বাজেটে কোন কোন দ্রব্যের দাম কমল, কোনটি বাড়ল
বর্তমান | ০১ ফেব্রুয়ারি ২০২৬
নয়াদিল্লি, ১ ফেব্রুয়ারি: প্রতিবারের মতোই বাজেট শেষের পর আমজনতার নজর থাকে কোন কোন নিত্যসামগ্রীর দাম কমল বা কোনটির দাম চড়া হল। এবারের বাজেটে কেন্দ্রীয় অর্থমন্ত্রী একাধিক পণ্যে আমদানি শুল্ক হ্রাস করেছেন। কোনও কোনও পণ্যের আমদানি শুল্ক আবার বাড়ানোও হয়েছে। তাহলে আসুন দেখেনি কোন কোন দ্রব্যের দাম বাড়ল বা কমল। যে দ্রব্যগুলির দাম কমল সেগুলি হল- ক্যানসারের ওষুধ, ডায়াবেটিসের ওষুধ, হার্টের ওষুধ, স্মার্টফোন, মোবাইলের যন্ত্রাংশ, বিমান নির্মাণ সামগ্রী, ইভি বা ইলেকট্রনিক গাড়ি, ইভির যন্ত্রাংশ, চামড়ার জুতো-ব্যাগ, সমুদ্রজাত খাবার, খেলাধুলার সামগ্রী, সোলার প্যানেল এবং তার জন্য প্রযোজনীয় সামগ্রী, মাইক্রোওয়েভ, সিএনজি, পোশাকজাত দ্রব্য। এছাড়া বিদেশযাত্রার ক্ষেত্রেও কিছুটা সুরাহা মিলেছে। বিদেশ ভ্রমণের জন্য টিসিএস ৫ শতাংশ থেকে কমে করা হল ২ শতাংশ। যে দ্রব্যগুলির দাম বাড়ল সেগুলি হল- সিগারেট, মদ, তামাকজাত পণ্য, বিদেশি দামী ঘড়ি, টেলিভিশন সরঞ্জাম, ক্যামেরা, নির্দিষ্ট কিছু খনিজজাত দ্রব্য, কফি রোস্টিং, ব্রুইং এবং ভেন্ডিং মেশিনের।
Link to this news (বর্তমান)