• দুর্গাপুরে মহকুমা হাসপাতাল পেল ল্যাপরোস্কপি মেশিন
    বর্তমান | ০১ ফেব্রুয়ারি ২০২৬
  • সংবাদদাতা, দুর্গাপুর: প্রায় ৭০ লক্ষ টাকা খরচে শনিবার দুর্গাপুর মহকুমা হাসপাতালে চালু হল অত্যাধুনিক ল্যাপরোস্কপি মেশিন। ফলে সরকারি এই হাসপাতালে আরও উন্নতমানের চিকিৎসা পরিষেবা মিলবে। এদিন এই মেশিনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার। এছাড়াও উপস্থিত ছিলেন আসানসোল-দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান তথা মহকুমা হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান কবি দত্ত, হাসপাতালের সুপার ধীমান মণ্ডল, চিকিৎসক ও রোটারি ক্লাব অব দুর্গাপুরের সদস্যরাইংল্যান্ডের রোটারি ক্লাব অব ইন্টারন্যাশনালের সহযোগিতায় এবং রোটারি ক্লাব অব দুর্গাপুরের উদ্যোগে এই অত্যাধুনিক ল্যাপারোস্কপি মেশিন বসানো হল। এছাড়াও দুর্গাপুর চেম্বার অব কমার্সের সহযোগিতা রয়েছে।হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, পেটের বিভিন্ন রোগের জটিল অস্ত্রোপচার কম সময়ে ও কম খরচে নিরাপদে ল্যাপরোস্কপি মেশিন দিয়ে করা হবে। এছাড়াও জটিল অস্ত্রোপচারও অতি সহজেই করা যাবে। ফলে বহু রোগী উপকৃত হবেন। মন্ত্রী বলেন, হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান, হাসপাতাল সুপার ও রোটারি ক্লাবের সদস্যদের সঙ্গে আলোচনা করে ল্যাপরোস্কপি মেশিন বসানো হয়েছে। 
  • Link to this news (বর্তমান)