• আইপ্যাক মামলা: আজ শুনানি সুপ্রিম কোর্টে
    বর্তমান | ০৩ ফেব্রুয়ারি ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আইপ্যাকের দপ্তরে ইডি হানার মামলায় আজ মঙ্গলবার সুপ্রিম কোর্টে শুনানি। এই মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) বিবাদী করেছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। সঙ্গে রাজীব কুমার সহ রাজ্য পুলিস কর্তাদের একাংশ। যদিও কলকাতা হাইকোর্টে যখন একই মামলা রয়েছে, তখন সুপ্রিম কোর্টে ইডি এভাবে আবেদন করতে পারে না বলেই বক্তব্য জমা দিয়েছে রাজ্য সরকার। কিন্তু ইডির বক্তব্য, কেন্দ্রীয় এজেন্সির কাজে যেভাবে রাজ্য প্রশাসন বাধা দিচ্ছে, তার প্রভাব বৃহত্তর। তাই সুপ্রিম কোর্টেই মামলা চলুক।মুখ্যমন্ত্রী এখন দিল্লিতে। আজ দুপুরে এসআইআরে ভূক্তভোগী পরিবারে সদস্যদের একাংশ নিয়ে সাংবাদিক সম্মেলনও করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আবার ওদিকে, সুপ্রিম কোর্টে শুনানি। আইপ্যাক মামলাই শুধু নয়। আগামী কাল বুধবার সুপ্রিম কোর্টে বাংলার এসআইআর বিরোধিতা নিয়েও রয়েছে শুনানি। যেখানে নির্বাচন কমিশনার এবং রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের বিরুদ্ধে মামলা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে আজ এবং আগামী কাল সুপ্রিম কোর্টের দুই মামলার শুনানি অত্যন্ত কৌতুহলের বিষয় হয়ে দাঁড়াচ্ছে।
  • Link to this news (বর্তমান)