• জঙ্গি-তল্লাশি জারি
    বর্তমান | ০২ ফেব্রুয়ারি ২০২৬
  • শ্রীনগর: কিস্তোয়ারে সেনার জঙ্গি দমন অভিযান অব্যাহত। শনিবার ডোলগাঁওয়ে দু’পক্ষের গুলির লড়াইয়ে পরিস্থিতি উত্তাল হয়। রাতভর এলাকা ঘিরে রাখে নিরাপত্তা বাহিনী। রবিবার সকালে ফের শুরু হয় অভিযান। তবে এখনও অধরা জয়েশের তিন জঙ্গি। তাদের গতিবিধির হদিশ পেতে গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে (ভিলেজ ডিফেন্স গার্ডস) সক্রিয় করা হয়েছে। সেনা সূত্রে খবর, শনিবার অন্তত একজন জঙ্গি জখম হয়েছে। ড্রোন নজরদারিতে রাস্তায় রক্তের দাগ দেখা গিয়েছে।
  • Link to this news (বর্তমান)