• মায়ানমারে ভূকম্প, কাঁপল কলকাতাও
    বর্তমান | ০৪ ফেব্রুয়ারি ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ভূমিকম্পে কাঁপল কলকাতা সহ সংলগ্ন এলাকা। দুই ২৪ পরগনা, হাওড়া ও হুগলি সহ রাজ্যের বিভিন্ন অংশে কম্পন অনুভূত হয়েছে। জানা গিয়েছে, মায়ানমারের ইয়াঙ্গন শহরের ৯৫ কিমি পশ্চিমে ভূমিকম্পের উৎসস্থল। মঙ্গলবার রাত ৯টা বেজে ৪মিনিটে কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬। ভূপৃষ্ঠ থেকে ২৭ কিমি গভীরে এই ভূমিকম্পের উৎসস্থল। মায়ানমার থেকে বাংলাদেশ হয়ে এর প্রভাব পড়েছে উত্তর-পূর্ব ভারত এবং দক্ষিণবঙ্গে। ৯টা ২২ মিনিটে ফের কম্পন অনুভূত হয়। আপটার শকের মাত্রা ছিল ৫.৩।
  • Link to this news (বর্তমান)