• আল ফালাহ’র ক্যাম্পাস অ্যাটাচ করতে পারে ইডি
    বর্তমান | ১২ জানুয়ারি ২০২৬
  • নয়াদিল্লি: লালকেল্লা বিস্ফোরণ কাণ্ডে নাম জড়িয়েছে হরিয়ানার আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের। গ্রেপ্তার করা হয়েছে আল ফালাহ গ্রুপের চেয়ারম্যান আহমেদ সিদ্দিকিকে। হোয়াইট কলার জঙ্গি মডিউলের একাংশ এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিল।  এজেন্সির দাবি, শিক্ষা প্রতিষ্ঠান চালানোর মতো অনুমোদনও সিদ্দিকির ছিল না। বড়োসড়ো আর্থিক অনিয়মেরও হদিশ পেয়েছেন তদন্তকারীরা। তার ভিত্তিতে আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস অ্যাটাচ করতে পারে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। সূত্রের খবর, ফরিদাবাদে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্যাম্পাস তৈরির সময় বিপুল অঙ্কের বেআইনি অর্থ ব্যবহার করা হয়েছিল। এবার সেই অবৈধ টাকার পরিমাণ ও উৎস সন্ধানে নেমেছে ইডি। সেসংক্রান্ত তথ্য হাতে পেলেই আর্থিক তছরূপ বিরোধী আইনে আল ফালাহ বিশ্ববিদ্যালয় ও এর ট্রাস্টের বিভিন্ন সম্পত্তি অ্যাটাচের প্রক্রিয়া শুরু করবে এজেন্সি। প্রসঙ্গত, নভেম্বরে সিদ্দিকিকে গ্রেপ্তার করা হয়েছিল। হেপাজতে নেওয়ার সময় ইডি আদালতে জানায়, অবৈধভাবে ৪১৫ কোটি টাকার বেশি তোলা হয়েছিল। এজন্য অনুমোদনের ভুয়ো নথিপত্র দিয়ে পড়ুয়া ও তাঁদের অভিভাবকদের ঠকানো হয়েছিল।
  • Link to this news (বর্তমান)