• একের পর এক পশ্চিমী ঝঞ্ঝায় টালমাটাল ঠান্ডা! পাকাপাকিভাবে কবে বিদায় নেবে শীত...
    ২৪ ঘন্টা | ০১ ফেব্রুয়ারি ২০২৬
  • অয়ন ঘোষাল: শুষ্ক আবহাওয়া। সকালের দিকে কুয়াশা। ঘন কুয়াশার সতর্কবার্তা উত্তরবঙ্গের চার জেলায়। তাপমাত্রা সামান্য কমলো; দক্ষিণবঙ্গে শীতের আমেজ শুধুই সকাল সন্ধ্যায়। দক্ষিণবঙ্গে আজ রবিবার আরো একটু কমলো তাপমাত্রা। ফেব্রুয়ারির শুরুতে ফের চড়বে পারদ। সন্ধ্যা থেকে সকাল শীতের আমেজ; বেলা বাড়লে কার্যত শীত উধাও। 

    সিস্টেম: 


    জম্মু-কাশ্মীর ও সংলগ্ন এলাকায় পশ্চিমী ঝঞ্ঝা ঢুকেছে। আরও দুটি পশ্চিমী ঝঞ্ঝা আসবে ২ ফেব্রুয়ারি সোমবার ৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার। দক্ষিণ কেরালা ওপর একটি সক্রিয় ঘূর্ণাবর্ত রয়েছে। 

    দক্ষিণবঙ্গ:


    হালকা কুয়াশা বিক্ষিপ্তভাবে দক্ষিণবঙ্গের সব জেলাতে। কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনাতে। আজ ও কাল সকালে এই জেলাগুলিতে কুয়াশার সম্ভাবনা একটু বেশি থাকবে। কলকাতা-সহ বাকি জেলাতে সকালের দিকে হালকা কুয়াশার সামান্য সম্ভাবনা। 

    শীতের আমেজ ক্রমশ কমছে। রবিবার সামান্য কমতে পারে তাপমাত্রা। ওঠানামা করছে তাপমাত্রা। কলকাতা ও সংলগ্ন এলাকায় আজ ১৬ ডিগ্রি সেলসিয়াসের ঘরে সর্বনিম্ন তাপমাত্রা। উপকূল ও উত্তরবঙ্গ সংলগ্ন জেলাগুলিতে ১৫ থেকে ১৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা থাকবে আগামী কয়েক দিন। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ১১ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াস। দিনের বেলায় শীতের আমেজ কমবে। সকাল এবং সন্ধ্যের দিকে শীতের আমেজ বজায় থাকবে। 

    উত্তরবঙ্গ: 


    উত্তরবঙ্গে ঘন কুয়াশা। আজ ঘন কুয়াশা সতর্কবার্তা দার্জিলিং উত্তর দিনাজপুর জলপাইগুড়ি কোচবিহার এই চার জেলায়। বাকি সব জেলাতেই বেশ কিছু এলাকায় হালকা/মাঝারি মানের কুয়াশার সম্ভাবনা। উত্তরবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রার কোনও হেরফের নেই আগামী চার পাঁচ দিন। একই রকম আবহাওয়া থাকবে। দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় চার থেকে ছয় ডিগ্রি সেলসিয়াস। উত্তরবঙ্গের উপরের দিকে জেলাতে ১০ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা থাকবে। নিচের দিকের জেলাতে ১৪ থেকে ১৭ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা।

    কলকাতা:


    ১২ দিন পর কলকাতার তাপমাত্রা স্বাভাবিকের নিচে। আজ ১৫ ডিগ্রি সেলসিয়াসের ঘরে শহরের পারদ। রাত ও দিনের তাপমাত্রা স্বাভাবিকের নীচে। উইকেন্ডে সামান্য কমতে পারে তাপমাত্রা। এমন ইঙ্গিত আগেই দিয়েছিল আলিপুর। টষ এক-দু ডিগ্রির মধ্যেই তাপমাত্রা ওঠানামা করবে। পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।

    পরিস্কার আকাশ। সকালে হালকা কুয়াশার সম্ভাবনা। আগামী সাতদিন শুষ্ক আবহাওয়া। দিনের বেলায় শীত উধাও। সকালে আর সন্ধ্যায় শীতের হালকা অনুভূতি। কলকাতার তাপমাত্রা ১৫ থেকে ১৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। 

    কলকাতার তাপমান: 


    আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৫.২ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.২ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা ৫৪ থেকে ৮৮ শতাংশ। 

    ভিন রাজ্যে: 


    বজ্রবিদ্যুত্‍-সহ বৃষ্টি সঙ্গে শিলা বৃষ্টি হতে পারে পূর্ব ও রাজস্থানে। হিমাচল প্রদেশ ও উত্তরাখন্ডে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৪০-৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে।

  • Link to this news (২৪ ঘন্টা)