• Breaking News Live: পরিচালক রোহিত শেট্টির বাড়ির বাইরে চলল গুলি
    এই সময় | ০১ ফেব্রুয়ারি ২০২৬
  • বলিউড পরিচালক রোহিত শেট্টির জুহুর বাড়ির বাইরে চলল গুলি। পুলিশ সূত্রে খবর, রবিবার সকালে অন্তত পাঁচ রাউন্ড গুলি চলেছে পরিচালকের বাড়ির বাইরে। এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর মেলেনি। কে বা কারা কী কারণে গুলি চালিয়েছে তার তদন্ত করছে পুলিশ।

    পাকিস্তানের বালোচিস্তানে অন্তত ১২টি শহরে একসঙ্গে হামলা চালাল বালোচ লিবারেশন আর্মি (BLA)। শুক্রবার থেকে শুরু হওয়া এই হামলায় এখনও পর্যন্ত ৮০ জনের মৃত্যুর খবর মিলেছে। মৃতদের মধ্যে ৭০ জন বালোচ জঙ্গি এবং পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর ১০ জন সদস্য রয়েছে বলে খবর। বালোচিস্তান সরকারের মুখপাত্র শাহিদ রিন্দ জানিয়েছেন কোয়েটা, গোয়াদার, মাকরান, হাব, চামান, নাসিরাবাদ এবং নুসকি-সহ একাধিক জায়গায় হামলা হয়েছে।

    বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে এক মহিলা ও তাঁর শিশুপুত্রকে পুড়িয়ে মারার অভিযোগ উঠল অন্য এক মহিলার বিরুদ্ধে। শনিবার ঘটনাটি ঘটেছে তেলঙ্গানার নালগোন্ডা জেলায়। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত মহিলার স্বামীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্ক ছিল মৃতার। সেই কারণেই ওই মহিলা এবং তাঁর ছেলেকে পুড়িয়ে মারা হয়েছে বলে দাবি পুলিশের। ঘটনার তদন্ত করছে পুলিশ।

  • Link to this news (এই সময়)