• বিহারে বন্ধ সুটকেসে মহিলার দেহ, চাঞ্চল্য
    বর্তমান | ০৩ ফেব্রুয়ারি ২০২৬
  • পাটনা: রাস্তার ধারে জঞ্জালের মধ্যে পড়ে সুটকেস। খুলতেই আঁতকে ওঠার দশা। ভিতরে রয়েছে মৃতদেহ। তাও বিবাহিত এক মহিলার। এমন ঘটনাকে কেন্দ্র করে তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে বিহারের রোহতাস জেলার সাসারামে। স্থানীয় এক বাজার চত্বরে ওই সুটকেস বন্দি দেহটি উদ্ধার করে পুলিশ।জানা গিয়েছে, সুটকেস থেকে দুর্গন্ধ বেরোচ্ছে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। পুলিশ এসে সুটকেস খুলতেই ভিতরে মহিলার দেহ পাওয়া যায়। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, নিহত মহিলা আদতে উত্তরপ্রদেশের বাসিন্দা। স্বামীর সঙ্গে সাসারামে এসেছিলেন। গত কয়েকদিন তিনি এখানেই ছিলেন। মৃতার পরিবারের অভিযোগ, এটি পরিকল্পিত হত্যা। যার নেপথ্যে মহিলার স্বামীর হাত রয়েছে। মৃতার পরিবারের অভিযোগ, স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া হত। তার জেরেই এই ঘটনা ঘটে থাকতে পারে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। মৃতার স্বামীর খোঁজে শুরু হয়েছে তল্লাশি। ঘটনায় আর কেউ জড়িত কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। মৃত্যুর কারণ জানতে দেহটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে।
  • Link to this news (বর্তমান)