• মাধ্যমিকের অ্যাডমিট না দেওয়ায় স্কুলকে জরিমানার নির্দেশ আদালতের
    দৈনিক স্টেটসম্যান | ৩১ জানুয়ারি ২০২৬
  • আদালতে মামলাকারী ভবানীপুরের নামী স্কুলের ছাত্রের নাম অয়ন দাস। তার অভিযোগ, স্কুলের গাফিলতিতে শুক্রবার পর্যন্ত সে অ্যাডমিট কার্ড পায়নি। এদিকে সোমবার থেকে শুরু মাধ্যমিক পরীক্ষা। আর এখনও পর্যন্ত হাতে অ্যাডমিট কার্ড না পাওয়ায় অবশেষে হাইকোর্টের দ্বারস্থ হয় ছাত্র। এরপর শুক্রবার বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে মামলাটি উঠলে তিনি মধ্যশিক্ষা পর্ষদকে জরুরি ভিত্তিতে অ্যাডমিট কার্ড দিতে নির্দেশ দেন। পাশাপাশি ওই স্কুল কর্তৃপক্ষকে ১০ হাজার টাকা জরিমানা দেওয়ার নির্দেশ দেন। সেইসঙ্গে স্কুলের বিরুদ্ধে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)