• কলকাতা মেট্রোর জন্য কত বরাদ্দ করলেন নির্মলা? রইল সম্পূর্ণ হিসাব
    এই সময় | ০২ ফেব্রুয়ারি ২০২৬
  • চলতি বছরেই বাংলায় বিধানসভা ভোট। এখনও দিনক্ষণ ঘোষণা হয়নি। তবে SIR শেষ হলেই নির্বাচন কমিশন কোমর বাঁধতে শুরু করতে পারে বলে মনে করছেন অনেকে। তার আগে ১ ফেব্রুয়ারি, রবিবার কেন্দ্রীয় বাজেটের দিকে তাকিয়ে ছিলেন বঙ্গবাসী। আশা ছিল অনেক। কিন্তু কিছুই মিলল না বলে দাবি অর্থনৈতিক বিশেষজ্ঞদের একাংশের। এমনকী কলকাতা মেট্রোর জন্য যেটুকু বরাদ্দ হলো তাও যৎসামান্য বলেই মনে করছেন তাঁরা।

    এ দিনের বাজেটে জোকা থেকে এসপ্ল্যানেড পর্যন্ত পার্পল লাইনে ৯১৪ কোটি টাকা বরাদ্দ করেছেন নির্মলা। এখন ওই লাইনে জোকা থেকে মাঝেরহাট পর্যন্ত মেট্রো চলে। মাঝেরহাট থেকে এসপ্ল্যানেড পর্যন্ত মাটির নীচে কাজ চলছে। বাজেটে সেই কাজের জন্যই বরাদ্দ হয়েছে।

    নিউ গড়িয়া থেকে বিমানবন্দর পর্যন্ত অরেঞ্জ লাইনের জন্য বরাদ্দ করা হয়েছে ৭২০ কোটি টাকা। চিংড়িহাটা এলাকায় এই কাজে আপাতত গতি নেই। ওই রুটেই সল্টলেক সেক্টর ফাইভেও জমি নিয়ে কিছু জটিলতা রয়েছে।

    এর পাশাপাশি ইস্ট ওয়েস্ট এবং KMRCL-এর গ্রিন লাইনের জন্য ৫০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বাজেটে। ইয়েলো লাইনে বারাসতে কারশেড তৈরি, জমি অধিগ্রহণ-সহ একাধিক কাজে মেট্রোপলিটন ট্রান্সপোর্টেশন প্রজেক্টের জন্য ২৮৮৬ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব দেওয়া হয়েছে। এর একটা অংশ বিমানবন্দর মেট্রো স্টেশন পেরিয়ে ইয়েলো লাইন সম্প্রসারণের কাজে খরচ হবে।

  • Link to this news (এই সময়)