ফের বাণিজ্যিক সিলিন্ডারের দাম বাড়াল কেন্দ্র
বর্তমান | ০১ ফেব্রুয়ারি ২০২৬
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: চলতি মাসে ফের বাণিজ্যিক সিলিন্ডারের দাম বাড়ল অনেকটাই। এক ধাক্কায় বাণিজ্যিক সিলিন্ডারের দাম ৪৯ টাকা ৫০ পয়সা বাড়াল মোদি সরকার। ফলে আজ, ১ ফেব্রুয়ারি থেকে কলকাতায় ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম হবে ১ হাজার ৮৪৪ টাকা ৫০ পয়সা। গত মাসে, অর্থাৎ জানুয়ারিতেও বাণিজ্যিক সিলিন্ডারের দাম ১১১ টাকা বাড়ানো হয়েছিল।তবে অপরিবর্তিত রাখা হয়েছে গৃহস্থের ১৪.২ কেজির রান্নার সিলিন্ডারের দাম। তথ্যাভিজ্ঞ মহলের মতে, সামনেই একাধিক রাজ্যে গুরুত্বপূর্ণ বিধানসভা নির্বাচন। আর সম্ভবত সেই কারণেই আম জনতার মন জয়ের লক্ষ্যে রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির কোপ থেকে রেহাই দেওয়া হয়েছে সাধারণ গ্রাহকদের। ফলে কলকাতায় রান্নার সিলিন্ডারের দাম থাকছে ৮৭৯ টাকা।প্রসঙ্গত, বিগত কয়েক মাস ধরেই গৃহস্থের সিলিন্ডারের দর অপরিবর্তিত রেখেছে পেট্রলিয়াম মন্ত্রক।
Link to this news (বর্তমান)