• বিজেপির দলীয় কার্যালয়ে রণক্ষেত্র! নিজেদের মধ্যেই চলল চড়-ঘুষি
    বর্তমান | ০১ ফেব্রুয়ারি ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, আসানসোল: আসানসোলে বিজেপিতে গোষ্ঠীদ্বন্দ্ব। বিজেপির জেলা কার্যালয়ে নিজেদের মধ্যেই চলল চড়-ঘুষি। দুই মণ্ডল সাধারণ সম্পাদক ও একজন মণ্ডল সম্পাদককে কার্যালয়ের ভিতরেই সপাটে চড়, ঘুষি মারার অভিযোগ উঠে এল দলেরই জেলা সাধারণ সম্পাদক অরিজিৎ রায়ের বিরুদ্ধে। কেন এহেন আক্রমণ সেই বিষয়ে স্পষ্ট নয়। তবে জেলা সভাপতির ডাকে বিজেপি কার্যালয়ে এসেছিলেন তারা। এমনটাই জানা গিয়েছে। সেখানেই  স্থানীয় নেতাদের আক্রান্ত হওয়ার এই ঘটনায় যথারীতি শোরগোল পড়ে গিয়েছে। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত বিজেপির জেলা সভাপতি দেবতনু ভট্টাচার্যের কোনও বক্তব্য পাওয়া যায়নি। ফোন করা হলেও তিনি কোনও উত্তর দেননি। এ বিষয় নিয়ে আসানসোল উত্তর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বিজেপির মণ্ডল সাধারণ সম্পাদক।
  • Link to this news (বর্তমান)