নির্বাচনের মুখে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে একাধিক বার সরব হয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার তাঁকে অপমান করেছেন, এই অভিযোগও তুলেছেন তিনি। পাল্টা সেই দাবি খারিজ করা হয় কমিশনের তরফে। মঙ্গলবার দিল্লির চাণক্যপুরীর বঙ্গভবনে সাংবাদিক বৈঠক থেকে মমতা বন্দ্যোপাধ্যায় দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইমপিচমেন্ট আনার প্রসঙ্গ তুললেন। এ দিন বাংলার মুখ্যমন্ত্রী বলেন, ‘মুখ্য নির্বাচন কমিশনারের ইমপিচমেন্ট নিয়ে আলোচনা করা যেতেই পারে। আমাদের সংখ্যা নেই। কিন্তু রেকর্ড থাকবে।’ এর পরেই প্রশ্ন উঠছে, তবে কি সংসদে জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব আনতে চলেছে তৃণমূল?
বিস্তারিত আসছে...