নোটবন্দি, লকডাউনের মতোই অপরিকল্পিত ভাবে SIR হচ্ছে। বাংলার ভোটার লিস্ট থেকে নাম বাদ দিতে নতুন নতুন নিয়ম তৈরি করছে কমিশন। মঙ্গলবার দিল্লির চাণক্যপুরীর বঙ্গভবন থেকে উদাহরণ তুলে ধরে আক্রমণ শানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, মাইক্রো অবজার্ভার ব্যবহার করে ইচ্ছে মতো নাম বাদ দেওয়া হচ্ছে। একইসঙ্গে কমিশনের সিস্টেমেরও ত্রুটি তুলে ধরেন তিনি এবং দাবি করেন তার অকাট্য প্রমাণও তাঁর কাছে রয়েছে।
এ দিন সাংবাদিক বৈঠকে অভিষেক স্পষ্ট ভাবে আবারও জানান, বাংলার সরকার বা তৃণমূল কংগ্রেস SIR-এর বিপক্ষে নয়। কিন্ত যে ভাবে বর্তমানে কোনও পরিকল্পনা ছাড়াই ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের কাজ চলছে তা গ্রহণযোগ্য নয়। তিনি বলেন,'আমরা SIR-এর বিরুদ্ধে নই। আমরা এই অপরিকল্পতি ভাবে SIR-এর বিরুদ্ধে। এটা যদি করার ছিল তা হলে ২০২৪-এর জুন থেকে কাজ শুরু করলেন না কেন? তখন তো আর কোনও নির্বাচন ছিল না! সময় নিয়ে অ্যাপ তৈরি করে এটা করাই যেত। কিন্তু নোটিফিকেশন এল ২৫-এর সেপ্টেম্বরে। ফর্ম দেওয়া হলো আরও পরে।’
বিস্তারিত আসছে...