• Breaking News Live: রবিবার সন্ধেয় গোলপার্কে দুষ্কৃতী তাণ্ডবের ঘটনায় গ্রেপ্তার ১০
    এই সময় | ০২ ফেব্রুয়ারি ২০২৬
  • জীবনের প্রথম বড় পরীক্ষা। পশ্চিম মেদিনীপুরে মাধ্যমিক পরীক্ষার্থীদের পাশে বনদপ্তর, পুলিশ ও পরিবহণ সংস্থা। আনন্দপুর থানার অধীন সাহসপুর ঘোষাল হাইস্কুলের সামনে দেখা গেল সুন্দর দৃশ্য। আগত পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে পুলিশকাকুরা তুলে তাঁদের হাতে তুলে দিলেন ফুল ও কলম। অপরদিকে, পূর্ব ঘোষণা মতোই জেলার বাস পরিবহণ সংস্থাগুলি সম্পূর্ণ বিনামূল্যে বা বিনা ভাড়ায় পরীক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দিয়েছে। অন্যদিকে, মেদিনীপুর শহরে বিধায়ক সুজয় হাজরা, পুরপ্রধান সৌমেন খান প্রমুখের উদ্যোগে পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে ফুল, কলম ও জলের বোতল দেওয়া হয়।

    বাঘের আতঙ্কে স্কুল বন্ধ অন্ধ্রপ্রদেশের পূর্ব গোদাবরী জেলার একাধিক গ্রামীণ এলাকায়। শনিবার রাতে একটি বাঘ পোলাভরম জেলার কোয়ালাগুডেমের জঙ্গল থেকে রাজানগরম মণ্ডলের টোরেডু গ্রামে ঢুকেছে বলে বন দপ্তরের অফিসাররা জানিয়েছেন। টোরেডু ও লাগোয়া কয়েকটি এলাকায় ঘোরাফেরা করছে ৪-৫ বছর বয়সি ওই বাঘ। ইতিমধ্যেই ওই সব এলাকায় ঘোরাফেরা করে বাঘটি শনিবার রাত থেকে থেকে রবিবারের মধ্যে তিনটি গোরুকে মেরেছে। বাঘের পায়ের টাটকা ছাপও দেখেছেন বন দপ্তরের কর্মীরা। তার জেরেই প্রবল আতঙ্কে রয়েছেন গ্রামের লোকজন। পূর্ব গোদাবরী জেলার শিক্ষা দপ্তরের অফিসার কে বাসুদেব রাও সোমবার কোরুকোন্ডা, সীতানগরম ও রাজামহেন্দ্রভরম গ্রামীণ এলাকায় সব স্কুল বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন। পড়ুয়াদের অভিভাবকদের পরামর্শ দেওয়া হয়েছে, বাড়ির বাইরে সন্তানদের না পাঠাতে। জেলা প্রশাসন গ্রামের বাসিন্দাদের পরামর্শ দিয়েছেন, একা খেতখামারে না যেতে। গেলে দল বেঁধে যেতে।

    মাধ্যমিক পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন করতে এবং পরীক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ নজরদারি জোরদার করেছে জলপাইগুড়ি বন বিভাগ। কলাবাড়ি, খেরকাটা ও প্রয়াগপুর—এই তিনটি গ্রামে অতিরিক্ত সতর্কতা নেওয়া হয়েছে। কারণ, কলাবাড়ি এলাকায় গত ছয় মাসে চিতা বাঘের হামলায় দু’জনের মৃত্যু হয়েছে এবং একাধিক ব্যক্তি আহত হয়েছেন।

    খ্রীষ্ট ধর্মে দীক্ষিত হওয়ায় ঝাড়খণ্ডে চারটি পরিবারের লোকজনকে সামাজিক বয়কটের অভিযোগ উঠেছে। ঘটনা পশ্চিম সিংভূম জেলার জগন্নাথপুর ব্লকের হলদি পোখার গ্রামে। অভিযোগ, ওই চার পরিবারকে গ্রামের পুকুরের জল , হ্যান্ডপাম্প ব্যবহার করতে দেওয়া হচ্ছে না। জঙ্গল থেকে কাঠ ও পাতা কুড়োতে দেওয়া হচ্ছে না। দোকান থেকে জিনিস কিনতেও বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ। পুলিশ ও প্রশাসন সূত্রে খবর, যাঁরা সামাজিক বয়কটের ডাক দিয়েছেন, তাঁরা সরনা ধর্মে বিশ্বাসী। তাঁদের বক্তব্য, তাঁদের ধর্ম, প্রচলিত বিশ্বাস, আচার পালন রক্ষা করতে তাঁরা ওই চার পরিবারকে বয়কটের সিদ্ধান্ত নিয়েছেন। তবে পুলিশের দাবি, গ্রামে এই নিয়ে জরুরি বৈঠক ডেকে বয়কটকারীদের সতর্ক করা হয়েছে। এও বলা হয়েছে, সামাজিক বয়কট না তুলে না নিলে কড়া আইনি পদক্ষেপ করা হবে।

    জঙ্গলপথে জীবনের প্রথম বড় পরীক্ষা দিতে যাওয়ার পথে পরীক্ষার্থীদের তাড়া করছে হাতির আতঙ্ক। নজির ভেঙে বহু গ্রাম থেকেই পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছানোর ব্যবস্থা করল না বন দপ্তর। বিধায়কের দাবি, পরীক্ষার্থীদের নিরাপত্তার সব ব্যবস্থা করেছে প্রশাসন

    সোমবার থেকে শুরু মাধ্যমিক পরীক্ষা। চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার্থীদের বিশেষ শুভেচ্ছাবার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।

    রবিবার ভরসন্ধেয় গোলপার্কের পঞ্চাননতলা এলাকায় দুষ্কৃতী তাণ্ডব। গোলা-বন্দুক নিয়ে হামলা। গুলিবিদ্ধ হন একজন। আহত বেশ কয়েকজন। ঘটনায় রবীন্দ্র সরোবর থানায় দায়ের একাধিক অভিযোগ। গ্রেপ্তার করা হয়েছে ১০ জনকে।

    পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার গোবিন্দনগর এলাকার মানুর গ্রামে বিষ্ণুপদ মন্ডল নামে এক ব্যক্তির বাড়িতে আচমকাই আগুন লাগে, তবে আগুন লাগার প্রকৃত কারণ জানা যায়নি। পুলিশের প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে। পাঁশকুড়া থানার পুলিশ এবং দমকল বাহিনীকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

    সোমবার সাতসকালে ভূমিকম্পে কেঁপে উঠল জম্মু ও কাশ্মীর। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.৮।

  • Link to this news (এই সময়)