৫ ফেব্রুয়ারি থেকে খুলবে বানারহাটের দেবপাড়া চা বাগান
বর্তমান | ০৩ ফেব্রুয়ারি ২০২৬
নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: দ্বিপাক্ষিক বৈঠকে ফয়সালা। আগামী ৫ ফেব্রুয়ারি থেকে খুলতে চলেছে বানারহাটের দেবপাড়া চা বাগান। গত ২২ সেপ্টেম্বর থেকে বাগানে কাজ বন্ধ ছিল। বোনাস ইস্যুকে কেন্দ্র করে শ্রমিক এবং মালিক পক্ষের মধ্যে তীব্র অসন্তোষ তৈরি হয়। ফলস্বরূপ বাগানে কাজ বন্ধ করে দেন ১১৭২ জন শ্রমিক।পরে ইন্ডিয়ান টি প্ল্যানটার্স অ্যাসোসিয়েশনের অফিসে শ্রমিক ও মালিকপক্ষের বৈঠক হয়। সেখানে সিদ্ধান্ত নেওয়া হয় আগামী ৫ তারিখ চা বাগান খোলার পর ৭ ফেব্রুয়ারি প্রথম বকেয়া মজুরি মেটানো হবে। তারপর ধাপে ধাপে বাকি তিনটি বকেয়া মজুরিও পরিশোধ করা হবে। এরপর ৩১ জুলাইয়ের মধ্যে দেওয়া হবে বকেয়া বোনাসও।