• তিন সন্তানকে খুন করে আত্মহত্যার চেষ্টা মায়ের
    বর্তমান | ০৩ ফেব্রুয়ারি ২০২৬
  • বেঙ্গালুরু: পারিবারিক অশান্তির জের! তিন সন্তানকে খুন করে আত্মহত্যার চেষ্টা মায়ের। চাঞ্চল্য কর্ণাটকের হুবলিতে। সোমবার পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আশঙ্কাজনক অবস্থায় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ওই মহিলা। সুস্থ হয়ে উঠলে তাঁর বয়ান রেকর্ড করা হবে।স্থানীয় সূত্রে খবর, ওই মহিলার নাম রূপা। ঘটনার আগের রাতে শাশুড়ির সঙ্গে পারিবারিক অশান্তিতে জড়িয়েছিলেন তিনি। ঘটনার সময় বাড়িতে ছিলেন না তাঁর স্বামী হনুমন্ত ও শাশুড়ি। নিজের তিন সন্তানকে গলায় ফাঁস দিয়ে ঝুলিয়ে দেন রূপা। তারপর নিজেও ডিজেল খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। ঘটনাস্থল থেকে তাঁর তিন সন্তানের দেহ উদ্ধার করা হয়েছে।
  • Link to this news (বর্তমান)