নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মাত্র সাতদিনেই লেকটাউনে ভিআইপি রোড থেকে সল্টলেকে যাওয়ার জন্য নতুন ডাবল লেন মডিউলার স্টিল ব্রিজ বসানোর কাজ শেষ করেছে গার্ডেনরিচ শিপ বিল্ডার্স। ৪৪০ ফুট লম্বা এই বেইলি ব্রিজ বসানোকে ঐতিহাসিক মাইলস্টোন হিসাবেই ব্যাখ্যা করেছে তারা। কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি গার্ডেনরিচকে এই কাজের বরাত দিয়েছিল। লেকটাউন থেকে সল্টলেকে যাওয়ার জন্য এটি দ্বিতীয় বেইলি ব্রিজ। গার্ডেনরিচ শিপ বিল্ডার্সের দাবি, কেষ্টপুর চ্যানেলের উপরে থাকা প্রথম বেইলি ব্রিজের এটা আরও আধুনিক ভার্সন। নয়া ব্রিজ সাড়ে সাত মিটার চওড়া এবং ১০০ মেট্রিক টন ভার বহনে সক্ষম।