• মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রগুলি পরিদর্শন করলেন সদর মহকুমা শাসক, খতিয়ে দেখলেন প্রস্তুতি
    বর্তমান | ৩১ জানুয়ারি ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: আগামী সোমবার থেকে শুরু মাধ্যমিক পরীক্ষা। তার আগে আজ, শনিবার জলপাইগুড়ির বিভিন্ন মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে পরিদর্শন করা হল। পুরো প্রস্তুতি খতিয়ে দেখেন জলপাইগুড়ি সদর মহকুমা শাসক তমোজিৎ চক্রবর্তী। তাঁর সঙ্গে ছিলেন জেলা প্রশাসনের আধিকারিকরাও। পরীক্ষা যাতে সুষ্ঠু এবং নির্বিঘ্নে সম্পন্ন হয় সেই লক্ষ্যেই কাজ করছে প্রশাসন।২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষা নিয়ে ইতিমধ্যেই প্রশাসনিক বৈঠক করছেন আধিকারিকরা। এদিন মহকুমা শাসক তমোজিৎ চক্রবর্তী বলেন, প্রতিটি পরীক্ষা কেন্দ্রে থাকছে সিসিটিভি। চলবে কড়া নজরদারি। পরীক্ষা কেন্দ্রে কোনওরকম বৈদ্যুতিক সরঞ্জাম নিষিদ্ধ। সমস্ত পরীক্ষার্থীদের পানীয় জল এবং অন্যান্য প্রয়োজনীয় সুবিধার দিকে বিশেষ নজর রাখা হচ্ছে। 
  • Link to this news (বর্তমান)