বাংলাদেশি পাচারকারিদের ধরে গণপিটুনি দিলেন স্থানীয়রা, ভর্তি হাসপাতালে
বর্তমান | ০৩ ফেব্রুয়ারি ২০২৬
সংবাদদাতা, মাথাভাঙা: বাংলাদেশি পাচারকারিদের গণপিটুনি দিলেন স্থানীয়রা। জখম অবস্থায় ভরিত হাসপাতালে। আজ, মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটে মাথাভাঙা-১ ব্লকের বৈরাগিরহাট এলাকা সংলগ্ন জমিরডাঙা সীমান্তে। বাংলাদেশের ৬ জন গোরু পাচারকারিকে হাতেনাতে ধরে ফেলেন স্থানীয়রা। বেদম মারধরের পর পুলিশের হাতে তাদের তুলে দেন এলাকাবাসীরা। পুলিশ সূত্রে খবর, ধৃত ৬ জনই বাংলাদেশের নাগরিক।স্থানীয়দের অভিযোগ, প্রায়শই খেত নষ্ট করে পাচারকারিরা সীমান্ত দিয়ে গোরু পাচার করে। অনেকদিন ধরেই বিষয়টি চলছিল বলে তাঁদের দাবি। এরপর এদিন স্থানীয়রা আগে থেকেই ওৎ পেতে ছিলেন। আজ ভোরে গোরু নিয়ে যাওয়ার সময়ে স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন। তাঁরা ছ’জন বাংলাদেশিকে হাতেনাতে ধরে ফেলেন। দেওয়া হয় গণপিটুনি। ঘটনায় জখম হয় ওই ৬ জন বাংলাদেশি পাচারকারী। পুলিশ আধিকারিকরা জানিয়েছেন, বর্তমানে জখম পাচারকারীরা মাথাভাঙা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।