এ দিন বিকেল ৪টেয় চা-চক্রে ডাকা হয়েছে তৃণমূল সাংসদদের। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাসভবন, দিল্লির সাউথ অ্যাভিনিউতে এই আয়োজন করা হয়েছে। সেখানেই দলীয় সাংসদদের সঙ্গে দেখা করবেন তৃণমূল সুপ্রিমো।
বাংলার দলীয় সাংসদদের নিয়ে বৈঠক করবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন।দিল্লিতে সুকান্ত মজুমদারের বাড়িতে হবে এই বৈঠক। লোকসভার পাশাপাশি রাজ্যসভার সাংসদদেরও বৈঠকে থাকার কথা।
‘চাকরি চায় বাংলা’ কর্মসূচিকে সামনে রেখে আন্দোলনে নামবে বিজেপির যুব মোর্চার। দুপুর ৩টেয় ধর্মতলায় দলীয় এই কর্মসূচিতে যোগ দেবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
সঞ্জয় সেনের কোচিংয়ে সন্তোষ ট্রফির গ্রুপ পর্বে দাপট দেখিয়েছে বাংলা ফুটবল দল। নাগাল্যান্ড, উত্তরাখণ্ডের পরে রাজস্থানকে হারিয়ে জয়ের হ্যাটট্রিক করেছিল তারা। শেষ ম্যাচে ড্র করে অপরাজিত তকমা বজায় রাখে। এ বার কোয়ার্টার ফাইনালের লড়াই। মঙ্গলবার সার্ভিসেসের বিরুদ্ধে নামছে বাংলা। এই ম্যাচের দিকে নজর থাকবে ফুটবলপ্রেমীদের। দুপুর ২টো থেকে শুরু হবে এই ম্যাচ।