সিগারেটে ছ্যাঁকা, ওষুধে স্বস্তি, বাজেটে কোন কোন জিনিস সস্তা হবে, দাম বাড়বে কিসের? একনজরে
আজকাল | ০১ ফেব্রুয়ারি ২০২৬
আজকাল ওয়েবডেস্ক: কেন্দ্রের বাজেট। ১ ফেব্রুয়ারি বাজেট পেশ করলেন একন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। এই বাজেট মধ্যবিত্তের জন্য কতটা সুরাহার হয়, সেদিকে নজর ছিল সব পক্ষের।
কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন রবিবার তাঁর ২০২৬-২৭ সালের কেন্দ্রীয় বাজেটে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ (এসএমই) এবং উৎপাদন খাতের জন্য একটি বড় পদক্ষেপের ঘোষণা করেছেন। দেশের বিভিন্ন ক্ষেত্রে এআই বাজেটের দিকে জোর দেবে সরকার। এই কাজে দেশের বিভিন্ন কলেজগুলিতে ব্যবস্থা গ্রহণ করা হবে। বাজেটে জানিয়েছেন অর্থমন্ত্রী। জোর দেওয়া হয়েছে পরিবহণ-সহ একাধিক বিষয়ে।
তবে বাজেট পেশের পরেই নজর থাকে, তালিকার দিকে। কোন কোন দ্রব্যের দাম কমতে পারে, বাড়ার সম্ভাবনা কোন কোন দ্রব্যের দাম। একনজরে-
২০২৬-এর বাজেট পেশের পর কোন কোন দ্রব্য সস্তা হচ্ছে?
সিগারেট
বিড়ি
প্যান মসলা
গুটকা
খনিজ (খনিজ যেমন লোহা, কয়লা, লবণ)
দামী ঘড়ি
আমদানি করা অ্যালকোহল
দাম বাড়তে পারে, কফি রোস্টিং, ব্রুইং এবং ভেন্ডিং মেশিনের।
বিদেশ থেকে আমদানি করা ফটোগ্রাফিক, চিত্রগ্রহণ, শব্দ রেকর্ডিং সরঞ্জামের দামও বাড়তে পারে, সূত্রের খবর তেমনটাই।