• মহারাষ্ট্রের প্রথম মহিলা উপ-মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন সুনেত্রা পাওয়ার
    বর্তমান | ০১ ফেব্রুয়ারি ২০২৬
  • মুম্বই, ৩১ জানুয়ারি: মহারাষ্ট্রের প্রথম মহিলা উপ-মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন সুনেত্রা পাওয়ার। বিমান দুর্ঘটনায় প্রয়াত এনসিপি নেতা তথা মহারাষ্ট্রের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের স্ত্রী তিনি। আজ, শনিবার ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি বা এনসিপি বিধায়করা পরিষদীয় নেতা হিসেবে তাঁকে নির্বাচিত করেন। এর ফলে মহাযুতি সরকারে উপ-মুখ্যমন্ত্রী পদে তিনিই দলীয় প্রার্থী হন। এদিন বিকেলে মুম্বইতে বিধান ভবনে আসেন।এদিন বিধান পরিষদীয় দলের বৈঠকে তাঁর নাম প্রস্তাব করেন বর্ষীয়ান এনসিপি নেতা ছগন ভুজবল এবং তাঁকে সমর্থন করেন দলের অন্যান্য নেতারা।  সর্বসম্মতভাবেই নির্বাচিত হন সুনেত্রা। এরপর সেখান থেকে যান রাজ্যপালের বাসভবনে। সেখানে রাজ্যপাল আচার্য দেবব্রতর উপস্থিতিতে শপথবাক্য পাঠ করেন সুনেত্রা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ এবং উপমুখ্যমন্ত্রী একনাথ সিন্ধেও। অন্যদিকে, আজ সকালে বারামতীতে শারদ পাওয়ারের বাসভবনে বৈঠকে উপস্থিত ছিলেন এনসিপি-এসসিপি নেতারা। দুই একাধিক বিষয় নিয়ে আলোচনা হয়। তবে শারদ জানিয়েছেন, সুনেত্রাকে উপ-মুখ্যমন্ত্রী করার বিষয়ে তিনি কিছুই জানতেন না।
  • Link to this news (বর্তমান)