• BIG BREAKING! কমিশনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মমতা..
    ২৪ ঘন্টা | ০১ ফেব্রুয়ারি ২০২৬
  • জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: SIR-র বিরুদ্ধে এবার সুপ্রিম কোর্টে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জাতীয় নির্বাচন কমিশন ও রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের বিরুদ্ধে মামলা দায়ের  করলেন তিনি। আগামী বুধবার মামলাটির শুনানি হতে পারে। শুনানিতে মুখ্যমন্ত্রী নিজের হাজির থাকবেন বলে খবর।

    ভোটমুখী বাংলায় SIR। কমিশনের সঙ্গে তৃণমূলের সংঘাত তুঙ্গে। SIR নিয়ে অভিযোগ জানিয়ে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার মোট ৫ চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী। এবার জাতীয় নির্বাচন কমিশন ও রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা করলেন তিনি । বাংলায় SIR নিয়ে ইতিমধ্যেই মামলা দায়ের করা হয়েছে শীর্ষ আদালতে। সেই মামলাটির শুনানি চলছে। 

    বিজেপি নেতা রাহুল সিনহার কটাক্ষ. 'SIR যে মুখ্যমন্ত্রীকে কত কষ্ট দিচ্ছে, এটা তার সবচেয়ে বড় প্রমাণ। বারবার রাস্তায় নেমে, মারপিট তৈরি করে, গুণ্ডাদের উসকে দিয়ে তবুও কিছুই করতে পারছে না'। তাঁর সাফ কথা,  'এতবার আদালতে যাওয়া হয়েছে, সব ওনার জন্য। এখন ভাবছে, নিজে গিয়ে বিরাট কোনও বিপর্যয়ের হাত থেকে বাঁচাবে, তা হবে না। ধ্বংস শুরু হয়ে গিয়েছে তৃণমূলের। এবারই শেষ হবে। পুরোপুরি শেষ হবে। SIR শুধু নয়, সবদিক থেকে মানুষ তিতিরিরক্ত'।

    এদিকে পূর্ব নির্ধারিত সূচি মেনে আজ, রবিবারই দিল্লিতে পৌঁছে গিয়েছেন মমতা। আগামীকাল, সোমবার ১৬ প্রতিনিধিকে নিয়ে কমিশনের যাবেন তিনি। বিকেল চারটে কমিশনের ফুলবেঞ্চের সঙ্গে বৈঠক হওয়ার কথা। 

    SIR-র প্রতিবাদে জানাতে বুধবার দিল্লি যাওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রীর। ঠিক ছিল. সেদিন ঠিক ছিল, সিঙ্গুরে সভা করেই দিল্লির উদ্দেশ্য়ে রওনা দেবেন তিনি। কিন্তু শেষপর্যন্ত দিল্লির সফর স্থগিত হয়ে যায়।  কারণ? আনন্দপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড। সিঙ্গুরে মুখ্যমন্ত্রী বলেন, 'আজ না হলে কাল তো আমি যাবই দিল্লি। দরকারে কোর্টে আমিও যাব। আইনজীবী হয়ে নয়, সাধারাণ মানুষ হিসাবে। সব ডকুমেন্ট রেখে দিয়েছি। জ্যান্ত মানুষকে মৃত বানাচ্ছেন'! সঙ্গে বিজেপিকে হুঁশিয়ারি, 'তোমরা বাংলাকে দেখোনি। বাংলা যদি জবাব দেওয়া শুরু করে ক্ষমতা নেই তোমাদের। আমাকে তোমরা ঘেঁচু করবে। তুমি আমাকে জেলে ভরে গুলি করো, আমি পরোয়া করি না। আমি জেলে গেলে মায়েরা জবাব দেবে। কৃষক-শ্রমিকেরা জবাব দেবে'। এরপরই বিকেলে মুখ্যমন্ত্রীর সময় দিয়ে চিঠি পাঠায় কমিশন। চিঠিতে মমতাকে তৃণমূল চেয়ারপার্সন' বলে সম্বোধন করা হয়।

    এর আগে, দিল্লিতে গিয়ে SIR নিয়ে কমিশনে নালিশ জানিয়ে এসেছেন অভিষেক বন্দ্য়োপাধ্যায়।  সূত্রের খবর, ফুল বেঞ্চের সঙ্গে আলোচনা চলাকালীন একসময়ে  মেজাজ হারান মুখ্য নির্বাচন কমিশন। আঙুল তুলে কথা বলছিলেন। চুপ করে থাকেননি অভিষেক। মুখ্য নির্বাচন কমিশনারকে পাল্টা চ্যালেঞ্জ  করেন তিনি।

  • Link to this news (২৪ ঘন্টা)