• মাধ্যমিকের প্রথম দিনে দুর্ঘটনাগ্রস্ত প্রশ্নপত্র বোঝাই গাড়ি, আহত ২ পুলিশ কর্মী
    দৈনিক স্টেটসম্যান | ০২ ফেব্রুয়ারি ২০২৬
  • প্রত্যক্ষদর্শীদের দাবি, আচমকাই গাড়িটির নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর স্থানীয়দের সহায়তায় আহত পুলিশ কর্মীদের দ্রুত উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তাঁরা চিকিৎসাধীন এবং দু’জনেরই অবস্থা স্থিতিশীল বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে।

    দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত বাসন্তী থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছোয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনাগ্রস্ত গাড়ি থেকে সমস্ত প্রশ্নপত্র অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এরপর বিকল্প গাড়ির ব্যবস্থা করে কড়া নিরাপত্তার মধ্যে প্রশ্নপত্র নির্দিষ্ট পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়া হয়। নির্ধারিত সময়ের মধ্যেই পরীক্ষা কেন্দ্রে পৌঁছনোর ফলে পরীক্ষার্থীদের কোনও সমস্যায় পড়তে হয়নি। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)