• শেষ ম্যাচে হেরেও সাব জুনিয়র ক্রিকেট লিগে চ্যাম্পিয়ন জামতলা নবারুণ সংঘ
    বর্তমান | ০৩ ফেব্রুয়ারি ২০২৬
  • সংবাদদাতা, করিমপুর: সোমবার করিমপুর আঞ্চলিক ক্রীড়া সংস্থা পরিচালিত সাব জুনিয়র ক্রিকেট লিগ-২০২৫-’২৬ এর শেষ খেলা অনুষ্ঠিত হল। এদিন করিমপুর জামতলা নবারুণ সংঘ কোচিং সেন্টার এবং করিমপুর জামতলা নবারুণ সংঘের মধ্যে শেষ খেলা হয়। তাতে করিমপুর জামতলা নবারুণ সংঘ কোচিং সেন্টার ৩৮ রানে জয়লাভ করে। তবে পয়েন্টের ভিত্তিতে লিগ চ্যাম্পিয়ন হয় করিমপুর জামতলা নবারুণ সংঘ।এদিন করিমপুর রেগুলেটেড মার্কেট মাঠে প্রথমে ব্যাট করে কোচিং সেন্টার ২৫ ওভারে ১২৬ রান করে। জবাবে ব্যাট করতে নেমে করিমপুর জামতলা নবারুণ সংঘ ৮৮ রানে আউট হয়ে যায়। ক্রীড়া সংস্থা সূত্রে জানা গিয়েছে, কোচিং সেন্টার সাব জুনিয়র ক্রিকেট লিগে ২০২৫-’২৬ বর্ষে করিমপুর জামতলা নবারুণ সংঘ ৮ পয়েন্ট(রানের গড় ৫.০২), করিমপুর জামতলা নবারুণ সংঘ কোচিং সেন্টার ৮ পয়েন্ট(রানের গড় ৪.২২)এর ভিত্তিতে নবারুণ সংঘ চ্যাম্পিয়ন হয়। অপর দু’টি দল করিমপুর গেট টুগেদার ক্লাব ৩ ম্যাচে ৪ পয়েন্ট ও বিনয় বাদল দীনেশ ক্লাব ৩ ম্যাচে ৪ পয়েন্ট পায়। এই প্রথম নদীয়া জেলা সাব জুনিয়র ক্রিকেট লিগ করিমপুর আঞ্চলিক ক্রীড়া সংস্থার পরিচালনায় করিমপুর জোনে অনুষ্ঠিত হল। আঞ্চলিক সংস্থার সম্পাদক অহিন্দ্র বিশ্বাস বলেন, এবারের চারটি দল নিয়ে প্রথম বর্ষ সাব জুনিয়র লিগ করতে পারলাম। চ্যাম্পিয়ন ও রানার্স দল সহ প্রত্যেকটি দলকে অভিনন্দন জানাই।সংস্থার ভাইস চেয়ারম্যান সুজিত বিশ্বাস(মাকু)বলেন, আমরা করিমপুরের বুকে সাবজুনিয়র লিগ সুষ্ঠুভাবে শেষ পেরে আনন্দিত। প্রচুর প্রতিভাবান খেলোয়াড় উঠে আসছে। আশা করব আগামী দিনে আরও টিম বাড়বে। নবারুণ সংঘের সৌভিক কর্মকার তিনটে ম্যাচে ব্যাট, বল ও ফিল্ডিংয়ে অসাধারণ দক্ষতা দেখায়। সৌভিক এবার অনূর্ধ্ব-১৮ নদীয়া জেলা ক্রিকেট টিমের হয়ে প্রতিনিধিত্ব করেছে। এছাড়াও রুদ্রনীল বিশ্বাস ও বিনয় বাদল দীনেশ ক্লাবের পার্থ মণ্ডল দুধর্ষ বোলিং করেছে।
  • Link to this news (বর্তমান)