• দিঘা-মায়াপুর জুড়ে গেল ডিরেক্ট বাসে, কত ভাড়া? কত সময় লাগবে?
    এই সময় | ০৩ ফেব্রুয়ারি ২০২৬
  • এক বাসে দিঘা থেকে মায়াপুর। এমনই বাস পরিষেবা চালু হয়েছে ১ ফেব্রুয়ারি। এক বাসের মাধ্যমে দুই পর্যটনস্থলকে জুড়ে দেওয়ায় উচ্ছ্বসিত সাধারণ বাসিন্দা থেকে শুরু করে পর্যটন ব্যবসায়ীরা।

    আপাতত এই রুটে ২টি বাস চলবে। প্রাথমিক ভাবে প্রতিদিন এই পরিষেবা পাওয়া যাবে বলে সূত্রের খবর। সূত্রের খবর, পরে টিকিট বিক্রির উপর নির্ভর করবে এই পরিষেবা চলবে কিনা।

    দিঘা থেকে নবদ্বীপের মায়াপুর যাতায়াতের জন্য এক দিকের ভাড়া ২৫০ টাকা।

    দিঘা থেকে নবদ্বীপ যাওয়ার বাস ছাড়বে সকাল ৮টায়। নবদ্বীপ পৌঁছবে বিকেল ৪-৫টা

    নবদ্বীপ থেকে দিঘা যাওয়ার বাস ছাড়বে ভোর ৬টায়। দিঘা পৌঁছবে দুপুর ২টো থেকে বিকেল ৩টায়

    ইসকন কলকাতার সহ-সভাপতি এবং জগন্নাথ ধাম, দিঘার ট্রাস্টি ও প্রধান পুরোহিত রাধারমণ দাস এই বাস পরিষেবাটিকে আন্তরিকভাবে স্বাগত জানিয়েছেন। তিনি জানিয়েছেন, দিঘা–মায়াপুর বাস পরিষেবা চালু হওয়ায় পশ্চিমবঙ্গে আধ্যাত্মিক পর্যটন পরিকাঠামো গড়ে তোলার ক্ষেত্রে এক ঐতিহাসিক পদক্ষেপ। তিনি বলেছেন, ‘এই পরিষেবা বিশেষ করে বিদেশি ভক্তদের জন্য অত্যন্ত উপকারী হবে।’ মুখ্যমন্ত্রী এবং রাজ্য সরকারকে তিনি আন্তরিক ধন্যবাদ জানিয়েছে এই উদ্যোগের জন্য। এই পদক্ষেপে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলেও জানিয়েছেন তিনি।

  • Link to this news (এই সময়)