়ারি ২০২৬
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়ি ও অফিসে ইডি তল্লাশিকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকাল থেকেই উত্তাল রাজ্য রাজনীতি। ঘটনাস্থলে ছুটে গিয়েছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে বেশ কিছু ফাইল নিয়ে বেরতে দেখা যায় তাঁকে। ঠিক কী ঘটেছিল তল্লাশির সময়? ঘটনাস্থলে গিয়ে কোন আধিকারিকের সঙ্গে কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী? এসংক্রান্ত একাধিক প্রশ্নের জবাব চাইল স্বরাষ্ট্রমন্ত্রক। জানা গিয়েছে, এদিন দুপুর ১২ টার মধ্যে ইডির তরফে রিপোর্ট পেশ করা হবে অর্থমন্ত্রকে। তারপর সেই রিপোর্ট অর্থমন্ত্রক পাঠাবে স্বরাষ্ট্রমন্ত্রকে।

    [প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিকভাবে কাম্য।]
  • Link to this news (প্রতিদিন)