কলকাতা ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আপাতত আবহাওয়া শুষ্ক থাকবে।ভোরের দিকে হালকা কুয়াশা দেখা দিলেও দিনের বেলায় আকাশ থাকবে পরিষ্কার ও মেঘমুক্ত। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমানের মত কিছু জেলায় সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। এর জেরে দৃশ্যমানতা কমে যেতে পারে ২০০ থেকে ৯৯৯ মিটার পর্যন্ত।
অন্যদিকে উত্তরবঙ্গে কুয়াশার প্রভাব থাকবে তুলনামূলকভাবে বেশি।দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলায় ঘন কুয়াশার সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। সেখানে দৃশ্যমানতা ৫০ মিটার পর্যন্ত নেমে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সব মিলিয়ে বলা যায়, তাপমাত্রা কিছুটা কমলেও আগামী অন্তত এক সপ্তাহ রাতের তাপমাত্রায় বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। অর্থাৎ হালকা শীতের আমেজ থাকলেও বিদায়বেলায় শীতের জাঁকজমকপূর্ণ প্রত্যাবর্তন আপাতত দেখা যাবে না।