এর আগে এসআইআর নিয়ে পাঁচটি চিঠি লিখে কমিশনারকে বুঝিয়ে দিয়েছেন মমতা। সোমবার বিকেলে কমিশনে গিয়ে প্রতিবাদ জানানোর কথা মুখ্যমন্ত্রীর। সেই কারণেই এক দিন আগে তিনি দিল্লি যাচ্ছেন। তবে আগামী সপ্তাহেই পশ্চিমবঙ্গ বিধানসভার বাজেট অধিবেশন হবে। দিল্লির কর্মসূচি শেষ করে কলকাতায় ফেরার কথা তাঁর।