• রামের তিরে জখম রাবণ, পুলিশে অভিযোগ দায়ের!
    বর্তমান | ০২ ফেব্রুয়ারি ২০২৬
  • লখনউ: রীতিমতো যুদ্ধ পরিস্থিতি। মুখোমুখি রাম-রাবণ। আমচকা রামের ছোড়া তির গিয়ে লাগল রাবণের চোখে। চোখ চেপে সেখানেই বসে পড়েন রাবণ। যন্ত্রণায় চিৎকার করতে থাকেন। পুরাণের গল্পের পাতায় এই দৃশ্য আলাদা আনন্দ দেয়। তবে এই ঘটনাটি ঘটেছে বাস্তবের মঞ্চে।  উত্তরপ্রদেশের সোনভদ্র জেলায় রামলীলা চলার সময় এই ঘটনায় শোরগোল পড়ে যায়। অভিনয় করতে গিয়ে জখম হন রাবণ তথা সুনীল কুমার। গত ২৩ জানুয়ারি রামের চরিত্রে অভিনয় করা নৈতিক পান্ডে ও রামলীলার আয়োজক রামসনেহি সিংয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত সুনীল কুমার। তাঁর বক্তব্য, চোখে গুরুতর চোট পেয়েছি। কিন্তু আয়োজক বা অভিযুক্ত কেউই সাহায্য করেনি।মূল ঘটনাটি গত বছর ১৩ নভেম্বরের। মঞ্চে সুনীল কুমারের চোখে চোট লাগায় বন্ধ হয়ে যায় রামলীলার অনুষ্ঠান।
  • Link to this news (বর্তমান)