নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শুধু আন্দোলনেই নয়, শুধুমাত্র মানুষের চরম ভোগান্তির ইস্যুকে তুলে ধরাই নয়, ‘স্যার’ বই লিখে কবি মমতা বন্দ্যোপাধ্যায় ব্যাপক জনপ্রিয় এবছর। এবার মুখ্যমন্ত্রীর নতুন ন’টি বই প্রকাশিত হয়েছে। প্রকাশিত বইয়ের সংখ্যা বেড়ে হল ১৬২। নতুন ন’টি বইয়ের মধ্যে সবথেকে বেশি জনপ্রিয় দ্ব্যর্থক কবিতার বই ‘স্যার’। এর মধ্যে ‘এসআইআর’ ভোগান্তির বিরুদ্ধে ব্যাপক প্রতিবাদে নিজেকে খুঁজে পাচ্ছে সাধারণ মানুষ। শনিবার বইমেলায় জাগো বাংলার স্টলের এক কর্মী বললেন, প্রথম দিনই ১০০ কপি নিঃশেষিত। আরও বই আনাতে হয়েছে। মানুষ এতটাই ক্ষিপ্ত, এসআইআর নিয়ে প্রতিবাদ দেখতে পেলেই আয়নায় নিজেকে দেখতে চাইছেন। বইয়ের উৎসর্গ পাতায় মমতা লিখেছেন, ‘এই সর্বনাশা খেলায় যাঁরা প্রাণ হারিয়েছেন তাঁদের উদ্দেশে শ্রদ্ধার্ঘ্য’।