• আজ থেকে শুরু এ বছরের মাধ্যমিক! পরীক্ষার্থীদের সুবিধার্থে শহরের রাস্তায় বিশেষ যান নিয়ন্ত্রণ...
    ২৪ ঘন্টা | ০২ ফেব্রুয়ারি ২০২৬
  • অয়ন ঘোষাল: আজ থেকে শুরু এ বছরের মাধ্যমিক (Madhyamik)। পরীক্ষার্থীদের (West Bengal's Class X Board Examination) সুবিধার্থে কলকাতার রাস্তায় বিশেষ যান নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নিল কলকাতা পুলিস। পরীক্ষার দিনগুলিতে যাতে পরীক্ষার্থীরা নির্বিঘ্নে কেন্দ্রে পৌঁছতে পারে, সে কথা মাথায় রেখেই নতুন করে কিছু ট্র্যাফিক বিধি (New Traffic Rules) জারি করা হয়েছে।

    আজ শুরু মাধ্যমিক

    আজ, সোমবার থেকে শুরু হল এ বছরের মাধ্যমিক পরীক্ষা। মাধ্যমিক পরীক্ষার্থীদের সুবিধার্থে কলকাতার রাস্তায় বিশেষ যান নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নিল কলকাতা পুলিস। পরীক্ষার দিনগুলিতে যাতে পরীক্ষার্থীরা নির্বিঘ্নে পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে পারে, সে কথা মাথায় রেখেই নতুন করে কিছু ট্র্যাফিক বিধি জারি করা হয়েছে।

    কীরকম ট্র্যাফিক বিধি?

    শহরের যানজট এড়াতে কলকাতা পুলিসের অধীনে থাকা এলাকায় সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পণ্যবাহী ভারী যান চলাচল বন্ধ থাকবে। 

    তবে জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত পণ্যবাহী যান যেমন, এলপিজি, পেট্রোলিয়ামজাত দ্রব্য, তেল, লুব্রিক্যান্ট, অক্সিজেন, দুধ, ওষুধ, সব্জি, ফল ও মাছ সকাল ৮টা পর্যন্ত শহরের রাস্তায় চলাচল করতে পারবে।

    কলকাতা পুলিস জানিয়েছে, যেখানে-যেখানে মাধ্যমিক পরীক্ষাকেন্দ্র রয়েছে, সেখানে প্রয়োজন অনুযায়ী যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। পরিস্থিতি বুঝে কিছু রাস্তায় যানবাহনের পথ ঘোরানোও হতে পারে।

    আগের নিয়মের সঙ্গেই

    আগে থেকে শহরের যে যে রাস্তায় যে ধরনের যান-বিধি জারি রয়েছে, সেগুলির সঙ্গেই এই নতুন নিয়ম কার্যকর হবে।

    যানবিধি কতদিন

    চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ফেব্রুয়ারি মাসের ২, ৩, ৬, ৭, ৯, ১০, ১১ এবং ১২ তারিখে। প্রতিদিন একই যান চলাচল বিধি বলবৎ থাকবে।

  • Link to this news (২৪ ঘন্টা)